ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
অসহায় মানুষকে দেওয়া হচ্ছে ভাতা কার্ড: রিজভী
মধুখালীতে ৮ দলের ঐতিহ্যবাহী হাডুডু খেলার উদ্বোধন
বাবার মৃত্যুর ৫ দিন পরই চার বছরের শিশু ধ'র্ষণের শিকার!
বাবার মৃত্যুর ৫ দিন পরই চার বছরের শিশু ধ'র্ষণের শিকার!
ফরিদপুর সদরে বাবার মৃত্যুর পাঁচদিন যেতেই ধর্ষণের শিকার হয়েছে চার বছরের এক শিশু। অসুস্থ ওই শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে ঘটে ন্যাক্কারজনক এ ঘটনা। ধর্ষণের অভিযোগে রাজ্জাক বিশ্বাস (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আটক রাজ্জাক বিশ্বাস পার্শ্ববর্তী রাজবাড়ীর খানখানাপুর এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচদিন আগে শিশুটির বাবা মারা যান। বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে কলাগাছের আড়াল থেকে শিশুটিকে কাঁদতে দেখেন তার ফুফু। পরে শিশুটির শারীরিক অবস্থা দেখে পরিবারের সদস্যরা বুঝতে পারেন শিশুটি ধর্ষণের শিকার হয়েছে। এসময় রাজ্জাককে ঘটনাস্থলের পাশে দেখতে পেয়ে পরিবারের সদস্যরা তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন। শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে স্থানীয়রা রাজ্জাক বিশ্বাসকে আটক করে পুলিশে খবর দেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় শিশুটির বোন বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলার রাজ্জাক বিশ্বাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ঢাকা বিভাগীয় কমিশনারের হাত থেকে শিক্ষার্থীরা পেল পিংক বাইসাইকেল
মধুমতী নদীতে নৌকা বাইচ, উৎসুক মানুষের ঢল
ক্ষুদে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
মধুখালীতে লাল শাপলার সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা
ছাত্রকে ব'লাৎকা'র, মাদ্রাসাশিক্ষককে গাছের সঙ্গে বেঁ'ধে পে'টালো জনতা

ফরিদপুরের সদরপুরে ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে মো. মাছুদ নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয় লোকজন তাঁকে আটক করে মারধর ও গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সদরপুর উপজেলার একটি কওমি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আজ শুক্রবার সকালে ওই শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হওয়ার পর তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। অভিযুক্ত মাছুদের বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলায়। তিনি সদরপুরের ওই মাদ্রাসায় শিক্ষকতা করছিলেন। ভুক্তভোগী কিশোর মাদ্রাসাটির নাজেরা বিভাগের শিক্ষার্থী। মাদ্রাসার পরিচালক (মোহতামিম) বলেন, আমাদের মাদ্রাসার এক শিক্ষককে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে। আমরাও মাদ্রাসার পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে দেখছি। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে বাড়িতে গিয়ে ওই ছাত্র পরিবারের সদস্যদের জানায়, শিক্ষক মাছুদের কাছে সে একাধিকবার ধর্ষণের শিকার হয়েছে। এরপর তার বাবা ও স্থানীয় কয়েকজন মাদ্রাসায় গিয়ে শিক্ষক মাছুদকে আটক করেন। একপর্যায়ে উত্তেজিত লোকজন তাঁকে মারধর করে মাদ্রাসার পাশের একটি গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখেন। খবর পেয়ে কাছের চরভদ্রাসন থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই শিক্ষককে থানায় নিয়ে যায়। চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফর আলী বলেন, অভিযুক্ত শিক্ষক এর আগেও ছেলেটিকে কয়েকবার ধর্ষণ করেছেন বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসী তাঁকে মারধর করে গাছের সঙ্গে বেঁধে রেখেছিলেন। পুলিশ তাঁকে উদ্ধার করে। তবে ঘটনাস্থল সদরপুর থানার আওতাভুক্ত হওয়ায় গতকাল দিবাগত রাত ১২টার দিকে তাঁকে সদরপুর থানায় সোপর্দ করা হয়। সদরপুর থানার ওসি আবদুল আর মামুন শাহ বলেন, ছাত্রটির মায়ের করা মামলায় মাছুদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ দুপুরে তাঁকে আদালতে তোলা হয়।

