এখনকার তরুণরা আমাদের জন্য অনুপ্রেরণা, তারা আমাদের সাহস দিবে: আলোকচিত্রী তাসলিমা আখতার
বেগম রোকেয়া পদকপ্রাপ্ত আলোকচিত্রী তাসলিমা আখ্তার বলেছেন, এখনকার তরুণরা আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে; তারা আমাদেরকে সাহস দিবে।
তিনি রবিবার নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া গার্লস স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধানায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
স্কুলের কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমাদের নিশ্চয়ই সার্টিফিকেটের দরকার আছে, শিক্ষায় ভালোর ফলাফল করা দরকার আছে। ভালো ফলাফল যদি করতে না পারি, আমি অন্যকে উৎসাহিত করতে পারবো না। আমরা চাই এই স্কুল এন্ড কলেজে এমনভাবে শিক্ষাটা হোক যাতে আমাদের শিক্ষার্থীরা এই স্কুলের জন্য শুধু না, বাংলাদেশের জন্য অনেক কিছু করতে পারে। শিক্ষাটা যেন মুখস্ত বিদ্যার শিক্ষা না হয়, শিক্ষাটা যাতে সুনাগরিক হওয়ার শিক্ষা, প্রশ্ন করার সাহস যাদের থাকবে সেরকম শিক্ষা যাতে হয়।”
তাসলিমা আখ্তার বলেন, “অনেককে আমরা দেখি যে, মাস্টার্স ডিগ্রি অর্জন করছে, পিএসডি ডিগ্রি অর্জন করছে, কিন্তু সমাজে যে সুযোগ্য নাগরিক হওয়ার জন্য তার অনেক কিছু করার আছে সেই জায়গাটাই পৌঁছানোর মতো অবস্থা নাই।”
তিনি আরো বলেন, আমরা গত ১৫ বছরে যে একটা ফ্যাসিবাদী শাসনের মধ্যে ছিলাম সেখানে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটা প্রতিষ্ঠান দলীয়করণ ছিল। বর্তমানে যে গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার এসছে গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে এবং হাজারো শহীদের প্রাণের বিনিময়ে একটা নতুন বাংলাদেশ, নতুন আকাঙ্খা আমাদের তৈরি হয়েছে। বর্তমান সরকারের কাছে আমাদের দাবি সারা বাংলাদেশের স্কুল কলেজগুলো যাতে দলীয়করণের বাইরে গিয়ে সামাজিক প্রতিষ্ঠান হয় এবং সেই প্রতিষ্ঠানে যাতে সবাই সমান অংশগ্রহণ করতে পারে, সমান সুযোগ সুবিধা অর্জন করতে পারে সেটাই আমরা বর্তমান সরকারের কাছে দাবি করি। আমরা আশা করি এই সরকার আমাদের বিভিন্ন স্কুল-কলেজগুলোতে যেখানে যে অবকাঠামোগত দূর্বলতা রয়েছে সেগুলো সমাধানের জন্য এগিয়ে আসবে।
অশ্বদিয়া গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অভিভাবক সদস্য মো: সাজ্জাদ হোসেন রিয়েল।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অশ্বদিয়া গার্লস স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষক মতিলাল ভৌমিক, মৃধারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হীরন্ময় ভৌমিক এবং মানদত্ত উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক।