ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
কালিয়ায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি-ধূতি বিতরণ
কালিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতামূলক মহড়া
কালিয়ায় মা ইলিশ রক্ষা অভিযানে ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ 
কালিয়ায় মা ইলিশ রক্ষা অভিযানে ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ 
নড়াইলের কালিয়ায় মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত ও নদীর মৎস্যসম্পদ রক্ষায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ছয় হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে জব্দ করা জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উদ্ধার করা মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) উপজেলার নবগঙ্গা নদীর বিভিন্ন এলাকায় মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর আওতায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে পরিচালিত অভিযানে সহযোগিতা করেন বড়দিয়া নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা। মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মা ইলিশের প্রজনন মৌসুমে নদীতে অবৈধ জালের ব্যবহার বন্ধ এবং মাছের প্রজনন পরিবেশ সুরক্ষিত রাখতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে নবগঙ্গা নদীর বিভিন্ন স্থান থেকে আটটি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। জালগুলোর মোট দৈর্ঘ্য আনুমানিক ছয় হাজার মিটার। অভিযান শেষে নড়াইল জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম,  এবং উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাসের উপস্থিতিতে জব্দ করা জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সঙ্গে অভিযানে উদ্ধার করা মাছ স্থানীয় এতিমখানার শিশুদের মধ্যে বিতরণ করা হয়।  জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকার নির্ধারিত নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি। অবৈধ কারেন্ট জালের ব্যবহার শুধু মা ইলিশের জন্যই নয়, নদীর অন্যান্য প্রজাতির মাছের প্রজনন ও বংশবিস্তারের ক্ষেত্রেও মারাত্মক ক্ষতিকর। তিনি আরও বলেন, নদীর জীববৈচিত্র্য রক্ষা, মাছের উৎপাদন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য মৎস্যসম্পদ সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে। মা ইলিশ রক্ষায় মৎস্য বিভাগের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।  নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এ কার্যক্রম সফল করতে জেলেসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
কালিয়ায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত
কালিয়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা
কালিয়া থেকে বিশ্বমঞ্চে তানজিম
কালিয়ায় পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ 
কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম

নড়াইলের কালিয়ায় (রাখিব চারপাশ পরিস্কার, করিব ডেঙ্গু প্রতিকার) প্রতিপাদ্যে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান  কর্মসূচি পালিত হয়েছে।  শনিবার (২৬ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এবং কালিয়া উপজেলা, পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের  উদ্যোগে এ কর্মসূচি পালন করেন।  উপজেলার মডেল মসজিদ প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। কর্মসূচিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম, কালিয়া থানা অফিসার (ইনচার্জ) মোঃ ইদ্রিস আলী, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু, পৌর বিএনপির সভাপতি মো. শেখ সেলিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ শিহাব উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রেজা রাব্বী কামাল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার আর্মস্ট্রংসহ পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অভিযানের সময় বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ, আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় যাতে পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর দেওয়া এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস এবং মশাবাহিত রোগ প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম

নড়াইলের কালিয়ায় (রাখিব চারপাশ পরিস্কার, করিব ডেঙ্গু প্রতিকার) প্রতিপাদ্যে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান  কর্মসূচি পালিত হয়েছে।  শনিবার (২৬ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এবং কালিয়া উপজেলা, পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের  উদ্যোগে এ কর্মসূচি পালন করেন। উপজেলার মডেল মসজিদ প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। কর্মসূচিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম, কালিয়া থানা অফিসার (ইনচার্জ) মোঃ ইদ্রিস আলী, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু, পৌর বিএনপির সভাপতি মো. শেখ সেলিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ শিহাব উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রেজা রাব্বী কামাল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার আর্মস্ট্রংসহ পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অভিযানের সময় বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ, আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় যাতে পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর দেওয়া এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস এবং মশাবাহিত রোগ প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।  