ফরিদপুর কারাগারে উৎসবমুখর পরিবেশে হা-ডু-ডু ও হাড়ি ভাঙা খেলা

ফরিদপুর জেলা কারাগার আবাসিক প্রাঙ্গণে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে স্টাফদের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) দিনব্যাপী আয়োজনে কারাগারের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয়। ফরিদপুর কারাগারের জেলার খোন্দকার আল-মামুন জানান, ক্রীড়া প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ ছিল লাল দল ও সবুজ দলের মধ্যে ঐতিহ্যবাহী জাতীয় খেলা হা-ডু-ডু (কাবাডি) প্রতিযোগিতা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলাকে ঘিরে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ। দুই দলের খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ এবং দর্শকদের উচ্ছ্বাসে পুরো কারাগার প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। তিনি আরো বলেন, এই ক্রীড়া প্রতিযোগিতায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী ও হাস্যরসাত্মক ‘হাড়ি ভাঙা’ খেলা। চোখ বাঁধা অবস্থায় হাতে লাঠি নিয়ে নির্দিষ্ট স্থানে ঝোলানো হাড়ি ভাঙার চেষ্টায় অংশগ্রহণকারীদের নানা কাণ্ড উপস্থিত সবাইকে আনন্দে মাতিয়ে তোলে। প্রতিযোগীদের ব্যর্থতা ও সাফল্যের প্রতিটি মুহূর্তে সৃষ্টি হয় হাস্যরসের পরিবেশ। অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রতিযোগিতা উপভোগ করেন ফরিদপুর জেলা কারাগারের জেল সুপার শওকত হোসেন মিয়া এবং জেলার খোন্দকার আল-মামুন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কর্মীদের মধ্যে আন্তরিকতা, পারস্পরিক সম্পর্ক ও দলগত চেতনা আরও সুদৃঢ় করার পাশাপাশি কর্মব্যস্ততার মধ্যে বিনোদন ও শারীরিক-মানসিক সতেজতা নিশ্চিত করতেই এ ধরনের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয় ।  

চরভদ্রাসনে কৃষক কার্ড ও কৃষি সহায়তা উপকরণ বিতরণের উদ্বোধন

ফরিদপুরের চরভদ্রাসনে কৃষক কার্ড ও কৃষি সহায়তা উপকরণ বিতরণ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ফেনীর ফুলগাজী উপজেলার পাইলট হাইস্কুল মাঠ থেকে ভার্চুয়ালি এ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চরভদ্রাসন উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠান সরাসরি প্রদর্শন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে ৩নং চরভদ্রাসন ইউনিয়নের বিএস ডাংগী ব্লকে সর্বমোট  ৮৪৮ জন কৃষক পর্যায়ক্রমে কৃষক কার্ড পাবেন। এই ৮৪৮ জন কৃষকের মধ্যে আজ ৬০২ জন ক্ষুদ্র, প্রান্তিক এবং ভূমিহীন কৃষকের ব্যাংক একাউন্টে কৃষি উপকরণ সহায়তা বাবদ ২৫০০ টাকা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর জেলার উপ-পরিচালক জনাব মো. শাহাদুজ্জামান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জনাব সৈয়দ আরিফুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জুলহাস হোসেন সৌরভ, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, চরভদ্রাসন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সফর আলী, উপজেলা বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক অহিদুজ্জামান মোল্লা প্রমুখ। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও কৃষকগণ উপস্থিত ছিলেন

ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মর্মান্তিক মৃ'ত্যু

ফরিদপুরের সদরপুরে চলন্ত ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে জামিলা (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঢেউখালী ইউনিয়নের চর কুমারিয়া থেকে মোল্লা গ্রামে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত জামিলা ঢেউখালী ইউনিয়নের চর কুমারিয়া গ্রামের সৌদি প্রবাসী মো. মহিউদ্দিন সিকদারের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামিলা ভ্যানযোগে তার ভগ্নিপতি মো. রিয়াজুল শেখের বাড়ি মোল্লা গ্রামে যাচ্ছিল। পথে মোল্লা গ্রামের আব্দুর রাজ্জাক মাতুব্বরের বাড়ির সংলগ্ন শাখা সড়কে অসাবধানতাবশত তার পরনের ওড়না ভ্যানের চাকায় পেঁচিয়ে যায়। এতে সে চলন্ত ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে জামিলাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ্ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ হেফাজতে নেয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মধুখালী থানায় দায়ের করা মামলায় দুই ব্যক্তির জামিন চেয়ে সংবাদ সম্মেলন

মধুখালীতে একটি সংঘর্ষের ঘটনায় থানায় দায়ের করা একটি মামলায় আরাফাত শেখ (২০) ও চুন্নু শেখ (৩৪) নামে দুই নিরপরাধ ব্যক্তির নাম জড়ানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই মামলায় মোট ১১জনকে আসামি করা হয়েছে। এরমধ্যে আরাফাত শেখ ১নং ও চুন্নু শেখকে ৭ নং আসামি করা হয়েছে। নিরপরাধ ওই দুই জনসহ মোট ৫ আসামি ৩৫দিন যাবত জেলের ভিতরে রয়েছেন। রোবববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ সাংবাদিক ফোরাম ফরিদপুর জেলা শাখা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা তুলে ধরে আরাফাত শেখ ও চুন্নু শেখকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন ওই ভুক্তভোগী দুই আসামির পরিবার। সংবাদ সম্মেলনে আরাফাতের মা গোলাপী বেগম দাবি করেন, গত জুন মাসের ৪ তারিখে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যার পরে প্রতিবেশি মুন্না শেখ, উইনুছ শেখ ও শফি শেখসহ মোট ১৬জন আসামী দেশীয় প্রাণনাশক অস্ত্র নিয়ে আমাদের বসতবাড়ীর ওপর এসে অতর্কিত হামলা চালিয়ে চাচাতো