ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
কিশোরগঞ্জে ইজিবাইক ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার
সৈয়দপুর রেল কারখানায় ভারত থেকে আমদানিকৃত ১৮টি রেলকোচ পৌঁছেছে 
সৈয়দপুরে পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ৪
মশিউর অর্ণব
নীলফামারীর সৈয়দপুরে থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে ১৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রাইমুর রহমান (বয়স-২৩, সাদেকুল ইসলাম, সাং সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ১নং ওয়ার্ড এর আরাজী কিশামত চওড়া খিয়ারপাড়া), নামে এক যুবককে তার নিজ বাড়ি থেকে ও জুয়া খেলার সামগ্রিসহ মোহাম্মদ ওমর আলী (বয়স-৫২,পিতা-মৃত সোবহান আলী, সাং-মিস্ত্রিপাড়া, থানা-সৈয়দপুর জেলা-নীলফামারী),  মোহাম্মদ শাহিন আশরাফী (বয়স-৫০, পিতা-কাল্লু নাঈম আসাদ, সাং-কয়া মিস্ত্রিপাড়া, থানা-সৈয়দপুর, জেলা-নীলফামারী) ও মোহাম্মদ মিজানুর রহমান (বয়স-৪৬,পিতা-মোহাম্মদ নুরুজ্জামান, সাং-মিস্ত্রিপাড়া, থানা-সৈয়দপুর, জেলা-নীলফামারী) নামে তিনসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে।   পুলিশ জানায়, মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নাইমুর রহমান (২৩) নামের যুবককে ও পৃথক অভিযানে একই রাতে সৈয়দপুর শহরের মিস্ত্রীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে জুয়া খেলার সামগ্রীসহ ৩জন জুয়াড়িকে গ্রেপ্তার করে।  পরে বুধবার (১৪ অক্টোবর) মাদকদ্রব্য আইনে যুবকের নামে ও জুয়াড়িদের জুয়া আইনে থানায় মামলা দায়েরের পর দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি’) রেজাউল ইসলাম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সৈয়দপুরকে মাদক, চুরি-ছিনাতাইসহ বিভিন্ন অপরাধ, জুয়ামুক্ত করতে এ অভিযান চলমান থাকবে।
সৈয়দপুরে প্রাঃ বিদ্যালয়ের সীমানা প্রাচীর ভেঙ্গে দেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
দুর্গাপূজার ক্ষণগণনা শুরু, সৈয়দপুরে মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ
সৈয়দপুরে যুবলীগ নেতার কোয়ার্টার থেকে ট্রান্সফরমার উদ্ধার
শীতের আগমনী বার্তা, সৈয়দপুরে লেপ তৈরির ধুম ও গরম কাপড়ের পসরা
সৈয়দপুরে ক্ষতিপূরণের দাবিতে প্লাজা মার্কেটের দোকান মালিকদের সড়ক অবরোধ

