ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
লোহাগড়ায় সার্বজনীন দূর্গা মন্দিরের শুভ উদ্বোধন 
দাফনের ছয় মাস পর কবর থেকে তোলা হলো কৃষকের মরদেহ
লোহাগড়ায় যুবলীগের সহ-সভাপতি পেল ডিলারশীপ , বিএনপির বিক্ষোভ
লোহাগড়ায় যুবলীগের সহ-সভাপতি পেল ডিলারশীপ , বিএনপির বিক্ষোভ
নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো: শাহাদাত হোসেন সারের ডিলার হিসেবে নিয়োগ পাওয়ায় ডিলার নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। রবিবার (১১ অক্টোবর) বিকালে সাড়ে পাঁচটার দিকে  উপজেলার লাহুড়িয়ার কালিগঞ্জ  বাজারের  বাসস্ট্যান্ডে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।  বিক্ষোভ মিছিলটি বাজারের বাসস্ট্যান্ড থেকে শুরু করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন লাহুড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিল্টন জমাদ্দার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুন্সি মফিজুর রহমান, যুবদল নেতা মিজানুর রহমান, লাহুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আলী মিয়াসহ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর ও যুবলীগের চিহ্নিত নেতাকে কীভাবে সারের মতো গুরুত্বপূর্ণ সেক্টরে ডিলার নিয়োগ দেওয়া হলো, তা আমাদের বোধগম্য নয়। অবিলম্বে যুবলীগের নেতাকে বাদ দিয়ে নতুন করে সারের ডিলার নিয়োগ দিতে হবে।  দলের ত্যাগী ও যোগ্য ব্যক্তিদের ডিলার নিয়োগ দিতে হবে। অন্যথায় আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। তারা আরও বলেন, কৃষকরা যাতে ন্যায্যমূল্যে ও সময়মতো সার পায় তা নিশ্চিত করতে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।  এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মুনমুন সাহা বলেন, সার ডিলার নিয়োগে উপজেলা ভিত্তিক একটি কমিটি করা হয়। ওই কমিটির সিদ্ধান্ত মোতাবেক সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এখানে আমার অর্থাৎ কৃষি অধিদপ্তরের কোন ভূমিকা নেই।
লোহাগড়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
লোহাগড়ায় স্কুলে যাওয়ার কথা বলে বেরিয়ে ৫ দিন ধরে নিখোঁজ শিক্ষার্থী আলিফ
লোহাগড়ায় বিপুল পরিমাণ গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি আটক 
সরকার বিদ্যুৎ-গ্যাস-তেলের ‘কৃত্রিম সংকট’ তৈরি করছে: মামুনুল হক
লোহাগড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

নড়াইলের লোহাগড়ায় বর্ণাঢ্য আয়োজনে শিক্ষক দিবস পালিত  হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় একটি র‍্যালি উপজেলা পরিষদের সামনে থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে লোহাগড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে   আলোচনা সভা অনুষ্ঠিত  হয়। অনুষ্ঠানে উপজেলার প্রায় ৫ শতাধিক শিক্ষক- শিক্ষিকা উপস্থিত ছিলেন।  লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কমকর্তা মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও লক্ষ্মীপাশা আদর্শ মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ইউএনও ও  সহকারী কমিশনার (ভূমি) সেবক মন্ডল।  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক মোঃ কাজী কামরুল হুদা, মোঃ মুরাদুজ্জামান, হান্নান বিশ্বাস,  মোঃ আনোয়ার হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

লোহাগড়ায় বর্ণাঢ্য আয়োজনে জেলা ব্লাড ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

"রক্ত দিন জীবন বাঁচান, লড়ছি আমরা গড়তে মানবতা"- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে নড়াইলের লোহাগড়ায় নড়াইল জেলা ব্লাড ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা  অনুষ্ঠিত হয়েছে।  এ উপলক্ষে শনিবার (৩ অক্টোবর) দিনব্যাপী লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে নড়াইল জেলা ব্লাড ব্যাংকের আয়োজনে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন, র‍্যালী, বৃক্ষরোপণ, কুইজ প্রতিযোগিতা, সম্মাননা স্মারক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সকাল ১০ টায় লোহাগড়া উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়। র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।  র‍্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নড়াইল জেলা ব্লাড ব্যাংকের সভাপতি কায়ছার ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।  উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। তিনি নড়াইল জেলা ব্লাড ব্যাংকের অ্যাপস উদ্বোধন করেন।  স্বেচ্ছাসেবী মো. ইকরামুল ইসলাম ও আনিকা ইসলাম দিবার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা  নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) সেবক মন্ডল, স্বেচ্ছাসেবী সংগঠন আল মারকাজুলের সেক্রেটারি জেনারেল মুফতি এনামুল হাসান আজহারী, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান মাওলানা হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, সমাজ সেবক সৈয়দ শাহ আলম, উপজেলার বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হান্নান বিশ্বাস, নড়াইল জেলা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. মাহামুদুল হাসান, নড়াইল জেলা ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক আম্মার হোসেন রকি প্রমুখ।  অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, ব্লাড ব্যাংকের সদস্যসহ বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।  স্বাগত বক্তব্য দেন জেলা ব্লাড ব্যাংকের প্রধান উপদেষ্টা ও লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান। আলোচনা শেষে প্রায় ৩১৫ জন রক্তযোদ্ধাদের সম্মাননা স্মারক দেওয়া হয়। এছাড়া কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুসহ অতিথিবৃন্দ।  

