ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
ডোমারে ড্রেন নির্মাণ কাজ দ্রুত গতি এগিয়ে চলছে
ডোমারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
ডোমারে লায়ন সংঘের সভা অনুষ্ঠিত
ডোমারে লায়ন সংঘের সভা অনুষ্ঠিত
নীলফামারীর ডোমার পৌরসভার ১নং ওয়ার্ডে অবস্থিত লায়ন সংঘের এক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে লায়ন সংঘের হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডোমার পৌরসভার সাবেক মেয়র ও লায়ন সংঘের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু। লায়ন সংঘের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল আলিম লেলিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- লায়ন সংঘের পরিচালক ও সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজা, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক বরকত ইসলাম, কোষাধ্যক্ষ রানা ইসলাম, প্রচার সম্পাদক সোহাগ ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক ছিদ্দিক আলী প্রমূখ।
ডোমারে কর্তৃপক্ষের উদাসীনতায় বেহাত হতে চলেছে স্কুলের কোটি টাকার সম্পদ
ডোমারে ভোক্তা অধিকারের অভিযান জরিমানা
ডোমারে বিশ্ব নদী দিবস পালিত
বীজ বাদাম উৎপাদনের লক্ষে প্রজনন বীজ উৎপাদন কেন্দ্রের ৩০একর জমিতে বাদামের চাষ
ডোমারে জনবল সংকটে স্থবির কার্যক্রম, সেবা বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠী

জনবল সংকটে স্থবির হয়ে পড়েছে নীলফামারীর ডোমার উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মাঠপর্যায়ের কার্যক্রম। ফলে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে সেবাবঞ্চিত থাকছেন প্রান্তিক জনগোষ্ঠীর মানুষজন। অনুসন্ধানে জানা গেছে, প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রতিটি ইউনিয়নে জনসংখ্যা অনুযায়ী একটি করে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের দ্বিতল ভবন স্থাপন করেছে সরকার। এসব কেন্দ্রে একজন করে ভিজিটর, একজন সেকমো, একজন ফার্মাসিস্ট, একজন এফডব্লিউভি, একজন আয়া ও একজন করে পিয়ন থাকার কথা। ডোমার উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় স্বাস্থ্যসেবা দিতে ১২টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে পদ অনুযায়ী ৭২ জন কর্মী কর্মরত থাকার কথা থাকলেও রয়েছেন মাত্র ১৬ জন। ফলে অনেক কেন্দ্রই এখন সেবাবঞ্চিত ও অলস পড়ে রয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে, ডোমার উপজেলার ১২টি কেন্দ্রে ১২ জন ভিজিটরের মধ্যে রয়েছেন মাত্র ৪ জন। ১২ জন সেকমোর মধ্যে রয়েছেন মাত্র ২ জন। ১২ জন ফার্মাসিস্টের স্থলে রয়েছেন মাত্র ৩ জন। ১২ জন এফডব্লিউভির স্থলে রয়েছেন মাত্র ৪ জন। ১২ জন আয়ার পদে রয়েছেন মাত্র ৫ জন এবং ১২ জন পিয়নের স্থলে রয়েছেন মাত্র ২ জন। এ ছাড়া ৪৯ জন এফডব্লিউএর স্থলে রয়েছেন মাত্র ২৮ জন। সরেজমিনে গিয়ে অধিকাংশ কেন্দ্র তালাবদ্ধ দেখা যায়। ডোমার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তবিবুর রহমান জানান, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এসব কেন্দ্র থেকে বিভিন্ন সেবা দেওয়া হয়। এর মধ্যে রয়েছে জন্মনিয়ন্ত্রণ, মা ও শিশুর স্বাস্থ্যসচেতনতা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, বাল্যবিবাহ রোধ, স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের সচেতনতা। পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে পরিবার পরিকল্পনা বিষয়ে পরামর্শ এবং বিনামূল্যে ওষুধপত্র দেওয়া হয়। তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার আসার পর সবকিছু বন্ধ হয়ে যায়। সরকারি দেওয়া কনট্রাসেপটিভ, খাওয়ার বড়ি, কনডম, ইনজেকশন, আইইউডি ও ইমপ্লান্ট সরবরাহ গত দুই বছর ধরে বন্ধ রয়েছে। ফলে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা দেওয়া অনেকটাই কমে গেছে। বিষয়গুলো নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রতিনিয়ত অবগত করে আসছি।’

ডোমারে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত

নীলফামারীর ডোমারে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ -২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ডোমার থানার আয়োজনে বামুনিয়া এসসি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কাবাডি খেলায় উপস্থিত ছিলেন, ডোমার থানার অফিসার ইনচার্জ হাবিবুল্লাহ, বামুনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বুলেট, বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আখতারুজ্জামান লিটন, ইউপি সদস্য  জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক আনারুল ইসলাম, সহকারী শিক্ষক নিতাই চন্দ্র রায়, হারুনর রশীদ প্রমূখ। খেলায় বালক দলে বামুনিয়া কাবাডি দলকে হারিয়ে বোড়াগাড়ী মটুকপুর কাবাডি দল বিজয় অর্জন করে। বালিকা দলে পশ্চিম বোড়াগাড়ী উচ্চ বিদ্যালয়কে হারিয়ে বিজয় অর্জন করে পাঙ্গা উচ্চ বিদ্যালয়। খেলা দেখতে ব্যাপক লোক সমাগম ঘটে।

ডোমারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে জরিমানা

  নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী হাটে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে তিন মাছ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী। মঙ্গলবার বিকেলে বোড়াগাড়ী হাটের মাছ বাজারে ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়। অভিযানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী তিন ব্যবসায়ীকে প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ব্যবসায়ীদের নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি না করার বিষয়ে সতর্ক করা হয়। ব্যবসায়ীরা হলেন বোড়াগাড়ী বাজারের সন্তোষ কুমার দাস, রবিউল ইসলাম ও আব্দুর রহমান। উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির অভিযোগের পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।           

ডোমারে সরকারি স্বাস্থ্যকেন্দ্রের ছাদে ছাগল-হাঁস-মুরগির খামার, এলাকায় তোলপাড়

নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত ফার্মাসিস্ট পলাশ চন্দ্র রায় সরকারি পরিবার কল্যান কেন্দ্রের ছাদে ছাগল, হাঁস-মুরগি ও কবুতর পালনের খামার করেছেন। কেন্দ্রের চত্বরে ঘাস আবাদ করছেন। তিনি চাকুরীজীবি নাকি খামারি এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে। সরেজমিনে দেখা যায়, পরিবার কল্যান কেন্দ্রের চারপাশে আগাছা ও ময়লা-আবর্জনা জমে রয়েছে। ছাগল ও হাঁস মুরগীর নিরাপত্তায় মূল ও পাশের গেট প্রায়ই বন্ধ থাকে। পরিবার কল্যান কেন্দ্রের চত্বরে লাগিয়েছেন ঘাস। ফলে সেবা নিতে আসা মানুষ ভোগান্তিতে পড়ছেন বলেও অভিযোগ স্থানীয়দের। পরিবার কল্যান কেন্দ্রের ছাদে ছাগল পালনের জন্য একটি টিনের চালা তৈরি করে ঘেরা দিয়ে সেখানে সরকারি অফিসের চেয়ার-টেবিল দিয়ে ছাগল ও হাঁস মুরগীর থাকার ব্যাবস্থা করেছেন। স্থানীয়দের দাবি, কেন্দ্রটি নিয়মিত খোলা হয় না এবং এতে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। অনেকে জানান, দীর্ঘদিন ধরে ছাদে ছাগল ও হাঁস পালন করতে দেখেছি। নিষেধ করার পরও তা বন্ধ হয়নি। সরকারি স্বাস্থ্য কেন্দ্রের জায়গা ব্যক্তিগত কাজে ব্যবহার ও সেবা কার্যক্রমে অনিয়মের অভিযোগ তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। পরিবার কল্যান কেন্দ্রের পরিদর্শক শাহাদাত হোসেন জানান, পরিবার কল্যান কেন্দ্রে ছাগল পালনের বিষয়টি উপজেলা কর্মকর্তাকে অবহিত করেছেন। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তবিবুর রহমান (ভারপ্রাপ্ত) জানান, বিষয়টি আমি জানতে পেরেছি। দ্রুত পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জনবল সংকটের কারনে সেখানে শুধু একজনই কর্মরত রয়েছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী বলেন, এসব স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ডোমারে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

"মানুষ, পৃথিবী এবং সমৃদ্ধির জন্য সাক্ষরতা" এই প্রতিপাদ্যে নীলফামারীর ডোমারে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে।  দিবসটি পালনে মঙ্গলবার সকাল ১১টার দিকে ডোমার উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো'র আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে একটি শোভাযাত্রা সড়ক প্রদক্ষিণ শেষে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মুন্না রানী চন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক খায়রুল ইসলাম সুমন।

ডোমারে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ

নীলফামারীর ডোমারে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ।  মঙ্গলবার দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্প, ফেইজ-২, সমাজসেবা অধিদপ্তর, আগারগাঁও ঢাকা ও ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় সুবিধা বঞ্চিত ৩৯জন শিশু পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা নির্বাহী অফিসার শায়লা সাঈদ তম্বী।  এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) রাশেদ মাহমুদ, ডোমার পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর আলী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল বারী, শিশু সুরক্ষা সমাজকর্মী আসমাউল হাসান প্রমূখ।  

ডোমারে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নীলফামারীর ডোমারে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ডোমার উপজেলা শাখার উদ্যোগে নানা কর্মসূচীর মাধ্যমে ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।  বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টায় ডোমার বাজার বাটার মোড় এলাকায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। বিকেলে কেক কাটা, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেক কাটা ও বৃক্ষরোপণ শেষে সন্ধায় উপজেলা বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরানুল হক আনোয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি রিয়াজুল ইসলাম কালু।  বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন। বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রইছুল আলম, যুগ্ন আহবায়ক আব্দুর রশিদ, জিয়াউর রহমান জিয়া, এইচ এম রতন, মোমিনুর রহমান লেলিন সহ উপজেলার সকল ইউনিয়নের সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ অন্যান্য নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও
X