নীলফামারীর সৈয়দপুরে প্লাজা সুপার মার্কেটের ২টি দোকানে প্রকাশ্যে দিনেরবেলা চুরি করে নগদ টাকাসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল নিয়ে যাওয়ার ক্ষতিপূরণসহ মার্কেটের নিরাপত্তার দাবিতে সড়ক অবরোধ করেন প্লাজা সুপার মার্কেটের দোকান মালিকরা। পরে পুলিশ প্রশাসন ও সৈয়দপুর ব্যবসায়ী সমিতির হস্তক্ষেপে প্লাজা মার্কেটের কর্তৃপক্ষ ক্ষতিপূরণের আশ্বাসের ভিত্তিতে অবরোধ তুলে নেওয়া হয়।    প্লাজা সুপার মার্কেটের দোকান মালিকরা তাদের প্রতিষ্ঠান বন্ধ রেখে সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টা থেকে প্লাজা সুপার মার্কেটের সামনের শেরেবাংলা সড়ক অবরোধ করে রাখে। এতে ওই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং দুর্ভোগে পড়েন বিভিন্ন যানের সাধারণ যাত্রী ও পথচারীরা। এসময় ব্যবসায়ীরা জানান, ১৫ সেপ্টেম্বর সৈয়দপুর শহরের ব্যস্ততম সুপারমার্কেট সৈয়দপুর প্লাজা মার্কেটে সকাল সাড়ে ৮টার দিকে তালা কেটে বিদ্যূৎ জুয়েলার্স নামে একটি স্বর্ণালংকারের দোকানের নগদ টাকা ও রুপার অলংকারসহ প্রায় ৩৫-৪০লাখ টাকার মালামাল এবং সেল পয়েন্ট নামে ইনফিনিক্স ব্রান্ডের মোবাইল ফোনের দোকানের ইনফিনিক্স ব্রান্ডের ৮৫টিরও অধিক মোবাইল ফোন যার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা চুরি করে নিয়ে যায় চোরের দল। যাকে ব্যবসায়ীরা বলছেন এটা চুরি নয় দিনেরবেলা ডাকাতি। এর প্রতিবাদে বেশ কিছুদিন থেকে প্লাজা মার্কেটের দোকান মালিকরা চুরির ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারসহ ও চুরি যাওয়া মালামালের ক্ষতিপূরণ দাবি করে আন্দালনও করে আসছেন। কিন্তু, এর কোনো প্রতিকার পাওয়ায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ এবং মার্কেটের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে তারা এ সড়ক অবরোধ কর্মসূচীতে নামেন। এসময় তারা জানান, দাবি আদায় না হলে হরতালসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।  সৈয়দপুর থানার ওসি মো. রেজাউল করিম রেজা বলেন, চুরির ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। 

সৈয়দপুরে যেখানে দখলকৃত রেলের জমি অবৈধ দখলদার মুক্ত করা যাচ্ছেনা সেখানে আবারো দখলের চেষ্টা

