ইস্টার্ন ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে ২৭ জানুয়ারি নতুন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই সময় নতুন শিক্ষার্থীদের ইস্টার্ন ইউনিভার্সিটি পরিবারের সদস্য হিসেবে আন্তরিকভাবে স্বাগত জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। বিশেষ অতিথি ছিলেন মডার্ন ই-লার্নিংয়ের প্রতিষ্ঠাতা এবং যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. বদরুল হুদা খান ও ইস্টার্ন ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার সাফায়েত মোহাম্মদ রাজু।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন ইস্টার্ন ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী ও স্পেশাল ট্রাইব্যুনাল, মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আল মামুন।
বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের মনোযোগী, নৈতিক ও পেশাগতভাবে দক্ষ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তারা বলেন, উচ্চশিক্ষার মাধ্যমে সমাজে নেতৃত্ব তৈরি করা সম্ভব এবং শিক্ষার্থীদের সেই লক্ষ্যেই এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাঠামো, বিভিন্ন সেবা, ক্লাব কার্যক্রম এবং ক্যাম্পাস জীবন সম্পর্কে ধারণা দেওয়া হয়। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনটি শেষ হয়।
এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. শামসুল হুদা, রেজিস্ট্রার ড. আবুল বাশার খান, প্রযুক্তি ও প্রকৌশলী অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাহফুজুর রহমান, আইন অনুষদের ডিন এবিএম ইমদাদুল হক খান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম ইকবাল আজিম, কলা অনুষদের ডিন ড. শাফিয়া আখতার এবং জীবন বিজ্ঞান অনুষদের অ্যাডভাইজার প্রফেসর ড. ফিরোজ আহমেদ।
তারা উপস্থিত অতিথি, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানান এবং নতুন শিক্ষার্থীদের সফল ও সুন্দর শিক্ষাজীবনের শুভকামনা জানান।
মন্তব্য করুন








