ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
তাহিরপুর সীমান্তে ভারতের কয়লার গুহায় মাটি চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু
এসএসসি ও দাখিল শিক্ষার্থীকে সংবর্ধনা দিল তাহিরপুর সমাজকল্যাণ পরিষদ  
তাহিরপুরে পুলিশের অভিযানে নিষিদ্ধ ভারতীয় মদ উদ্ধার
তাহিরপুরে পুলিশের অভিযানে নিষিদ্ধ ভারতীয় মদ উদ্ধার
মাদক ও চোরাচালান বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাহিরপুর থানা পুলিশের একটি চৌকস দলের অভিযানে ৬ লাখ ২০ হাজার টাকার  নিষিদ্ধ ভারতীয় মদ উদ্ধার করা হয়। শনিবার (২৯ আগস্ট) রাতে তাহিরপুর থানাধীন বারেকটিলা এলাকায় সফল অভিযান পরিচালনা করে। অভিযানকালে পুলিশ ঘটনাস্থল থেকে অবৈধ পথে আসা ১৮০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ উদ্ধার করে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ ২০ হাজার টাকা। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় ঘটনায় জড়িত পলাতক ২ জন আসামির বিরুদ্ধে তাহিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফারুক আহম্মেদ বলেন মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে পুলিশের এই কঠোর অভিযান চলমান থাকবে।
তাহিরপুরে ময়লা ফেলাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে জখম
টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে লাশ হয়ে ফিরলেন ১ পর্যটক 
তাহিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে নিহত  ১ আহত ৫
আরও
X