ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
সুবর্ণচরে কৃষিজমিতে ইটভাটা, গুঁড়িয়ে দিল প্রশাসন; মালিককে ২ লাখ টাকা জরিমানা
সুবর্ণচরে মাদক সেবনের দায়ে ৩ জনের এক মাসের কারাদণ্ড
সুবর্ণচরে মাদক সেবনের দায়ে ৩ জনের এক মাসের কারাদণ্ড
নোয়াখালীর সুবর্ণচরে মাদক সেবনের দায়ে তিনজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছেনমং রাখাই এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাদের এ সাজা দেওয়া হয়। সাজাপ্রাপ্তরা হলেন,চরক্লার্ক ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরক্লার্ক গ্রামের নুরুল হুদার ছেলে আইয়ুব (৩৬), মোহাম্মদপুর ইউনিয়নের পূর্ব চরউরিয়া গ্রামের আবু সাঈদের ছেলে মাসুদ (৪০) এবং একই গ্রামের ছালা উদ্দিনের ছেলে মো. নাছির (২৭)। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ছেনমং রাখাইন বলেন, মাদক সেবনের অপরাধ প্রমাণিত হওয়ায় তিনজনকে আইন অনুযায়ী সাজা দেওয়া হয়েছে।
সুবর্ণচরে মাদক সেবনের দায়ে তিনজনের এক মাসের কারাদণ্ড
সুবর্ণচরে লাইসেন্সবিহীন ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন
পাবলিক টয়লেট দখল করে ঘর নির্মাণ, ভেঙে দিলেন এমপি মো.শাহজাহান
সুবর্ণচরে শিশু নাঈম হত্যার রহস্য উন্মোচন, বাবার স্বীকারোক্তি আদালতে 
ঘরে ছিল নাঈম কিন্তু মরদেহ মিলল ধানক্ষেতে!

নোয়াখালীর সুবর্ণচরে নানার বাড়িতে রাতে ঘুমিয়ে থাকা মো. নাঈম (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের মরদেহ সকালে ধানক্ষেতের পাশের রাস্তা থেকে উদ্ধার করেছে পুলিশ। তার চোয়ালের নিচে থেতলে যাওয়ার দাগ রয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে তদন্ত ও ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরজুবলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্য চরবাগ্যা গ্রামের এবায়েদ উল্যাহর বাড়ির পাশে ধানক্ষেতসংলগ্ন রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নাঈম লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ইব্রাহীম খলিলের ছেলে। সে দীর্ঘদিন ধরে সুবর্ণচরে নানার বাড়িতে থেকে চরজব্বর ইউনিয়নের দারুল উলুম মাদানী নগর মাদ্রাসার নাজেরা বিভাগে পড়াশোনা করত। নাঈমের নানা এবায়েদ উল্যাহ জানান, শনিবার মাদ্রাসা থেকে নানার বাড়িতে আসে নাঈম। সোমবার রাতে খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে। মঙ্গলবার ভোরে ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠে তাকে ঘরে পাওয়া যায়নি। ঘরের দরজাও খোলা ছিল। পরে সকাল ৭টার দিকে বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে ধানক্ষেতের পাশের রাস্তায় নাঈমের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এবায়েদ উল্যাহর অভিযোগ, প্রায় ২০-২৫ দিন আগে তার মেয়ের পুনরায় বিয়ে হয়। এরপর নাঈমের বাবা ইব্রাহীম খলিল তার সাবেক স্ত্রী সুমি আক্তারকে বিভিন্নভাবে হুমকি দিয়েছেন। এ ঘটনায় নাঈমের মা তার বাবাকে সন্দেহ করছেন বলে জানান তিনি। তবে এসব অভিযোগের বিষয়ে নিহতের বাবা ইব্রাহীম খলিলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের চোয়ালের নিচে থেতলে যাওয়ার দাগ দেখা গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

