বসন্তের রঙ ও বাঙালিয়ানার আবহকে সামনে রেখে বিশেষ ‘ফাল্গুন কালেকশন ২০২৬’ উন্মোচন করেছে দেশের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড বিশ্বরঙ। নতুন এই সংগ্রহে ঋতুর উচ্ছ্বাস, ভালোবাসা ও উৎসবের আমেজ ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে ফ্যাশন ব্রান্ডটি।
ব্র্যান্ড সূত্রে জানা গেছে, ফাল্গুনের প্রাণবন্ত অনুভূতিকে কেন্দ্র করে কালেকশনে ব্যবহার করা হয়েছে উজ্জ্বল হলুদ, বাসন্তী, গোলাপি, সবুজ ও অফ-হোয়াইটসহ নানা রঙের সমন্বয়। পোশাকগুলোতে হালকা ও আরামদায়ক ফেব্রিকের পাশাপাশি নান্দনিক ডিজাইনের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে প্রতিদিনের আড্ডা থেকে শুরু করে উৎসবের দিন—সব ক্ষেত্রেই পরা যায় স্বাচ্ছন্দ্যে।
এই কালেকশনে নারী ও পুরুষ উভয়ের জন্য শাড়ি, কুর্তি, থ্রি-পিস, পাঞ্জাবি ও টপস রাখা হয়েছে। দেশীয় মোটিফ ও হ্যান্ডলুম অনুপ্রাণিত নকশার সঙ্গে আধুনিক কাটিংয়ের মেলবন্ধন ঘটিয়ে পোশাকগুলো তৈরি করা হয়েছে বলে জানায় ডিজাইন টিম। তাদের ভাষ্য, “ফাল্গুন মানেই রঙে রঙে অনুভূতির প্রকাশ। বসন্তের ভালোবাসা, আনন্দ এবং দেশীয় শিকড়কে ফ্যাশনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি আমরা।”
বিশ্বরঙ জানিয়েছে, ‘ফাল্গুন কালেকশন ২০২৬’ দেশের সব শোরুমে পাওয়া যাচ্ছে। পাশাপাশি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন অর্ডারের সুবিধাও রাখা হয়েছে।
ব্র্যান্ডের পক্ষ থেকে বলা হয়, “ফাল্গুনের রঙ মানেই নতুন শুরু। এই কালেকশনের মাধ্যমে মানুষের অনুভূতি, উৎসব ও ভালোবাসাকে পোশাকের ভাষায় প্রকাশ করতে চেয়েছি আমরা।”
মন্তব্য করুন








