‘ক্লিনিক্যাল প্র্যাকটিসে পুষ্টি : জিএলপি-১ থেকে হৃদরোগ মুক্তি’ বিষয়ক সিম্পোজিয়াম এবং ‘নিউট্রিকা লিমিটেড’-এর ‘অপটিমা’ খাবার প্রতিস্থাপক ব্র্যান্ডের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন কনভেনশন সেন্টারে উদ্বোধন করা হয়।
সিম্পোজিয়ামে চেয়ারপারসন হিসেবে উপস্থিত ছিলেন- দেশের স্বনামধন্য পুষ্টিবিদ, বারডেম-এর খাদ্য ও পুষ্টি বিভাগের অবসরপ্রাপ্ত প্রধান এবং প্রধান নিউট্রিশন অফিসার আখতারুন নাহার আলো, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পুষ্টিবিদ সৈয়দা লিয়াকত এবং বারডেমের খাদ্য ও পুষ্টি বিভাগের সদ্য সাবেক প্রধান এবং প্রধান নিউট্রিশন অফিসার সামসুন নাহার মহুয়া, নিউট্রিকা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ আমিন, পরিচালক ফজলুর রাশিদসহ অন্যরা। বক্তারা ক্লিনিক্যাল প্র্যাকটিসে জিএলপি-১ থেকে হৃদরোগ মুক্তির বিভিন্ন পর্যায়ে পুষ্টিগুণসমৃদ্ধ খাদ্য-প্রতিস্থাপকের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পুষ্টিবিদ সৈয়দা লিয়াকত বলেন, হৃদরোগ পরবর্তী রিকভারিতে সুষম খাবার প্রতিস্থাপক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার রোগীদের দৈনন্দিন জীবনযাপনে সুষম খাবারের গুরুত্ব অপরিসীম। প্রখ্যাত খাদ্য ও পুষ্টিবিদ সামসুন নাহার মহুয়া উপস্থিত ডায়াটিশিয়ানদের জিএলপি-১ চর্চায় সাবধানতা অবলম্বন করে রোগীর ধরন ও প্রয়োজন অনুযায়ী চর্চার আহ্বান জানান।
বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণার ফলাফলের ওপর ভিত্তি করে, ‘নিউট্রিকা’ ডায়াবেটিস, অর্থোপেডিক এবং অস্ত্রোপচার-পরবর্তী রোগীদের সুষম খাদ্য এবং দ্রুত আরোগ্যের প্রয়োজন মেটাতে চারটি থেরাপিউটিক ফর্মুলা তৈরি করেছে, যা বাংলাদেশের বাজারে ‘অপটিমা’ ব্র্যান্ড নামে চালু করা হয়েছে।
উদ্বোধনী বক্তব্যে, ‘নিউট্রিকা’-এর ব্যবস্থাপনা পরিচালক আহমেদ আমিন বলেন, আমরা দেশের অপুষ্টি সমস্যা সমাধানের জন্য কাজ করছি এবং রোগীদের যত্নের জন্য আমদানি-বিকল্প পুষ্টি সমাধান তৈরি করছি। আমরা আশাবাদী যে আমাদের ‘অপটিমা’ ব্র্যান্ড ডায়াবেটিস, অর্থোপেডিক এবং অস্ত্রোপচার পরবর্তী রোগীদের খাবার প্রতিস্থাপন ফর্মুলার মাধ্যমে আরোগ্য করতে সাহায্য করবে। আমরা বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে পণ্য দিয়ে জাতির সেবা করার প্রত্যাশা করছি।
স্বনামধন্য পুষ্টিবিদ মিসেস আখতারুন নাহার আলো সিম্পোজিয়ামে অংশগ্রহণকারী প্রায় ১৫০ ডায়াটিশিয়ানকে ধন্যবাদ জানান। দেশে আমদানি-বিকল্প মানসম্পন্ন খাদ্য-প্রতিস্থাপকের উৎপাদন উদ্যোগের জন্য নিউট্রিকা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন, এতে দেশের মানুষের স্বাস্থ্যসেবার সঙ্গে সঙ্গে মূল্যবান বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।
মন্তব্য করুন