নোয়াখালীর স্বর্ণদ্বীপে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর মো. এরশাদ (৪০) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে স্বর্ণদ্বীপের নিম্নাঞ্চল থেকে ঠেলা জালসহ তার মরদেহ উদ্ধার করেন অন্য জেলেরা। নিহত এরশাদ সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরক্লার্ক গ্রামের বাসার মার্কেট এলাকার মৃত আব্দুল ওহাবের ছেলে। তিনি গত ১২ সেপ্টেম্বর মাছ ধরার জন্য স্বর্ণদ্বীপে যান। স্থানীয় জেলেরা জানান, ১৩ সেপ্টেম্বর স্বর্ণদ্বীপ এলাকায় বজ্রপাতসহ প্রচুর বৃষ্টিপাত হয়। বৃষ্টি ও বজ্রপাতের পর থেকে এরশাদকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বুধবার সকালে স্বর্ণদ্বীপের নিম্নাঞ্চলে ঠেলা জালসহ তার মরদেহ ভাসতে দেখে অন্য জেলেরা উদ্ধার করেন। পরে বুধবার বিকেলে ট্রলারযোগে এরশাদের মরদেহ সুবর্ণচরে তার বাড়িতে নিয়ে আসা হয়। এ বিষয়ে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, মরদেহটি যে স্থান থেকে উদ্ধার করা হয়েছে, সেটি হাতিয়া থানার অধীন। তবে নিহতের বাড়ি চরজব্বার থানাধীন হওয়ায় মরদেহের সুরতহাল শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

সুবর্ণচরে ডেঙ্গু প্রতিরোধে ইউএনওর নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। এর আগে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির সারা দেশে একযোগে শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এরই ধারাবাহিকতায় শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান এর নেতৃত্বে চরজব্বার থানার মোড়, সুবর্ণচর প্রেসক্লাব প্রাঙ্গণ ও হারিছ চৌধুরী বাজারের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। পাশাপাশি মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলো চিহ্নিত করে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় জনসাধারণকে সচেতন করতে এ সময় বিভিন্ন সচেতনতামূলক বার্তাও দেওয়া হয়। পরিচ্ছন্নতা অভিযানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিস, রেডক্রিসেন্ট, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, সাংবাদিক, বাজার কমিটির সদস্য, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অভিযানে অংশগ্রহণকারী উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলন এর সভাপতি মোহাম্মদ আব্দুল বারী বাবলু বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি। সবাই নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ পরিষ্কার রাখলে মশার প্রজননস্থল কমানোর পাশাপাশি ডেঙ্গুর ঝুঁকিও অনেকাংশে হ্রাস করা সম্ভব। এ সময় সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। বাড়িঘর, রাস্তা, বাজার ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে। মশার বংশবিস্তার রোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।  

সুবর্ণচরে গৃহবধূকে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার ঘটনায় আটক ২

নোয়াখালীর সুবর্ণচরে ছাগলে শিমগাছ খাওয়া নিয়ে প্রতিবাদ করাকে কেন্দ্র করে কুলসুমা (৩২) নামে এক গৃহবধূকে মারধর ও শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগে দুই নারীকে আটক করেছে চরজব্বার থানা পুলিশ।   এ ঘটনায় ছয়জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মামলার পর আকলিমা ও নাজমা আক্তার নামে দুই নারীকে আটক করেছে পুলিশ। উল্লেখ্য গত ৬ সেপ্টেম্বর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সোলেমান বাজার এলাকার পঞ্চাশ একর সমাজে এ ঘটনা ঘটে। কুলসুমার বাবা জামশেদ উদ্দিনের অভিযোগ, তার মেয়ের লাগানো শিমগাছ তার সৎ ছেলে সাইফুলের ছাগলে খাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সাইফুল ও তার পরিবারের সদস্যরা কুলসুমাকে  মারধর করেন এবং শরীরে গরম পানি ঢেলে দেন। এতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে কুলসুমাকে নোয়াখালী জেনারেল  হাসপাতালে নেওয়া হলে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। এ ঘটনায় কুলসুমার বাবা জামশেদ উদ্দিন বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে চরজব্বর থানায় মামলা করেন।  চরজব্বর থানার ওসি রফিকুল হাসান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন  আইনে গৃহবধুর পিতা জামশেদ উদ্দিন বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে। মামলার প্রেক্ষিতে অভিযুক্ত ২ নারীকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

