ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
গাজীপুরে ক্রীড়া সংস্থার সদস্য সেলিম ভূঁইয়াকে ফুলেল শুভেচ্ছা
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা: এসআরবি’র অভিযানে আরও ৪ জন গ্রেপ্তার
গাজীপুর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্বে সুদীপ বসাক ‎
গাজীপুর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্বে সুদীপ বসাক ‎
‎গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্ব পেয়েছেন সংস্থাটির অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক। সিটি করপোরেশনের প্রশাসনিক ও প্রকৌশল কার্যক্রমে গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে গত ১২ অক্টোবর ২০২৬ তারিখে একটি অফিস আদেশ জারি করেছেন গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দানিজিলা খানম। ‎ ‎সিটি করপোরেশনের স্মারক নম্বর ৪৬.১৯.০০০০.০০৪.১১.২৮৮.২২-এর অধীন জারি করা অফিস আদেশে বলা হয়েছে, পুনর্বহালাদেশ না দেওয়া পর্যন্ত সুদীপ বসাককে তাঁর নামের পাশে বর্ণিত পদে চলতি দায়িত্ব প্রদান করা হলো। আদেশে তাঁর বর্তমান পদবি অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবং নতুন দায়িত্ব প্রধান প্রকৌশলী হিসেবে উল্লেখ করা হয়েছে। ‎ ‎অফিস আদেশের দ্বিতীয় দফায় বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। অর্থাৎ, আদেশ জারির পর থেকেই সুদীপ বসাকের ওপর প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্ব অর্পণের নির্দেশনা কার্যকর করার কথা বলা হয়েছে। ‎ ‎গাজীপুর সিটি করপোরেশনের অবকাঠামো উন্নয়ন, সড়ক নির্মাণ ও সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং বিভিন্ন প্রকৌশল প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়নে প্রকৌশল বিভাগের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ বিভাগের প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্বে পরিবর্তনের ফলে প্রশাসনিক সমন্বয় ও প্রকৌশল কার্যক্রম পরিচালনায় কী ধরনের প্রভাব পড়ে, তা সংশ্লিষ্ট মহলের কাছে গুরুত্ব পেতে পারে। ‎ ‎তবে অফিস আদেশে দায়িত্ব প্রদানের কারণ হিসেবে সিটি করপোরেশনের কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধির কথা উল্লেখ করা হলেও কোনো নির্দিষ্ট প্রকল্প, প্রশাসনিক জটিলতা কিংবা পূর্ববর্তী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। ‎ ‎অফিস আদেশে স্বাক্ষর করেছেন গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম। আদেশের অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে সিটি করপোরেশনের সচিব, বিভাগীয় প্রধান, সুদীপ বসাক, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর নির্দেশনা রয়েছে। এ ছাড়া আদেশটি সিটি করপোরেশনের ওয়েবসাইটে প্রকাশের জন্যও অনুরোধ করা হয়েছে। ‎ ‎অফিস আদেশ অনুযায়ী, পরবর্তী নির্দেশনা বা পুনর্বহালাদেশ না দেওয়া পর্যন্ত সুদীপ বসাক প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্ব পালন করবেন। তাঁর এ দায়িত্ব পালনের মধ্য দিয়ে সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগের কার্যক্রমে কতটা গতি আসে, এখন সেটিই দেখার বিষয়।
কালিয়াকৈরে ইবনে সিনা ঔষধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
পুলিশ ফাঁড়িতে মাদক কারবারিদের সশস্ত্র হামলা, আহত ২ পুলিশ
স্বামীকে আটকে রেখে পোশাক শ্রমিককে দলবদ্ধ ধ'র্ষণের অভিযোগ
শ্রীপুরে দূর্গা পূজা উপলক্ষে শাড়ী ও চাল বিতরণ
কাপাসিয়ার বিদায়ী এসিল্যান্ড নাহিদুল হককে প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা ‎

