নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিকাশ লিমিটেড। সিনিয়র অফিসার (ডিজিটাল অ্যাসেটস অ্যান্ড কমিউনিকেশন) পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আবেদন নেওয়া শুরু হয়েছে ১৯ জানুয়ারি থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম : বিকাশ লিমিটেড
চাকরির ধরন : বেসরকারি চাকরি
পদ ও লোকবল : পদ একটি, লোকবল একজন।
পদের নাম : সিনিয়র অফিসার (ডিজিটাল অ্যাসেটস অ্যান্ড কমিউনিকেশন)।
আবেদনের যোগ্যতা : মার্কেটিংয়ে বিবিএ ডিগ্রি থাকতে হবে। উপস্থাপনায় দক্ষ হতে হবে। কমপক্ষে দুই থেকে চার বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। বয়সসীমা উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিসে। কর্মস্থল ঢাকা।
বেতন ও অন্যান্য সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাওয়া যাবে।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।
মন্তব্য করুন