সুবর্ণচরে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ শিক্ষার্থীকে এমপি শাহজাহানের সংবর্ধনা

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ২০২৬ সালের এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৬০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (২৩ আগস্ট) বিকেল ৩টায় উপজেলার চরবাটা খাসের হাট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান মানবিক সংঘের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা এতে অংশ নেন। চরবাটা খাসের হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার দাসের সঞ্চালনায় এবং নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন সৈকত সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর অনুপম চন্দ্র দাস, সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, চরবাটা ইসমাঈলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোজাম্মেল হোসেন, সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ বাবুল, হাজী মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি সহকারী অধ্যাপক মিজানুর রহমান, শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা বিএনপি নেতা নিজাম উদ্দিন ফারুক, নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন এবং চরবাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামচ্ছুজ্জামান নিজাম। যুবদল নেতা নূরুল হুদা,সেচ্ছাসেবক দল নেতা রিয়াজ উদ্দিন শাকিল, ছাত্রদল নেতা মামুন হোসেন রোহান  এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীরা তাদের সাফল্যের অনুভূতি তুলে ধরেন। প্রধান অতিথি আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন নিয়ে বিভিন্ন পরামর্শ দেন। তিনি শিক্ষার্থীদের মাদক ও অপরাধ থেকে দূরে থেকে নৈতিক জীবনযাপন, নিয়মিত পড়াশোনা, সুশিক্ষা অর্জন এবং নিজেদের যোগ্য ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে নারী শিক্ষার অগ্রযাত্রা অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন। এ সময় আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান সুবর্ণচরের বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিগত দিনে তাঁর বিভিন্ন অবদানের কথাও স্মৃতিচারণ করেন। বক্তারা বলেন, কৃতি শিক্ষার্থীদের এমন স্বীকৃতি তাদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে। পাশাপাশি অন্য শিক্ষার্থীরাও ভালো ফলাফলের জন্য অনুপ্রাণিত হবে। অনুষ্ঠান শেষে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।

