নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বসুন্ধরা গ্রুপ। সিনিয়র এসি টেকনিশিয়ান/এসি টেকনিশিয়ান পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আবেদন নেওয়া শুরু হয়েছে ৫ ফেব্রুয়ারি থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম : বসুন্ধরা গ্রুপ।
চাকরির ধরন : বেসরকারি।
পদ ও লোকবল : পদ একটি, লোকবল নির্ধারিত নয়।
পদের নাম : সিনিয়র এসি টেকনিশিয়ান/এসি টেকনিশিয়ান।
আবেদনের যোগ্যতা : জেএসসি/জেডিসি/৮ম শ্রেণি পাস হতে হবে। প্যাকেজ টাইপ, স্প্লিট টাইপ এবং পোর্টেবল টাইপ এয়ার কন্ডিশনারগুলোর রক্ষণাবেক্ষণ, সার্ভিসিং, মেরামত এবং সমস্যা সমাধানে দক্ষতা থাকতে হবে। কমপক্ষে সাত বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। বয়সসীমা উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিসে। কর্মস্থল ঢাকা।
বেতন ও অন্যান্য সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া দুপুরের খাবারের সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট ও বছরে দুটি উৎসব বোনাস পাওয়া যাবে।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।
মন্তব্য করুন








