ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
মাদক সেবন, সালথায় দুই যুবকের কারাদণ্ড
সালথায় উপজেলা পর্যায়ে নজরুল বর্ষ উদযাপন 
সালথায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
সালথায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
ফরিদপুরের সালথায় ফুফু ও দাদির সঙ্গে বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে সিফাত (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ​শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ইউসুবদিয়া উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ​নিহত সিফাত ঢাকার মোহাম্মদপুর থানার শংকর এলাকার ইমরানের ছেলে। গত ২৩ আগস্ট ফুফু ও দাদির সঙ্গে সালথার ইউসুবদিয়া উত্তরপাড়ায় ফুফার বাড়িতে বেড়াতে এসেছিল সে। ​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে খেলাধুলা করতে যায় সিফাত। একপর্যায়ে তাকে দেখতে না পেয়ে স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে ইউসুবদিয়া উত্তর পাড়ার  বাড়ির পাশের একটি ডোবা থেকে তাকে উদ্ধার করে স্থানীয়রা। পরে সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ​বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।
সালথার আষাঢ়ের বিলে নৌকা বাইচ 
সালথায় সংঘর্ষের মদদ দাতা কৃষকলীগ নেতা আটক
সালথায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
আরও
X