ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
ভেড়ামারায় পদ্মার ভয়াবহ ভাঙন, অস্তিত্ব সংকটে কুচিয়ামোড়া পানবাজার
ব'লাৎকারের দায়ে মাদ্রাসা শিক্ষককে গণপি'টুনি, উদ্ধারে গিয়ে ওসিসহ আহত ৩ পুলিশ!
কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার
কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকার নদীপথ দিয়ে ভারতে পাচারকালে প্রায় ৯ হাজার কেজি রাসায়নিক সার আটক করেছে বিজিবি। তবে, তারা একাজে জড়িত কাউকে আটক করতে পারেনি।   বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (৫ অক্টোবর) বেলা ১ টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পুরাতন ঠোটারপাড়া নদী নামক স্থানে বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে।  এ সময় নৌপথে ভারতে পাচারকালে মালিকবিহীন অবস্থায় নৌকা ভর্তি ৩,৫০০ কেজি মিউরেট অব পটাশ, ৪,০০০ কেজি টিএসপি এবং ১,৭৫০ কেজি ডিএপি সর্বমোট ৯,২৫০ কেজি সার উদ্ধার করে। ধারণা করা হচ্ছে বিজিবি'র উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে গেছে। বিজিবি কুষ্টিয়া ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধের পাশাপাশি দেশের কৃষি খাতের গুরুত্বপূর্ণ উপকরণ সার যাতে অবৈধভাবে দেশের বাইরে পাচার হতে না পারে, সে বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) বিশেষ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করে আসছে।  সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধ এবং দেশের স্বার্থ রক্ষায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরও
X