ভাসুর শহীদ শেখ ও শহীদ শেখের ভাতিজা হাসিবুল শেখকে এলোপাতাড়িভাবে মারপিট করে গুরুতর রক্তাক্ত জখম করে। তখন আমি ঠেকাতে গেলে আসামিরা আমাকে গুরুতর রক্তাক্ত জখম করে। ওই সময় আসামি মুন্না শেখ মাথায় সামান্য আঘাতপ্রাপ্ত হয়। তবে ঘটনার সময়ে আমার ছেলে আরাফাত শেখ ও দেবর চুন্নু শেখ বাড়ীতে ছিলেন না। স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে আমার ছেলে আরাফাত শেখ ও দেবর চুন্নু শেখ বাড়ীতে এসে আমাদেরকে উদ্ধার করে প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। আমরা হাসপাতালে ভর্তি থাকায় আসামিদের বিরুদ্ধে তাৎক্ষণিক থানায় গিয়ে কোন আইনি পদক্ষেপ নিতে পারিনি। এই সুযোগে আসামিরা মধুখালী থানায় গিয়ে আমাদের ১১জনকে আসামি করে একটি মিথ্যা মামলা দায়ের করেন। আমরা চিকিৎসা শেষে হামলাকারী মুন্না শেখসহ ঘটনার সাথে জড়িত ১৬জনের বিরুদ্ধে ফরিদপুর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৪নং আমলী আদালতে মামলা দায়ের করি। ওই মামলায় ৮নং আসামি মুন্না শেখ বাদে ১৫জন আসামি বর্তমান আদালত থেকে জামিনে রয়েছেন। সংবাদ সম্মেলনে চুন্নু শেখের স্ত্রী আয়শা খাতুন বলেন, আসামিদের করা মিথ্যা মামলায় আমার স্বামী চুন্নু শেখ ও ভাসুরের ছেলে আরাফাত শেখসহ ৫জন ৩৫দিন যাবত জেলে রয়েছেন, এর মধ্যে আমার স্বামী চুন্নু শেখ ও ভাসুরের ছেলে আরাফাত শেখ সম্পূর্ণ নির্দোষ। তিনি দাবি করেন, আদালতে আমরা জামিন চাইলে আমাদের করা মামলার ৮ নাম্বার আসামি মুন্না শেখের মা খদেজা বেগম এআই দিয়ে এডিট করা মুন্নার কিছু ছবি আদালতকে দেখিয়ে ও মিথ্যা তথ্য দিয়ে আমার নিরপরাধ স্বামী চুন্নু শেখ ও ভাসুরের ছেলে আরাফাতসহ আটককৃত  ৫আসামির জামিনে বাধা সৃষ্টি করছে। প্রকৃত পক্ষে থানায় দায়ের করা মিথ্যা মামলার বাদিনীর ছেলে মুন্না সম্পূর্ণ রুপে সুস্থ্য হয়ে আদালতে আমাদের করা মামলায় গ্রেপ্তার এরাতে পলাতক রয়েছে।  তিনি আরও বলেন, আমার স্বামী চুন্নু শেখ ঢাকায় একটি চায়না কম্পানীতে ৮বছর যাবত চাকরী করেন। যদি অক্টোরের ১ তারিখের মধ্যে অফিসে যোগদান না করে তাহলে কর্তৃপক্ষ আমার স্বামীকে চাকরি থেকে বহিস্কার করবে। এদিকে বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী আরাফাত শেখের উজ্জল ভবিষ্যত নষ্ট হচ্ছে।

