সুস্থতা ও অসুস্থতা মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। জীবন চলার পথে মানুষের জীবনে রোগ ও বিপদ-আপদ আসা স্বাভাবিক বিষয়। অসুস্থ হলে ভেঙে পড়া যাবে না। আল্লাহর কাছে অকৃতজ্ঞ হওয়া যাবে না। আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে হবে। ধৈর্য ধরতে হবে। দোয়া করতে হবে।
স্বাস্থ্যের যত্ন নিতে নির্দেশনা দিয়েছে ইসলাম। স্বাস্থ্যের প্রতি অবহেলা কোনোভাবেই কাম্য নয়। অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের কাছে যেতে হবে। চিকিৎসকের পরামর্শে চলতে হবে।
আল্লাহর ইবাদত করার জন্য শারীরিক সুস্থতার প্রয়োজন। রাসুলুল্লাহ (সা.) সুস্থতা ও শারীরিক স্বাচ্ছন্দের জন্য সবসময় আল্লাহর কাছে দোয়াটি পড়তেন।
আবদুর রহমান ইবনে আবু বকর (রা.) বলেন, ‘আমি আমার বাবাকে বললাম, বাবা, আমি আপনাকে প্রতিদিন ভোরে ও সন্ধ্যায় তিনবার বলতে শুনি, আপনি এ দোয়া পড়েছন। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে এ বাক্যগুলো দিয়ে দোয়া করতে শুনেছি। সেজন্য আমিও তার নিয়ম অনুসরণ করতে ভালোবাসি। (সুনানে আবু দাউদ, হাদিস : ৫০৯০)
দোয়াটি হলো—
বাংলা উচ্চারণ : আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সাময়ি,আল্লাহুম্মা আফিনি ফি বাসারি। লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি। আল্লাহুম্ম ইন্নি আউজুবিকা মিন আজাবিল কাবারি, লা ইলাহা ইল্লা ইনতা।
বাংলা অর্থ : হে আল্লাহ, আমার দেহ সুস্থ রাখুন। হে আল্লাহ, আমাকে সুস্থ রাখুন আমার শ্রবণ ইন্দ্রিয়ে। হে আল্লাহ, আমাকে সুস্থ রাখুন আমার দৃষ্টিশক্তিতে। আপনি ছাড়া কোনো উপাসক নেই। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই কুফুরি এবং দারিদ্রতা থেকে। হে আল্লাহ, আপনি আমাকে কবরের আজাব থেকে রক্ষা করুন। আপনি ছাড়া কোনো উপাসক নেই।
মন্তব্য করুন