কালিয়ায় অভিভাবক সমাবেশে জেলা প্রশাসক আবদুল সালাম

সন্তানের শুধু ফলাফলের দিকে নয়, তার আচরণ, চরিত্র ও মানসিক স্বাস্থ্যের প্রতিও অভিভাবকদের গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল সালাম। তিনি বলেন, ‘সন্তানকে ভয় দেখিয়ে নয়, ভালোবাসা ও যুক্তির মাধ্যমে সঠিক পথে পরিচালিত করতে হবে। মনে রাখতে হবে, আজকের একজন সচেতন শিক্ষার্থীই আগামী দিনের দায়িত্বশীল নাগরিক। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নড়াইলের কালিয়ায় শহীদ এখলাচ উদ্দিন আহম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার এম এম সরাফত হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলোক কুমার দাশসহ শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা। সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। অভিভাবকদের ও সন্তানদের নিয়মিত পড়াশোনা ও দৈনন্দিন কর্মকাণ্ডের প্রতি সচেতন থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে ভালো ফলাফল করা শিক্ষার্থীদের উপহার হিসেবে ডিকশনারি প্রদান করেন এবং বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ও সবুজ বাংলদেশ গড়ে তুলতে (ওয়ান চাইল্ড ওয়ান ট্রি)  বর্তমান সরকারের কর্মসূচির আওতায়  বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর  ১টি করে গাছের চারা বিতরণ করা হয়। পরে জেলা প্রশাসক বিদ্যালয়ের মাঠে একটি গাছের চারা রোপণ করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের গাছের যত্ন নেওয়া এবং পরিবেশ রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান।

কালিয়ায় পুলিশের অভিযানে তিন মাদক ব্যবসায়ী আটক

নড়াইলের কালিয়ায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কালিয়া থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩৯ পিস ইয়াবা ও ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার  পুরুলিয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামে অভিযান চালায়। এ সময় নান্নু শেখের স্ত্রী তহমিনা বেগমকে ৩ পিস ইয়াবাসহ আটক করা হয়।  পরে শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের জুশালা গ্রামে আরেকটি অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে জুশালা গ্রামের মৃত সৈয়দ মাহশ্বরের ছেলে সৈয়দ বোরহান উদ্দিন ওরফে ‘ভেজা বোরহান’ এবং বাবরা গ্রামের সানোয়ার খানের ছেলে বাপ্পী খানকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৩৬ পিস ইয়াবা ও ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ  ইদ্রিস আলী জানান, মাদকবিরোধী অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।  

কালিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী গ্রামের খানকাপাড়া মাঠে অসচ্ছল মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে চোখ পরীক্ষা ও চিকিৎসাসেবা নেওয়ার পর উন্নত চিকিৎসা ও অপারেশনের জন্য ৪৫ জন রোগীকে যশোরের আদ্-দ্বীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত খানকাপাড়া সবুজ সংঘের উদ্যোগে এবং আদ্-দ্বীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে বিভিন্ন বয়সী রোগীদের চোখ পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে যেসব রোগীর উন্নত চিকিৎসা বা অস্ত্রোপচার প্রয়োজন, তাদের মধ্য থেকে ৪৫ জনকে যশোরে পাঠানোর ব্যবস্থা করা হয়। রোগীদের যাতায়াতসহ প্রয়োজনীয় সার্বিক সহযোগিতার দায়িত্ব নিয়েছে আয়োজক সংগঠন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শেখ রবিউল আলম। এছাড়া খানকাপাড়া সবুজ সংঘের উপদেষ্টা মাহমুদুল হক আবু জাফর (পীর সাহেব), সিনিয়র সহ-সভাপতি শেখ আলতাফ উদ্দিন, কালিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোর্শেদ শেখসহ সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। চক্ষু ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে আসা কয়েকজন রোগী জানান, আর্থিক সংকটের কারণে দীর্ঘদিন ধরে চোখের সমস্যার চিকিৎসা করাতে পারেননি তারা। বাড়ির কাছাকাছি বিনামূল্যে চোখ পরীক্ষা ও পরবর্তী সময়ে বিনামূল্যে অপারেশনের সুযোগ পাওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে এমন উদ্যোগের জন্য খানকাপাড়া সবুজ সংঘ ও আদ্-দ্বীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রতি কৃতজ্ঞতা জানান তারা। খানকাপাড়া সবুজ সংঘের সাধারণ সম্পাদক তানভীর হাসান বাপ্পি বলেন, গ্রামের দরিদ্র ও অসচ্ছল মানুষের চোখের চিকিৎসার সুযোগ নিশ্চিত করতেই এ আয়োজন করা হয়েছে। মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ভবিষ্যতেও সংগঠনের পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।  

