কুষ্টিয়ার দৌলতপুরে নির্জন মাঠের রাস্তায় ঘাসের নিচে চাপা দেওয়া অবস্থায় রাজা (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়না তদন্তের জন্য মরদেহটি কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হছে। মরদেহটির শরীরের বিভিন্ন অংশ শিয়ালে খুবলে খাওয়ার চিন্থ ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
সে পিয়ারপুর ইউনিয়নের কামালপুর স্কুলপাড়া এলাকার ইমান আলীর ছেলে।
গত সোমবার সন্ধ্যা থেকে রাজা নিখোঁজ ছিল বলে তার বাবা ইমান আলী জানিয়েছেন।
ঈুলি ও স্থানীয়রা জানায় বুধবার সকালে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর সাতবিল মাঠ এলাকার মাঠের মধ্যে থাকা মেঠো সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি ঘাস দিয়ে ঢাকা ছিল।
স্থানীয় কৃষক সানাউল্লাহ মাঠে কাজ করতে যাচ্ছিলেন, নির্জন মাঠে পথের ধারে ঘাস ও খড় দিয়ে ঢেকে রাখা অবস্থায় মরদেহ দেখে আশেপাশে ক্ষেতে কাজ করা অবস্থায় অন্য কৃষকদের ডেকে মরদেহটি দেখালে তারা বিষয়টি থানায় খবর দেয়। আশে পাগে কয়েকটি শিয়াল ঘুরতে দেখে ধারণা করা হচ্ছে নিহতের শরীরের একাংশ শিয়ালে খুবলে খেয়েছে।
খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। ্এবং ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, গত সোমবার সন্ধ্যা থেকে নিহত রাজা নিখোঁজ ছিল। এ বিষয়ে মঙ্গলবার তার বাবা থানায় একটি জিডি করেছে। নিখোঁর পর পরই তাকে পরিকল্পিতভাবে হত্যা করে নির্জন মাঠে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। খুব দ্রæত হত্যাকারীদের সনাক্ত করা সম্ভব হবে বলে ওসি জানিয়েছেন।
দৌলতপু্রে আওয়ামী লীগ নেতা রিমন গ্রেপ্তার
দৌলতপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু
ভারতের পানিতে পদ্মার নিম্নাঞ্চল প্লাবিত, আতঙ্কে মানুষ
দৌলতপুরে পিস্তল ও বিস্ফোরকসহ যুবককে ধরে পুলিশে দিল জনতা