‎গাজীপুরের কাপাসিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদুল হকের বিদায় উপলক্ষে সংবর্ধনা দিয়েছে কাপাসিয়া প্রেসক্লাব। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজুল হক, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, নুরুল আমিন সিকদার, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, কোষাধ্যক্ষ সফিকুল আলম সবুজ, এনটিভি অনলাইন প্রতিনিধি একলাস উদ্দিন, সাংবাদিক জাহাঙ্গীর আলম, মাইটিভির প্রতিনিধি ইফরাত হোসাইন সজিব, সাংবাদিক উত্তম কুমার দাস, শরীফ সিকদার, হাবিবুর রহমান হাবিব, মোজাম্মেল হকসহ স্থানীয় সাংবাদিকেরা। ‎অনুষ্ঠানে বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদুল হকের কর্মজীবন ও কাপাসিয়ায় দায়িত্ব পালনকালের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন বক্তারা। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুল হক, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম ও নুরুল আমিন সিকদার বক্তব্য দেন। ‎বক্তারা তাঁদের বক্তব্যে বিদায়ী কর্মকর্তার দায়িত্ব পালনকালে বিভিন্ন কর্মকাণ্ডের কথা স্মরণ করেন। পাশাপাশি তাঁর কর্মজীবনের সাফল্য কামনা করেন এবং নতুন কর্মস্থলেও দক্ষতা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন। ‎বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদুল হকের উদ্দেশে বক্তারা শুভকামনা জানান। এ সময় উপস্থিত ব্যক্তিদের মধ্যে বিদায়ের আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ‎অনুষ্ঠানে বক্তারা বলেন, কর্মজীবনে বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে দায়িত্ব পালনের সময় সহকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক স্মৃতিতে থেকে যায়। তাঁরা বিদায়ী কর্মকর্তার আগামী দিনের পথচলা সুন্দর ও সাফল্যমণ্ডিত হোক—এ প্রত্যাশা করেন। ‎সংবর্ধনা অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী কর্মকর্তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নতুন কর্মস্থলে সাফল্য কামনা করে দোয়া করা হয়।

গাজীপুরে ডিভিএম ইন্টার্নশিপের সমাপনী বৈজ্ঞানিক সেমিনার

গাজীপুরে ভেটেরিনারি শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান, পেশাগত দক্ষতা ও মাঠপর্যায়ের অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে ডিভিএম ইন্টার্নশিপ প্রোগ্রাম-১-এর সমাপনী বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রাণিস্বাস্থ্য সুরক্ষা, রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন এবং আধুনিক প্রাণিসম্পদ ব্যবস্থাপনায় দক্ষ ভেটেরিনারিয়ান গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। বুধবার (১৪ অক্টোবর) গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জেলা পরিষদ হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থীদের ডিভিএম ইন্টার্নশিপ প্রোগ্রাম-১ (INT-531), অটাম টার্ম-২০২৫-এর সমাপনী কার্যক্রম সম্পন্ন হয়। গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডা. হারুনুর রশিদ এবং গাজীপুরের অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফৌজিয়া ফেরদৌস। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের (বিভিএ) আহ্বায়ক ডা. শফিউল আহাদ সরদার স্বপন, ভেট এক্সিকিউটিভের সভাপতি ডা. রেজাউল করিম মিয়া ও সাধারণ সম্পাদক ডা. আলামিন, পিনাকল এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. তাফাজ্জল হোসেন দিপলু, বায়ো ইনোভা লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মো. খালেকুজ্জামান এবং এসিডিআই/ভিওসিএর কনসালট্যান্ট ডা. মো. ইমরান হাসান লিংকন। এ ছাড়া বাংলাদেশ পোল্ট্রি ফার্মার্স অ্যাসোসিয়েশন, গাজীপুর শাখার সভাপতি মো. শহিদুল ইসলাম এবং বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন, গাজীপুর শাখার সাধারণ সম্পাদক মো. মাসুদুল করিম মুনায়েম অনুষ্ঠানে অংশ নেন। প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান, DTO ডা. মো. সেলিম উল্লাহ, DD (AI) ডা. এ. জে. এম. সালাউদ্দিন এবং গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী আলমগীর হোসেন। এ সময় সংশ্লিষ্ট শিক্ষক, ভেটেরিনারিয়ান, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও ইন্টার্নশিপে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মাঠপর্যায়ের অভিজ্ঞতা অর্জনে ইন্টার্নশিপের গুরুত্ব সেমিনারে ভেটেরিনারি শিক্ষার ব্যবহারিক প্রয়োগ, প্রাণিস্বাস্থ্য সুরক্ষা, রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং আধুনিক প্রাণিসম্পদ ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মাঠপর্যায়ে প্রাণিসম্পদ সেবার বাস্তব অভিজ্ঞতা অর্জন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং একাডেমিক শিক্ষায় অর্জিত তাত্ত্বিক জ্ঞানের কার্যকর প্রয়োগে ইন্টার্নশিপের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, একজন দক্ষ ও দায়িত্বশীল ভেটেরিনারিয়ান হিসেবে গড়ে উঠতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা অপরিহার্য। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শিক্ষা ও কর্মক্ষেত্রের অভিজ্ঞতার সমন্বয় শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি প্রাণিসম্পদ খাতের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করে তুলবে। তাঁরা আরও বলেন, নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন, প্রাণিকল্যাণ নিশ্চিতকরণ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং দেশের প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে ভেটেরিনারিয়ানদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রাণীর রোগ শনাক্তকরণ, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, খামার ব্যবস্থাপনার উন্নয়ন এবং মানসম্মত প্রাণিস্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নবীন ভেটেরিনারিয়ানদের আধুনিক জ্ঞান ও বাস্তব দক্ষতা অর্জন করতে হবে। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের বৈজ্ঞানিক সেমিনার শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করার পাশাপাশি তাঁদের পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে। এর মাধ্যমে ভবিষ্যতে প্রাণিস্বাস্থ্যসেবা আরও উন্নত করা এবং দেশের প্রাণিসম্পদ খাতের টেকসই অগ্রযাত্রায় কার্যকর ভূমিকা রাখার সুযোগ তৈরি হবে।