লোহাগড়ায় বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা পেল ৪ শতাধিক অসহায় ও দুস্থ রোগী 

নড়াইলের লোহাগড়ায় বিনামূল্যে অসহায় ও দুস্থ রোগীদের মাঝে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।  এ উপলক্ষে শুক্রবার (২ অক্টোবর) সকালে লায়ন ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫এ৩ বাংলাদেশের সহযোগিতায় এবং ঐতিহ্যবাহী লোহাগড়া ক্লাবের আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠিত ক্যাম্পে ৪ জন বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক আগত রোগীদের চক্ষু পরীক্ষা, পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন। দিনব্যাপী অনুষ্ঠিত এ চক্ষু ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগড়া ক্লাবের সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুজ্জামান কচি, সাধারণ সম্পাদক ও জেলা ও দায়রা জজ মোঃ আশিকুর রহমান, লায়ন ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫এ৩ এর সম্মানিত অতিথি মাহফুজুর রহমান জুয়েল, সাংবাদিক রইস উদ্দিন টিপুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্লাবের সদস্যরা।  দিনব্যাপী আয়োজিত চক্ষু শিবিরে অত্র এলাকার প্রায় ৪ শতাধিক অসহায় ও দুস্থ রোগীকে সেবা প্রদান করা হয়। 

লোহাগড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নড়াইলের লোহাগড়ায় ‘নজরুল বর্ষ-২০২৬’ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।   বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হান্নান বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম. মুস্তাফিজুর রহমান।   অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেবক মণ্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনিমেশ কুমার বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আমির হোসেন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফিজুর রহমান, লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরাদ হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।   জানা গেছে, ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে লোহাগড়া উপজেলার প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বৃহস্পতিবার বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।  

মহা তাবুজলসার মাধ্যমে শেষ হলো ৪দিনব্যাপী স্কাউট ক্যাম্প

নড়াইলের লোহাগড়া শহরের ঐতিহ্যবাহী ও প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ে ৪দিনব্যাপী স্কাউট ক্যাম্প মহা তাবুজলসার মাধ্যমে শেষ হয়েছে।  বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহা তাবুজলসা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  নড়াইল জেলা পরিষদের প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মুস্তাফিজুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামান,  অবসরপ্রাপ্ত শিক্ষক এস এম হায়াতুজ্জামান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি (সাবেক)  মো: আহাদুজ্জামান বাটু, পৌর বিএনপির সভাপতি (সাবেক) মিলু শরীফ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন যুগ্ম সাধারণ সম্পাদক মো: মুসা মোল্যাসহ প্রমূখ। প্রায় দু'ঘন্টাব্যাপী মহা তাবু জলসা অনুষ্ঠানে স্কাউট ও গার্লস গাইড সদস্যরা "ময়নার বিয়ে" ও "সর্বনাশা মোবাইল" নামক দুটি নাটক উপস্থাপন করে। এছাড়াও মহা তাবুজলসা অনুষ্ঠানে কৌতুক, নাচ,গান পরিবেশন করে।  এর আগে রবিবার ৪ দিনব্যাপী স্কাউট ক্যাম্পের  উদ্বোধন করা হয়। দোয়েল, ময়না, টিয়া, বাঘ ও সিংহ উপদলে বিদ্যালয়ের ৫৪ জন স্কাউট  সদস্য অংশগ্রহণ করে। এর মধ্যে ৫২ জনকে সদস্যকে দীক্ষা প্রদান করা হয়। ৪ দিনব্যাপী স্কাউট ক্যাম্পে অন্যান্য কার্যক্রমের মধ্যে ছিল ট্রুপ  মিটিং, হাইকিং, আনন্দ ভ্রমণ, তাবু কার্যক্রম ও সাজসজ্জা প্রভৃতি।

