ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
ছাত্রকে ব'লাৎকা'র, মাদ্রাসাশিক্ষককে গাছের সঙ্গে বেঁ'ধে পে'টালো জনতা
ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মর্মান্তিক মৃ'ত্যু
ফরিদপুরে আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে সড়ক পরিষ্কার; চলাচলে স্বস্তি
ফরিদপুরে আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে সড়ক পরিষ্কার; চলাচলে স্বস্তি
জনদুর্ভোগ লাঘব, সড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত এবং স্থানীয় জননিরাপত্তা ও জনকল্যাণে স্বেচ্ছাসেবী ভূমিকা পালনের লক্ষ্যে ফরিদপুরের সদরপুরে সড়ক পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। রোববার (১৩ সেপ্টেম্বর) সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের একটি সরু সড়কের উভয় পাশে দীর্ঘদিন ধরে আগাছা, ঝোপঝাড় ও গাছপালা বেড়ে যাওয়ায় সড়কটি ক্রমেই সংকুচিত হয়ে পড়েছিল। এতে যানবাহন ও পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার পাশাপাশি স্থানটি স্থানীয় বখাটেদের বিচরণস্থলে পরিণত হয়েছিল বলে স্থানীয়রা জানান। পরিস্থিতি বিবেচনায় জনদুর্ভোগ নিরসন ও সড়কটি পুনরায় চলাচলের উপযোগী করার লক্ষ্যে সদরপুর ইউনিয়ন দলনেতা মো. নাইম তালুকদারের নেতৃত্বে কয়েকজন ইউনিয়ন দলনেতা ও আনসার কমান্ডার স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন। তারা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সড়কের উভয় পাশের আগাছা, ঝোপঝাড় ও অনাকাঙ্ক্ষিত গাছপালা পরিষ্কার করেন। আনসার-ভিডিপি সদস্যদের এ উদ্যোগের ফলে সড়কটি পুনরায় স্বাভাবিক ও নির্বিঘ্ন যান চলাচলের উপযোগী হয়ে ওঠে। স্বেচ্ছাশ্রমে সড়ক পরিষ্কারের এ জনকল্যাণমূলক উদ্যোগে স্থানীয় এলাকাবাসী সন্তোষ প্রকাশের পাশাপাশি আনসার-ভিডিপি সদস্যদের প্রশংসা করেন। বাহিনীর ডিজিটাল মোতায়েন কার্যক্রম STDMS-এর আওতায় এ ধরনের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের ডাটাবেইজ রেকর্ড অন্তর্ভুক্তি বাহিনীর দেশসেবার মানসিকতাকে আরও সুদৃঢ় করবে এবং ভবিষ্যতে গণপ্রতিরক্ষায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনকল্যাণমূলক বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রমে আনসার-ভিডিপির সদস্যরা দেশব্যাপী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। স্থানীয় পর্যায়ে জনদুর্ভোগ লাঘব ও জনসেবামূলক এ ধরনের উদ্যোগ বাহিনীর সামাজিক দায়বদ্ধতা ও জনসম্পৃক্ততারই প্রতিফলন।  
ফ্যাসিস্টরা দুর্নীতির মাধ্যমে স্বাস্থ্যখাতকে ভঙ্গুর করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী
ফ্যাসিস্টরা স্বাস্থ্য খাতকে ভঙ্গুর করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী
সদরপুরে কিশোরীর রহস্যজনক মৃত্যু
প্রকাশ্যেই সরকারি খাল থেকে ড্রেজারে বালু উত্তোলন
আরও
X