নীলফামারীর সৈয়দপুরে যেখানে রেলওয়ের দখলকৃত জমিতে বহুতল ভবন নির্মাণ করে ব্যাংক-বীমা, ব্যবসা প্রতিষ্ঠান হোটেল-রেস্তোরা নির্মাণ করে অনেকেইে হয়েছেন জিরো থেকে কোটি-কোটি টাকার মালিক। যদিও প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও হচ্ছে রেলওয়ের জমি অবৈধ দখলের কাজ সেখানে রোববার (০৪ অক্টোবর) সকাল ১১টার দিকে বিমানবন্দর সড়কের (শহীদ ক্যাপ্টেন শামসুল হুদা সড়ক) ফুল বাগান হিসাবে পরিচিত রেলওয়ের প্রায় এক একর জায়গা নতুন করে দখলের চেষ্টা করে একটি কুচক্রিমহল। কিন্তু, এলাকার সচেতন ক’জন মানুষ এ ঘটনা দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে প্রশাসন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংবাদকর্মীদের দৃষ্টিতে আনলে খবর পেয়ে রেলওয়ে কারখানার বিভাগীয় তত্বাবধায়ক (ডিএস) সুফি নূর মোহাম্মদ   রেলওয়ের সৈয়দপুরের সাবেক আইওডাবিøউ ও বর্তমানে সৈয়দপুরে কর্মরত এইএন (ভারপ্রাপ্ত) তহিদুল ইসলাম রেলওয়ের লোকবল নিয়ে ঘটনাস্থলে গিয়ে তা’ দখল থেকে রক্ষা করতে পেরেছেন। এনিয়ে এলাকার বোদ্ধামহল মনে করছেন রেলওয়ের এই জায়গাটি রেলওয়ে কর্তৃপক্ষকে দেওয়াল নির্মাণ করে ঘিরে তাদের আয়ত্বে নিতে হবে তা’ না হলে আবার যে কোনো সময়ে দখল হওয়ার আশংকা রয়েছে।  জানা যায়, সৈয়দপুর পৌরসভার ভেতর রেলওয়ের ২৫.৭৫ একর জমি নিয়ে দীর্ঘদিন থেকে পৌরসভা ও রেলওয়ের মধ্যে দ্বন্দের জেরকে কাজে লাগিয়ে এসব জমির মালিক বনে যাওয়া সুযোগ-সন্ধানীরা এসব কাজ করার সুযোগ পাচ্ছেন। মাঝে-মধ্যে বাংলাদেশ রেলওয়ের এস্টেট বিভাগ থেকে এসব দখলমুক্ত করতে অভিযান চালানোসহ মামলা দিলেও কাজের কাজ কিছুই হচ্ছেনা। তাছাড়া অনেক সময় পৌরসভার কর্তৃপক্ষের বাঁধার মধ্যে অীভযান বন্ধ হয়ে যায়। সৈয়দপুর পৌরসভা এলাকার ভেতর ২৫.৭৫ একর রেলওয়ের জমি থাকা ছাড়াও পৌরসভা এলাকার বাইরেও রেলওয়ের শত-শত একর জমি থাকলেও এগুলোর অনেক দখল হয়ে গেছে। এসব জমির মধ্যে কিছু কৃষিজমি, জলাশয় ও  জমি কেউ কেউ লিজ নেওয়ায় রেলওয়ে কিছুটা রাজস্ব পেলেও বাকি জমিগুলো অবৈধ দখলে থাকায় লাখ-লাখ টাকার রাজস্ব আয় থেকে রেলওয়ে কর্তৃপক্ষ বঞ্চিত হয়ে আসছে। অথচ, এসব দেখার যেনো কেউই নেই ? এমন প্রশ্ন এলাকার সচেতন মহলের মাঝে দীর্ঘদিন থেকেই বিরাজ করছে।  সৈয়দপুর বিমানবন্দর সড়কের ফুলবাগান এলাকার এক একর জমি দখলকারীর বিষয়ে ও কিভাবে দখলমুক্ত করা হলো তা’ জানতে রেলওয়ের সৈয়দপুরের সাবেক আইওডাবিøউ ও বর্তমানে সৈয়দপুরে কর্মরত সিনিয়র সহকারি নির্বাহী প্রকৌশলী (এইএন) তহিদুল ইসলামের মোবাইল ফোনে কল দিলে তিনি জানান, খবর পেয়ে জায়গাটি দখলের চেষ্টা নসাৎ করে দেওয়া হয়। এসময় তিনি জানান, রেলওয়ের জমি কে ? কিভাবে ? দখলে নিচ্ছেন ? তা’ এলাকার সকলেই দেখেন। তবে, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি বলে তিনি জানান।