কালিয়ায় নিখোঁজ জেলে হেলালের মরদেহ উদ্ধার

নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদীতে ইলিশ ধরতে গিয়ে নোঙ্গর করা একটি ফেরির সঙ্গে ধাক্কা লেগে নৌকা ডুবের ঘটনায় নিখোঁজ হওয়ার তিন দিন পর জেলে হেলাল শেখের (৪৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে খুলনার আবালগাতী এলাকায় নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। পরে পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন। নিহত হেলাল শেখ কালিয়া পৌরসভার বেন্দা গ্রামের লাল মিয়া শেখের ছেলে।   প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, গত সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় হেলাল শেখসহ তিন জেলে একটি ডিঙ্গি নৌকায় করে উপজেলার বাড়ইপাড়া ফেরিঘাট এলাকায় নবগঙ্গা নদীতে ইলিশ মাছ ধরতে যান। নদীতে তখন প্রবল স্রোত ছিল। একপর্যায়ে স্রোতের টানে তাদের নৌকাটি নোঙ্গর করা একটি ফেরির সঙ্গে ধাক্কা খেলে নৌকাটি উল্টে যায়। এতে তিন জেলেই নদীতে পড়ে যান। তবে অপর দুই জেলে সাঁতরে নদীর তীরে উঠতে পারলেও হেলাল শেখ প্রবল স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন। ঘটনার খবর পেয়ে কালিয়া থানা পুলিশ ও কালিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। পাশাপাশি স্বজন ও স্থানীয় লোকজন নদীর তীরের বিভিন্ন স্থানে হেলাল শেখের সন্ধানে খোঁজাখুঁজি করেন। অবশেষে নিখোঁজ হওয়ার তিন দিন পর বৃহস্পতিবার সকালে খুলনার আবালগাতী এলাকায় নদীতে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। এ ঘটনায় নিহত জেলে হেলাল শেখের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কালিয়ায় গ্রাম আদালত সক্রিয় করতে তিন ইউপিতে জেলা ম্যানেজারের পরিদর্শন

নড়াইলের কালিয়া উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের জেলা কর্মকর্তা (ডিস্ট্রিক্ট ম্যানেজার) জেনারুল ইসলাম।  সোমবার (২৪ আগস্ট) দিনব্যাপী তিনি কলাবাড়িয়া, বাঐসোনা ও সালামাবাদ ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। পরিদর্শনকালে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী, চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিদের সঙ্গে গ্রাম আদালতের কার্যক্রম ও পরিষদের সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেন ডিস্ট্রিক্ট ম্যানেজার। এ সময় গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল, কার্যকর ও জনবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ দেওয়া দেন। আলোচনায় গ্রাম আদালতের মামলা পরিচালনা, প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষণ, নিয়মিত কার্যক্রম পরিচালনা এবং স্থানীয় পর্যায়ে দ্রুত সেবা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম আরও কার্যকর করার বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়। এছাড়া কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলামের সঙ্গে ভিসিএমসি (VCMC) সভা, সেরা চেয়ারম্যান নির্বাচন এবং ইউনিয়ন পরিষদের কার্যক্রমের মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেন জেনারুল ইসলাম। ডিস্ট্রিক্ট ম্যানেজার জেনারুল ইসলাম বলেন, ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল করা গেলে স্থানীয় পর্যায়ের ছোটখাটো বিরোধ দ্রুত এবং সহজে নিষ্পত্তি করা সম্ভব হবে। এতে সাধারণ মানুষের সময়, অর্থ ও ভোগান্তি কমার পাশাপাশি স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার পাওয়ার সুযোগ আরও সহজ হবে। পরিদর্শনকালে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের কালিয়া উপজেলা সমন্বয়কারী দীপা ঘরামী, উপজেলা ভিসিএমসি কমিটির সদস্য সাংবাদিক মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হিসাব সহকারীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরও
X