অগ্নিকাণ্ডের পর ড্রাগ ইন্টারন্যাশনাল ইউনিট-২-এর কার্যক্রম বন্ধ ঘোষণা

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ইউনিট-২ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর কারখানাটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কারখানার ফ্যাক্টরি ইনচার্জ মোহাম্মদ আবু সাঈদের স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানার সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে কবে নাগাদ কারখানাটির কার্যক্রম আবার শুরু হবে, সে বিষয়ে নোটিশে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। এর আগে বুধবার সকাল সোয়া ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগে। টঙ্গী, গাজীপুর ও ঢাকা থেকে আসা ফায়ার সার্ভিসের মোট ২১টি ইউনিট প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ১১টি ইউনিট আগুন সম্পূর্ণ নির্বাপণের কাজ চালিয়ে যায়। রাত সাড়ে ১০টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের দুই কর্মকর্তাসহ তিন সদস্য আহত হন। আহত ওয়্যারহাউস ইন্সপেক্টর নূর উদ্দিন ও জহিরুল ইসলামকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ফায়ার ফাইটার কালামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। কারখানাটিতে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। জানা গেছে, আগুনে কারখানার দুটি ভবনের দ্বিতীয় ও চতুর্থ তলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কারখানায় মজুত থাকা ওষুধ তৈরির রাসায়নিক, দাহ্য পদার্থ ও মূল্যবান উৎপাদনযন্ত্র পুড়ে ছাই হয়ে গেছে। তবে কারখানার শ্রমিকেরা সময়মতো নিরাপদে বের হতে পারায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়েছে।

টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। দুপুর ২টা ১০ মিনিটে ঘটনাস্থলে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ এ তথ্য জানান। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট কাজ করেছে। ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, কারখানার সাততলা ভবনের চতুর্থ ও দ্বিতীয় তলায় আগুন লাগে। সেখানে ইনজেকশনসহ জরুরি ওষুধ থাকায় আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে ফায়ার সার্ভিস জরুরি ভিত্তিতে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ২১টি ইউনিটের প্রচেষ্টায় দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি জানান, আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ফায়ার সার্ভিসের একজন কর্মী শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছেন। তাঁকে চিকিৎসা দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে টঙ্গী শিল্প এলাকার স্কুইব রোডে অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ইউনিট-২-এর সাততলা ভবনের চতুর্থ তলায় আগুন লাগে। প্রথমে কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। পরিস্থিতির অবনতি হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে টঙ্গী, সাভার, গাজীপুর, আশুলিয়া ও ঢাকাসহ বিভিন্ন ফায়ার স্টেশন থেকে ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের সঙ্গে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও গাজীপুর সিটি করপোরেশনের সদস্যরাও কাজ করেন। আগুনের কারণে ঘটনাস্থল ঘিরে প্রায় দুই কিলোমিটার এলাকায় গণপরিবহন চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। পরে দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ড্রাগ ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বাদল বলেন, কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। তবে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট বাহিনীর সহায়তা নেওয়া হয়।

আংশিক নিয়ন্ত্রণে ড্রাগ ইন্টারন্যাশনালের আগুন 

গাজীপুরের টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনালের ইউনিট ২ এর আগুন আংশিক নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর মহা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ (এসইউপি)। বুধবার দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন আংশিক নিয়ন্ত্রণে এসেছে বলে জানান তিনি।  তিনি বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বৃদ্ধি পাওয়ার বর্তমানে ২১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি দুইটি ভবন সংযুক্ত হওয়ায় দুইটি ভবনই ক্ষতিগ্রস্ত হয়েছে। চতুর্থ তলা থেকে আগুনের সুত্রপাত হয়। তবে কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।  যেহেতু এটি ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান তাই মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন আগুন যেন ছড়িয়ে পরতে না পারে। সেই নির্দেশনা মেনে আগুন যেন ছড়িয়ে পরতে না পারে সেই ভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করে যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও বিজিবি ফায়ার সার্ভিসের সাথে কাজ করছে।  সকলের সহযোগিতায় কারখানার সব শ্রমিক কর্মচারীদের নিরাপদে বের করা হয়েছে। প্রাথমিক ভাবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে সকাল দশটার দিকে কারখানাটিতে আগুনের সুত্রপাত হয়। এতে পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পরে।

আরও
X