লোহাগড়ায় পুকুর ও উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

নড়াইলের লোহাগড়া উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে ৩১৭ কেজি রুইজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।  বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার পাঁচুড়িয়া বিলে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমান। পরে উপজেলার ১৭ টি প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে মোট ৩১৭ কেজি রুইজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।   মাছের পোনা  অবমুক্তকালে উপজেলা ভারপ্রাপ্ত  মৎস্য কর্মকর্তা  মোঃ মাছুম খান, উপজেলা প্রকল্প কর্মকর্তা আলি আকবর, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক খান মাহমুদ আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  উপজেলা মৎস্য দপ্তর জানায়, রুইজাতীয় মাছের পোনা উপজেলার ১৭ টি প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে ছাড়া হয়। এর মধ্যে মাইটকুমড়া গুচ্ছগ্রামের পুকুর -১ এ  ১০ কেজি, মাইটকুমড়া গুচ্ছগ্রামের পুকুর-২ এ ১০ কেজি, নবগঙ্গা নদী- ২৮ কেজি, বাকা খাল লক্ষীপাশা- ২৮ কেজি, জয়পুর খাল (নতুন খননকৃত)- ২৮ কেজি, লাহুড়িয়া খাল (নতুন খননকৃত)- ৩০ কেজি, পাঁচুড়িয়া বিল- ২৮ কেজি, ধলুইতলা বিল- ২৮ কেজি, বাহিরপাড়া বিল- ২৮ কেজি, শৈলধোঁয়া বিল- ২৮ কেজি, মাটিয়াডাঙ্গা মাদ্রাসা মারকাজুল উলুমিদ্বীন ও এতিমখানা পুকুর- ১০ কেজি, মাকড়াইল লালমিয়া এতিমখানা পুকুর- ১০ কেজি, ধলুইতলা সাজেদা করিম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পুকুর- ১০ কেজি, কলাগাছি কাঞ্চনপুর রাধাগোবিন্দ সেবা আশ্রয় পুকুর- ১০ কেজি, নবগঙ্গা ডিগ্রী কলেজ পুকুর- ১০ কেজি, মঙ্গলহাটা নুরানী ট্রেনিং মাদ্রাসা পুকুর- ১০ কেজি ও নোয়াগ্রাম বড় জামে মসজিদ পুকুর- ১১ কেজি করে  পোনা অবমুক্ত করা হয়েছে।  উপজেলা ভারপ্রাপ্ত  মৎস্য কর্মকর্তা মোঃ মাছুম খান বলেন, প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে সাধারণ মানুষের পুষ্টির চাহিদা পুরণ হবে। তবে এই পোনামাছগুলো যেন বড় হওয়ার আগেই কেউ কারেন্ট জাল বা ক্ষতিকর পদ্ধতিতে শিকার না করে, সে বিষয়ে সকলকে সচেতন থাকার আহবান জানান তিনি।  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমান জানান, প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে সুষ্ঠু ও যথাযথ ব্যবহার নিশ্চিত করা, মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যেই এ কর্মসূচি নেওয়া হয়েছে। একই সঙ্গে মৎস্যসম্পদ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান তিনি।   

লোহাগড়ায় প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত

নড়াইলের লোহাগড়ার সাংস্কৃতিক অঙ্গনের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক প্রয়াত শিল্পী মিলু ঠাকুরের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় লোহাগড়া শহরের প্রাণকেন্দ্র লক্ষ্মীপাশা চৌরাস্তা বাজারের দি কাচ্চি ভাই ও স্টার কাবাব রেস্টুরেন্টের হলরুমে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপাশা সঙ্গীত একাডেমির সভাপতি বিএম লিয়াকত হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি'র সঞ্চালনায় প্রয়াত শিল্পীর জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণমূলক আলোচনা করেন শিল্পী বাণী চক্রবর্তী, রাম নারায়ণ পাবলিক লাইব্রেরীর লাইব্রেরিয়ান ও সাংবাদিক মো: সিদ্দিকুর রহমান, সাংবাদিক সৈয়দ খায়রুল আলম, রাজনৈতিক ব্যক্তিত্ব এস আলম শিপলু, জিয়াউর রহমান লোটাস, সাংবাদিক কাজী ইমরান ও প্রয়াত শিল্পীর সন্তান মো: রাজীন ঠাকুর।  এছাড়া উপস্থিত ছিলেন সৈয়দ গোলাম  কিবরিয়া, মো: চুন্নু শেখ,  হাসান খান, রাহাত বাবু, মিন্টু হক, নবাব, সাংবাদিক সবুজ সরদার, আজিজুর বিশ্বাস, মোল্যা সান্ত, সৈয়দ রাকিবসহ প্রমুখ।  স্মরণ সভা শেষে প্রয়াত মিলু ঠাকুরের রুহের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন লক্ষ্মীপাশা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম মাওলানা বাকী বিল্লা মুফতি বাকী বিল্লাহ মাহমুদী।

আরও
X