দখলদারদের নজরে রেলওয়ের কোটি টাকার জমি, সৈয়দপুরে ফের দখলের চেষ্টা

নীলফামারীর সৈয়দপুরে যেখানে রেলওয়ের দখলকৃত জমিতে বহুতল ভবন নির্মাণ করে ব্যাংক-বীমা, ব্যবসা প্রতিষ্ঠান হোটেল-রেস্তোরা নির্মাণ করে অনেকেইে হয়েছেন জিরো থেকে কোটি-কোটি টাকার মালিক।  যদিও প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও হচ্ছে রেলওয়ের জমি অবৈধ দখলের কাজ। এরই ধারাবাহিকতায় রোববার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে বিমানবন্দর সড়কের (শহীদ ক্যাপ্টেন শামসুল হুদা সড়ক) ফুল বাগান হিসাবে পরিচিত রেলওয়ের প্রায় এক একর জায়গা নতুন করে দখলের চেষ্টা করে একটি কুচক্রিমহল। কিন্তু, এলাকার সচেতন মানুষ এ ঘটনা দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে প্রশাসন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংবাদকর্মীদের দৃষ্টিতে আনলে খবর পেয়ে রেলওয়ে কারখানার বিভাগীয় তত্বাবধায়ক (ডিএস) সুফি নূর মোহাম্মদ রেলওয়ের সৈয়দপুরের সাবেক আইওডাব্লিউ ও বর্তমানে সৈয়দপুরে কর্মরত এইএন (ভারপ্রাপ্ত) তহিদুল ইসলাম রেলওয়ের লোকবল নিয়ে ঘটনাস্থলে গিয়ে তা’ দখল করা থেকে রক্ষা করতে পেরেছেন। এনিয়ে এলাকার বোদ্ধামহল মনে করছেন রেলওয়ের এই জায়গাটি রেলওয়ে কর্তৃপক্ষকে দেওয়াল নির্মাণ করে ঘিরে তাদের আয়ত্বে নিতে হবে তা’ না হলে আবার যে কোনো সময়ে দখল হওয়ার আশংকা রয়েছে।  জানা যায়, সৈয়দপুর পৌরসভার ভেতর রেলওয়ের ২৫.৭৫ একর জমি নিয়ে দীর্ঘদিন থেকে পৌরসভা ও রেলওয়ের মধ্যে দ্বন্দের জেরকে কাজে লাগিয়ে এসব জমির মালিক বনে যাওয়া সুযোগ সন্ধানীরা এসব কাজ করার সুযোগ পাচ্ছেন। মাঝে-মধ্যে বাংলাদেশ রেলওয়ের এস্টেট বিভাগ থেকে এসব দখলমুক্ত করতে অভিযান চালানোসহ মামলা দিলেও কাজের কাজ কিছুই হচ্ছেনা। তাছাড়া অনেক সময় পৌরসভার কর্তৃপক্ষের বাঁধার মধ্যে অভিযান বন্ধ হয়ে যায়। সৈয়দপুর পৌরসভা এলাকার ভেতর ২৫.৭৫ একর রেলওয়ের জমি থাকা ছাড়াও পৌরসভা এলাকার বাইরেও রেলওয়ের শত-শত একর জমি থাকলেও এগুলোর অনেক দখল হয়ে গেছে। এসব জমির মধ্যে কিছু কৃষিজমি, জলাশয় ও  জমি কেউ কেউ লিজ নেওয়ায় রেলওয়ে সামান্য রাজস্ব পেলেও বাকি জমিগুলো অবৈধ দখলে থাকায় লাখ-লাখ টাকার রাজস্ব আয় থেকে রেলওয়ে কর্তৃপক্ষ বঞ্চিত হয়ে আসছে।  সৈয়দপুর বিমানবন্দর সড়কের ফুলবাগান এলাকার এক একর জমি দখলকারীর বিষয়ে ও কিভাবে দখলমুক্ত করা হলো তা’ জানতে রেলওয়ের সৈয়দপুরের সাবেক আইওডাব্লিউ ও বর্তমানে সৈয়দপুরে কর্মরত সিনিয়র সহকারি নির্বাহী প্রকৌশলী (এইএন) তহিদুল ইসলামের মোবাইল ফোনে কল দিলে তিনি জানান, খবর পেয়ে জায়গাটি দখলের চেষ্টা নসাৎ করে দেওয়া হয়। 

সৈয়দপুরে শীতের হাতছানি, কুয়াশাচ্ছন্ন

দেশের উত্তরাঞ্চলের জনপদ নীলফামারীর সৈয়দপুরে অক্টোবরের শুরু হতে না হতেই শীত হাতছানি দিচ্ছে। রাত ঘনিয়ে আসার সাথে সাথেই এখানকার জনপদে নেমে আসছে কুয়াশা। সকালে কুয়াশাচ্ছন্ন থাকছে এখানকার জনপদ। কুয়াশার সাথে ঠান্ডা অনুভূতি দেখা দেয়ায় রাতের বেলায় অনেককেই ব্যবহার করতে হচ্ছে কাথা অথবা পাতলা কম্বল। কেউ কেউ বাইরে বের হতে গায়ে জড়িয়ে নিচ্ছেন মোটা কাপড় বা ফুলহাতা শার্ট। গত বুধবার গভীর রাত থেকে এ জনপদে ঘন কুয়াশা আর গরম অনুভূতি কম হচ্ছে। তবে গত দুদিন সেই আবহায় একটু কম মনে হয়েছে। স্থানীয় যুবক রশিদুল ইসলাম, অমিত হাসানসহ অনেকে জানান, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধা থেকে গরম অনুভূতি কম হওয়ায় তারা এখন ফুল সার্ট পরা শুরু করেছেন। আবেদ আলী নামের অরেক প্রবিণ ব্যক্তি বলেন, আমি এখন ঠান্ডর অনুভূতি পাচ্ছি। এবার বর্ষা মৌসুমে সৈয়দপুরে তেমন বৃষ্টি না হওয়ায় এখানে শীত মৌসুমে ঠান্ড বাড়বে এমন ধারণা করেন তিনি।  সৈয়দপুর বিমানবন্দরের আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম  জানান,  বুধবার (৩০ সেপ্টেম্বর) সর্ব নিম্ন ২৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ওই দিন বিকেল ৩টায় রেকর্ড করা হয়েছে ৩০.০ ডিগ্রী সেলসিয়াস। আর বৃহস্পতিবার (০১ অক্টোবর) সর্বনি¤œ তাপমাত্রা ২৫.৪ ডিগ্রী সেলসিয়াস। এসময় তিনি জানান, ১৫ অক্টোবরের পর শীত শুরু হয়ে যাবে। 

সৈয়দপুরে একদিন পর আবারো মোটরসাইকেলসহ তিন চোর গ্রেপ্তার

নীলফামারীর সৈয়দপুরে থানা পুলিশ আবার একদিন পর বুধবার গোপন সংবাদের ভিত্তিতে লক্ষণপুর বালাপাড়ায় অভিযান চালিয়ে চুরি করে নিয়ে যাওয়া একটি ডিসকভার ১০০ সিসি মোটর সাইকেলসহ তিনজন চোরকে গ্রেপ্তার করেছে।  গ্রেপ্তারকৃত তিনজন চোররা হলো-দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার দগরবাড়ি এলাকার ১। মো. মোতালেব হোসেনের ছেলে মোঃ মেহেদী হাসান, ২। দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার নওখৈর এলাকার মৃত. তকিউদ্দিনের ছেলে মোঃ জামিল ইসলাম, ৩। দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার নওখৈর এলাকার মোহাম্মদ নাসির উদ্দিনের ছেলে মোঃ আশিক বাবু। পুলিশ জানায়, সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সংলগ্ন পূর্বাচল আবাসিক এলাকার সাবেক সেনা সদস্য জিয়াউল রহমানের ডিসকভার মোটরসাইকেল গত ২১ সেপ্টেম্বর চুরি যাওয়ার ঘটনায় থানায় অভিযোগ দিলে পুলিশ দ্রুত তৎপরতা শুরু করলে পরে অভিযান চালিয়ে চোরসহ মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। পুলিশ থানায় মোটরসাইকেলের মালিক সাবেক সেনাসদস্য জিয়াউর রহমানকে থানায় ডেকে আনলে তার চুরি যাওয়া মোটরসাইকেলটি তিনি শনাক্ত করেন। অপরদিকে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুরের মতির মোড় (ফাইলেরিয়া হাসপাতালের পাশে) এলাকার মোঃ ফরহাদ হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তিনটি চোরাই মোটরসাইকেলসহ চোর মোঃ সাব্বির হোসেন (ছবিতে বেগুণি রংয়ের গেঞ্জি) ও ক্রেতা এবং হেফাজতকারী মোঃ ফরহাদ হোসেন (ছবিতে সাদা সার্ট পরিহিত) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে মামলার পর গ্রেপ্তারকৃতদের জেলহাজতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি’) রেজাউল ইসলাম রেজা জানান, অভিযান চালিয়ে বুধবার পর্যন্ত মোট চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। বুধবারের গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলার পর জেলহাজতে পাঠানো হবে। (ছবি আছে)

আরও
X