ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
অসহায় মানুষকে দেওয়া হচ্ছে ভাতা কার্ড: রিজভী
চরভদ্রাসনে কৃষক কার্ড ও কৃষি সহায়তা উপকরণ বিতরণের উদ্বোধন
চরভদ্রাসনে এমপি বাবুলের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ
চরভদ্রাসনে এমপি বাবুলের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় আয়োজিত বিভিন্ন দপ্তরের নানা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেছেন ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল। সোমবার (১৪সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে তিনি তার কর্মসূচি শুরু করেন। শুরুতে উপজেলা প্রশাসনের পক্ষ হতে সংসদ সদস্যকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভ। পরে উপজেলা পরিষদ হল রুমে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন, ক্রীড়া সামগ্রী বিতরন ও কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরনের পাশাপাশি চরাঞ্চলে সমন্বিত প্রানিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী খামারীদের মাঝে বকনা বাছুর বিতরন করেন তিনি। এছাড়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধে সরকারি কর্মকর্তা ও কর্মচারী এবং সুশীল সমাজের প্রতিনিদিদের সমন্বয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য। প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষন করে তিনি বলেন সরকারি কোন দপ্তরের কর্মকর্তা কর্মচারীর সাথে কেউ কোন খারাপ আচরন না করেন। কারো কোন অপরাধ থাকলে তার উর্ধ্বতন কর্মকর্তাকে জানান। তিনি বলেন বিজ্ঞান আমাদের জীবনে যেমন সুফল বয়ে এনেছে তেমনি এর অপব্যাবহার করে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচার করে মানুষের ভাবমূর্তী ক্ষুন্ন করছে। সকলকে এ বিষয়ে সযাগ দৃষ্টি রাখতে হবে কেউ যেন মিথ্যা অপপ্রচার না করতে পারে। উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক এ কে এম আসজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, মৎস্য কর্মকর্তা মো. নাঈম হোসেন বিপ্লব, চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক মো. এনামুল হক, উপজেলা বিএনপির সন্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মো. অহিদুজ্জামান মোল্লা, সদস্য সচিব আব্দুল কুদ্দুস বাদশা, সদস্য এ জি এম বাদল আমিন, শাজাহান সিকদার, কে এম ওবায়দুল বারি দিপু খান, মোস্তফা কবির প্রমুখ। এ সময় বিভিন্ন দপ্তর প্রধানসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
চরভদ্রাসনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
চরভদ্রাসনে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, এক পরিবার পরিকল্পনা সহকারীর বদলি
চরভদ্রাসনে ওকাপ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
গোপালপুর মৈনট ঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে জরিমানা
ঘুম ভাঙ্গেনি গেরস্থের আগুনে পুড়লো সাতটি ছাগল

রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন বাড়ির সবাই। এদিকে ছাগল রাখার ছাপড়া ঘরে কয়েল থেকে আগুন ধরে পুড়ে গেল সাতটি ছাগল। এমনকি পাড়া প্রতিবেশীরাও টের পায়নি। যখন সবাই টের পেল তখন সব পুড়ে শেষ। এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে ফরিদপুরের চরভদ্রাসনে। রবিবার (২৩ আগস্ট ) দিবাগত রাত সারে বারো টার দিকে উপজেলার সদর ইউনিয়নের টিলারচর গ্রামের বাসিন্দা শেখ আদেল(৬১) এর বাড়িতে এই ঘটনা ঘটে। আগুনে ছাপড়া ঘটি সম্পূর্ণ বিশ্বভূত হয় এবং রান্নাঘরের অর্ধেক অংশ পুড়ে যায়। এতে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পরিবারটি। অগ্নিকান্ডের বিষয়ে দিনমুজুর আদেল  জানায় ঘটনার রাতে প্রতিদিনের মতন ছাগল থাকার ঘরে মশার কয়েল জ্বালিয়ে রেখে তিনি ও তার স্ত্রী রাত এগারোটার দিকে পাশের ঘরে ঘুমিয়ে পরেন। পুড়ে যাওয়া ঘরটি তাদের বসত ঘরের পাশে ছাপড়া ঘর ছিল। ওই ঘরে তারা সাতটি ছাগল রাখত। রাত আনুমানিক একটার দিকে তারা অগ্নিকান্ডের বিষটি বুঝতে পেরে ঘরের দরজা খুলে বাহিরে বের হন। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভায়। মশার কয়েল থেকে এই অগ্নিকান্ড ঘটেছে বলে ধারনা করছে ওই পরিবার। ঘটনার সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার মো: জুলহাস হোসেন সৌরভ বলেন অগ্নিকান্ডের খবর পেয়ে সকালে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান যাচাই বাছাইয়ের পরে উপজেলা প্রশাসনের পক্ষ হতে ক্ষতিগ্রস্থ পরিবারটিকে সহযোগীতা করা হবে।  

আরও
X