সুবর্ণচরে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন

মাদকের বিরুদ্ধে জেগে উঠেছে নোয়াখালীর সুবর্ণচর। উপজেলার বিভিন্ন এলাকায় মাদক নির্মূলে গড়ে উঠেছে সামাজিক আন্দোলন। ইতোমধ্যে এলাকাবাসী একাধিক মাদকসেবী ও মাদক কারবারিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। উপজেলার প্রায় সব এলাকাতেই মাদকের বিরুদ্ধে এ সামাজিক প্রতিরোধ ক্রমেই জোরালো হচ্ছে। সামাজিক এ আন্দোলনকে আরও গতিশীল করতে চরজব্বর থানা কমিউনিটি পুলিশিং, বিভিন্ন সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের যৌথ উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ হাট-বাজারে আয়োজন করা হচ্ছে মাদকবিরোধী র‌্যালি ও আলোচনা সভা। এসব কর্মসূচিতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের পাশাপাশি উপস্থিত থাকছেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান ও চরজব্বর থানার ওসি রফিকুল হাসান। আলোচনা সভাগুলোতে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাংসহ যেকোনো অপরাধের তথ্য দ্রুত প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে মাদকসহ যেকোনো অপরাধীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করার অনুরোধ করা হচ্ছে। তবে আইন নিজের হাতে তুলে না নিয়ে কোনো ধরনের মব তৈরি বা গণপিটুনির মতো ঘটনা থেকে বিরত থাকার জন্যও জনগণকে সতর্ক করা হচ্ছে। এর আগে সুবর্ণচর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক বিশেষ সভায় নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. শাহজাহান সুবর্ণচরে মাদকসহ সব ধরনের অপরাধ নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। এরপর থেকেই বিভিন্ন এলাকায় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে উঠতে শুরু করে। এদিকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম বিভাগের নতুন ডিআইজি দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি বিভিন্ন জেলা পরিদর্শনের অংশ হিসেবে নোয়াখালী সফরে এসে মাদক ও অপরাধ নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। চরজব্বর থানা, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের যৌথ উদ্যোগে চলমান র‌্যালি, আলোচনা সভা ও গণসচেতনতামূলক কার্যক্রম মাদক দমনে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল।আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষও ঐক্যবদ্ধভাবে এগিয়ে এলে মাদকের বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। সচেতন মহলের দাবি, চলমান সামাজিক আন্দোলনের ফলে ইতোমধ্যে সুবর্ণচরে মাদকের প্রভাব আগের তুলনায় অনেকটা কমে এসেছে। মাদকমুক্ত সুবর্ণচর গড়তে এ সামাজিক প্রতিরোধ আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন তারা। এ বিষয়ে সুবর্ণচর উপজেলার চরজব্বার থানার অফিসার ইনচার্জ রফিকুল হাসান বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন এর পাশাপাশি পুলিশিং তৎপরতা আমরা জোরদার করেছি। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান আরো বেগবান করবো। উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান বলেন,ইতোমধ্যে উপজেলা প্রশাসন মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন এর পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতে বেশ কয়েকজনকে জেল ও জরিমানা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে  উপজেলা প্রশাসন সামাজিক আন্দোলন ও আইন প্রয়োগ অব্যাহত রেখেছে। 

সুবর্ণচরে নারী-শিশুসহ ৩ লাশ উদ্ধার

নোয়াখালীর সুবর্ণচরে পৃথক ঘটনায় নারী ও শিশুসহ তিনজনের লাশ উদ্ধার করেছে চরজব্বার থানা পুলিশ। নিহতদের মধ্যে ব্র্যাককর্মী দাউদুল ইসলাম(৩০) এর ঝুলন্ত লাশ ও গৃহবধূ তামান্না আক্তার (২৩) নামে এক গৃহবধূর লাশ ও বসতবাড়ির পুকুর থেকে  শিশুটির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার উপজেলার পৃথক পৃথক সময়ে বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। নিহত ব্র্যাক কর্মী দাউদুল ইসলাম ফেনী জেলার সদর উপজেলার পাচগাছিয়া ইউনিয়নের এলাহীগঞ্জ গ্রামের আবুল কালাম এর ছেলে। সে সুবর্ণচরে চরজব্বার ইউনিয়নে ব্র্যাক এর কাঞ্চন বাজার শাখায় কর্মরত ছিল। তার নিজ কক্ষ থেকে দুপুরে ঝুলন্ত লাশ উদ্ধার করে চরজব্বার থানা পুলিশ।  এদিকে, গৃহবধূ তামান্না আক্তার একই ইউনিয়নের জাহাজমারা গ্রামের রিপনের স্ত্রী। নিজ বাড়িতে বসত ঘর থেকে তামান্না আক্তার গলা ফাঁস দিলে পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। পরে অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার পথে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় পৌঁছালে তামান্নার মৃত্যু হয়। এরপর তাঁর মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। পুলিশ তার বাড়ি থেকে লাশ উদ্ধার করে।  অপরদিকে, চরআমান উল্যাহ ইউনিয়নের নয়া পাড়া গ্রামের ৮ নং ওয়ার্ডের জসিম উদ্দিন এর শিশু হামিম(৩) পানিতে ডুবে মৃত্যু হয়েছে।  চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, ব্র্যাককর্মী দাউদুল ইসলাম ও তামান্না আক্তারের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে এ নারী ও ব্র্যাককর্মীর এমন ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় পৃথক অপমৃত্যুর মামলা হয়েছে। আর শিশুটির মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও
X