মধুখালীতে একহাজার গাছের চারা রোপণের কর্মসূচি অনুষ্ঠিত

ফরিদপুরের মধুখালী উপজেলার ৪নং কামালদিয়া ইউনিয়নের  ‘বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় ইউনিয়নের বিভিন্ন এলাকায় এক হাজার টি ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কামালদিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজের পরিধি বাড়াতে এই বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়। বৃক্ষ রোপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান।  ৪নং কামালদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওলিদ হাসান মামুনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মেম্বার মোঃ আবু তালেব শেখ, মো: বাবলু খান,  মো: আকতার হোসেন, সংরক্ষিত মহিলা মেম্বার রোমা আক্তার, শিল্পী বেগম, মো: মোতালেব শেখ, মো: আব্দুল হাকিম শেখ, মো: হান্নান শেখ, মো: রোকন মন্ডল মোঃ আজিজার মোল্লা মোঃ জাহিদুল ইসলাম প্রমূখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, "পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। কামালদিয়া ইউনিয়ন পরিষদ কর্তৃক এক হাজারটি গাছের চারা রোপণের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। প্রতিটি নাগরিকের উচিত বেশি করে ফলজ, বনজ ও ওষুধি গাছ লাগানো।"

ফরিদপুরে পত্রিকা জালিয়াতির অভিযোগে ফয়েজের বিরুদ্ধে মামলা

ফরিদপুরে পত্রিকার নাম, রেজিঃ নাম্বার ও প্রতীক অবৈধভাবে ব্যবহার করে জালিয়াতি এবং ভুয়া বিজ্ঞাপন প্রকাশের অভিযোগে শেখ ফয়েজ(৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। ফরিদপুর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত মামলাটি গ্রহণ করে সিআইডিকে  তদন্তের নির্দেশ দিয়েছেন। গত ​সোমবার (১৪ সেপ্টেম্বর) আদালতে উপস্থিত হয়ে মামলাটি দায়ের করেন দৈনিক আজকের সারাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সৈয়দ নাজমুল আলম। তিনি ফরিদপুর শহরের রঘুনন্দনপুর এলাকার বাসিন্দা। ​অভিযুক্ত শেখ ফয়েজ ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার মৃত শেখ মানিকের ছেলে। মামলাটি মুদ্রণযন্ত্র ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধন) আইন ১৯৭৩ এর ৫, ৬, ৭, ৩১ ও ৩২ ধারায় দায়ের করা হয়। ​আদালতে দাখিলকৃত মামলা সূত্রে জানা যায়, বাদী সৈয়দ নাজমুল আলম দীর্ঘদিন ধরে দৈনিক আজকের সারাদেশ পত্রিকার (রেজি নং-৫৬৮) সম্পাদক ও প্রকাশক হিসেবে সততা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু আসামী শেখ ফয়েজ আহমেদ জালিয়াতি ও প্রতারণার উদ্দেশ্যে বাদীর অনুমতি ব্যতিরেকে পত্রিকার নাম ও রেজিঃ নাম্বার ব্যবহার করে নিজেকে ভারপ্রাপ্ত সম্পাদক দাবি করে পত্রিকা প্রকাশ করে  একটি ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ করেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পত্রিকার মালিকানা আসামীকে হস্তান্তর করা হয়েছে, যা সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। ​বিজ্ঞপ্তিতে আরও দাবী করা হয়, গত ২৭/০৭/২০২৩ তারিখে ৫৫১ নং এ্যাফিডেভিটের মাধ্যমে বাদীর কাছ থেকে মালিকানা হস্তান্তর করা হয়েছে। এ সংক্রান্ত একটি দরখাস্ত তৈরি করে ফরিদপুর জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দপ্তর ও প্রেসক্লাবে প্রেরণ করেন আসামী। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দৈনিক আজকের সারাদেশ পত্রিকার নাম ও প্রতীক ব্যবহার করে ভুয়া পেজ খুলে সংবাদ প্রচার ও জালিয়াতি চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ​নালিশি সূত্রে আরও জানা যায়, আসামী সাম্প্রতিক বৈষম্যবিরোধী জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হত্যাচেষ্টা ও হামলা মামলার এজাহারনামীয় আসামী এবং তার বিরুদ্ধে একাধিক অপরাধমূলক মামলা রয়েছে। তিনি বিভিন্ন অপরাধ মূলক মামলায় একাধিকবার জেল খেটেছেন।  আদালত মামলাটি আমলে নিয়ে  তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন।  এব্যাপারে ফরিদপুর জজ কোর্টের আইনজীবী এ্যাডভোকেট তৌহিদুল ইসলাম স্টালিন বলেন,​আমার মক্কেল সৈয়দ নাজমুল আলম দৈনিক আজকের সারাদেশ' পত্রিকার বৈধ সম্পাদক ও প্রকাশক। আসামী শেখ ফয়েজ আহমেদ প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে পত্রিকার নাম, রেজিষ্ট্রেশন নাম্বার ও প্রতীক ব্যবহার করে নিজেকে ভারপ্রাপ্ত সম্পাদক দাবি করে ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। এমনকি ভুয়া এ্যাফিডেভিটের দোহাই দিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে বিভ্রান্তিকর দরখাস্ত পাঠিয়েছেন। ​এটি মুদ্রণযন্ত্র ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধন) আইন ১৯৭৩-এর সুস্পষ্ট লঙ্ঘন এবং একটি গুরুতর ফৌজদারি অপরাধ। আমরা ফরিদপুর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোতোয়ালী আমলী আদালতে আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছি। বিজ্ঞ আদালত বিষয়টি আমলে নিয়ে সত্যতা যাচাইয়ের জন্য অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন। আমরা আশা করি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আসল সত্য উন্মোচিত হবে এবং আসামীর দৃষ্টান্তমূলক শাস্তি হবে।

আরও
X