ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
ছাতকে স্ত্রীর পর স্বামীর আত্নহত্যা
ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল
চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন
চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন
সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমারেখা দিয়ে প্রবাহিত সোনাই নদীপথে ছাতক-আসাম রুট চালু ও শুল্ক স্টেশন স্থাপনের বিষয়ে মতবিনিময় সভায় দেওয়া বক্তব্য বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ সুফি আলম সোহেল। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ইসলামপুর ইউনিয়ন কমপ্লেক্স ভবনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চেয়ারম্যান বলেন, গত ১৭ সেপ্টেম্বর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের সম্মেলন কক্ষে সোনাই নদী শুল্ক স্টেশন চালু সংক্রান্ত মতবিনিময় সভায় কমিশনারের আমন্ত্রণে তিনি অংশ নেন। সভায় বিভিন্ন সরকারি দপ্তর, ব্যবসায়ী সংগঠন ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তিনি বলেন, জনপ্রতিনিধি হিসেবে ছাতক-দোয়ারাবাজারের ব্যবসায়ী ও সীমান্ত এলাকার মানুষের ভবিষ্যৎ অর্থনৈতিক স্বার্থ বিবেচনায় তিনি বক্তব্য দেন। বিশেষ করে চেলা নদী ও ইছামতী নদীর বিদ্যমান এলসি রুট যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি তুলে ধরেন। চেয়ারম্যানের অভিযোগ, সভা শেষে সোনাই নদী শুল্ক স্টেশন চালুর আবেদনকারী গ্রুপের কয়েকজন সদস্য তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল ও আক্রমণাত্মক ভাষায় লেখালেখি করেন। এমনকি এআই ব্যবহার করে তার ছবি বিকৃত করেও প্রচার করা হয়েছে বলে দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে সোনাই নদীতে নতুন শুল্ক স্টেশন স্থাপনের বিরোধিতার কারণ তুলে ধরে চেয়ারম্যান বলেন, চেলা ও ইছামতী নদীর শুল্ক স্টেশন এবং ভোলাগঞ্জ স্থলবন্দরের কাছাকাছি সোনাই নদীর অবস্থান। ফলে অল্প দূরত্বের মধ্যে একাধিক শুল্ক স্টেশন থাকায় নতুন করে আরেকটি শুল্ক স্টেশন স্থাপনের প্রয়োজনীয়তা তিনি দেখছেন না। এ ছাড়া সোনাই নদী দিয়ে চোরাচালান বৃদ্ধি, বিএডিসির রাবার ড্যাম ক্ষতিগ্রস্ত হওয়া, স্থানীয় ব্যবসা-বাণিজ্যে বিরূপ প্রভাব, ব্যবসায়ীদের মধ্যে বিভাজন ও সীমান্ত এলাকার পরিবেশগত ঝুঁকির আশঙ্কার কথাও তিনি তুলে ধরেন। তিনি আরও বলেন, সোনাই নদীতে নতুন রুট চালুর পরিবর্তে ইছামতী নদীর পাশে আবেদন করা কার্পাস রোড চালু করা হলে কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটতে পারে। চেয়ারম্যান তার বক্তব্য বিকৃত করে অপপ্রচার না চালিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে মতামত তুলে ধরার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল হাসান, ছাতক লাইমস্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লাইয়ার গ্রুপের জেনারেল সেক্রেটারী অরুন দাশ, ইসলামপুর ইউপি প্যানেল চেয়ারম্যান সাজ্জাদুর রহমান, ইউপি সদস্য ইসলাম উদ্দিন, বাহার উদ্দিন ও ছালিক মিয়াসহ ছাতক ও দোয়ারাবাজারের প্রিন্ট ও ইলেকট্রনিক্স   মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ছাতকে ওসির প্রত্যাহার দাবিতে বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
দীর্ঘ প্রতীক্ষার অবসান, ছাতকে ৯৯ কোটি টাকার ৪ লেন প্রকল্পের যাত্রা শুরু
ছাতকে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
চা বিক্রেতা বাবার স্বপ্নপূরণ: ৭৫ লাখ টাকার স্কলারশিপ পেল ছাতকের রুহি
২০ মাসের শিশুও রেহাই পেল না! ছাতকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

সুনামগঞ্জের ছাতকে ২০ মাস বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মরম আলী (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।   সোমবার (১৭ আগস্ট ) গভীর রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাবনগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।   গ্রেপ্তার মরম আলী বাবনগাঁও গ্রামের মৃত হবিবুর রহমানের ছেলে। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট রবিবার সকাল ১১টার দিকে শিশুটিকে নিজ বসতঘরে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে মরম আলীর বিরুদ্ধে। এ সময় শিশুটির মা সেখানে গিয়ে ঘটনাটি দেখতে পান। তিনি চিৎকার দিলে মরম আলী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।   পরে শিশুটিকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার যৌনাঙ্গে আঘাতের চিহ্ন দেখতে পান। উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়। সেখানে শিশুটিকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় শিশুটির বাবা ১৭ আগস্ট সোমবার ছাতক থানায় মামলা করেন। মামলা দায়েরের পর পুলিশ মরম আলীকে গ্রেপ্তার করে।  ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, মামলার পরপরই পুলিশের অভিযান চালিয়ে আসামি মরম আলীকে গ্রেপ্তার করেছে। আজ মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও
X