ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সবুজ চাটখিল গড়ার অঙ্গীকার: চারা পেল ৫০০ শিক্ষার্থী-অভিভাবক
চাটখিলে ডেঙ্গু প্রতিরোধে সাবেক মেয়রের উদ্যোগে র‍্যালি
চাটখিলে রমাপুর কেন্দ্রীয় জামে মসজিদের জমকালো উদ্বোধন
চাটখিলে রমাপুর কেন্দ্রীয় জামে মসজিদের জমকালো উদ্বোধন
জমকালো আয়োজন, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে নোয়াখালীর চাটখিলে ‘রমাপুর কেন্দ্রীয় জামে মসজিদ’-এর শুভ উদ্বোধন করা হয়। আধুনিক দৃষ্টিনন্দন নতুন এই মসজিদ ভবনটি উদ্বোধনের মাধ্যমে এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও প্রতীক্ষার অবসান ঘটলো। গতকাল শুক্রবার  নামফলক উন্মোচনের মাধ্যমে মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি,দানবীর ও সমাজসেবক আলহাজ্ব মো: ইউসুফ। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি মো: জহির, চাটখিল পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মোস্তফা কামাল, সদস্য সচিব আহসানুল হক মাসুদ। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উলামায়ে কেরাম ও বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি এ আয়োজনে অংশ নেন। উদ্বোধনী বক্তব্য প্রদানকালে আলহাজ্ব মো: ইউসুফ বলেন, মসজিদ কেবলই সালাত আদায়ের স্থান নয় এটি ইসলামী সংস্কৃতি, শিক্ষা ও মানবিক মূল্যবোধ চর্চার প্রধান কেন্দ্রবিন্দু। আমার বিশ্বাস, রমাপুর কেন্দ্রীয় জামে মসজিদটি এলাকার দ্বীনি আবহ বজায় রাখা এবং একটি সুন্দর ও আদর্শ সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে। উদ্বোধন শেষে মসজিদ প্রাঙ্গণে এক বিশেষ দোয়ার আয়োজন করা হয়। মোনাজাতে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর সুখ, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে খাস দোয়া করা হয়। দোয়া পরিচালনা শেষে উপস্থিত সকল মুসল্লি ও অতিথিদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
ডেঙ্গু প্রতিরোধে চাটখিলে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান
চাটখিলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
নিরাপদ মাতৃত্বে নতুন দিগন্ত: চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালের ১ বছরের সাফল্য
সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, থানায় জিডি
চাটখিলে চক্ষু হাসপাতালের নতুন ফ্যাকো মেশিনের উদ্বোধন

নোয়াখালীর চাটখিল চক্ষু হাসপাতাল এন্ড ফ্যাকো সেন্টারে সর্বাধুনিক ফ্যাকো মেশিনের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে হাসপাতাল সংলগ্ন কাচ্চি ডাইনের হলরুমে  এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাসপাতালের ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নোয়াখালী জেলা শাখার সভাপতি ডা. এমএ নোমান। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনের  ডেপুটি ডিরেক্টর মনজুর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. ফাওয়াজ বিন ইউসুফ।  প্রধান অতিথির বক্তব্যে ডা. এমএ নোমান বলেন, "আধুনিক চিকিৎসাসেবার সাথে তাল মিলিয়ে চাটখিল ও পার্শ্ববর্তী এলাকার মানুষের জন্য উন্নত চক্ষু চিকিৎসা নিশ্চিত করতে এই নতুন ফ্যাকো প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।" এর মাধ্যমে দ্রুত ও নিরাপদে বিনাসেলাইয়ে ছানি অপারেশনসহ আধুনিক চিকিৎসা নিশ্চিত হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন। আলোচনা সভা শেষে হাসপাতালের উন্নতি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরও
X