নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংক এশিয়া পিএলসি। হেড অব প্রোডাক্ট অ্যান্ড বিজনেস ট্রান্সফরমেশন পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আবেদন নেওয়া শুরু হয়েছে গতকাল ২১ জানুয়ারি থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম : ব্যাংক এশিয়া পিএলসি
চাকরির ধরন : বেসরকারি চাকরি
পদ ও লোকবল : পদ ১টি, লোকবল নির্ধারিত নয়।
পদের নাম : হেড অব প্রোডাক্ট অ্যান্ড বিজনেস ট্রান্সফরমেশন।
বিভাগ : স্মল বিজনেস
আবেদনের যোগ্যতা : যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এসএমই ব্যাংকিংয়ে দক্ষতা থাকতে হবে। কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। বয়সসীমা উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিসে। কর্মস্থল ঢাকা।
বেতন ও অন্যান্য সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাওয়া যাবে।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।
মন্তব্য করুন








