ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
কালিয়াকৈরে আবাসিক হোটেলে অভিযান, গ্রেপ্তার ৪০
কালিয়াকৈরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ
ইউএফটিবিতে প্রযুক্তি খাতে দক্ষ সফটওয়্যার প্রকৌশলী তৈরির লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রম শুরু
ইউএফটিবিতে প্রযুক্তি খাতে দক্ষ সফটওয়্যার প্রকৌশলী তৈরির লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রম শুরু
গাজীপুরের কালিয়াকৈর ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশে (ইউএফটিবি) সফটওয়্যার প্রকৌশলে শিক্ষার্থীদের দক্ষতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘বি-টপসে—সফটওয়্যার আর্কিটেকচার-১’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ড. মোঃ মোক্তার আলী।  প্রধান অতিথির বক্তব্যে  উপাচার্য অধ্যাপক ড. মোঃ মোক্তার আলী বলেন, বর্তমান বিশ্বে তথ্যপ্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষার্থীদের প্রচলিত পাঠ্যক্রমের জ্ঞানের পাশাপাশি আধুনিক প্রযুক্তিতে ব্যবহারিক দক্ষতা অর্জন করতে হবে। সফটওয়্যার প্রকৌশলে দক্ষতা উন্নয়ন, আধুনিক সফটওয়্যার আর্কিটেকচার সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন এবং সমস্যা সমাধানের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের পেশাগত জীবনের জন্য প্রস্তুত হতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকে শিল্পখাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলা এবং আন্তর্জাতিক মানসম্পন্ন প্রযুক্তিবিদ গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। বি-টপসে (B-TOPSE) কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ব্যবহারিক জ্ঞান ও পেশাগত দক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর কর্মক্ষেত্রে প্রবেশের প্রস্তুতি জোরদার করার পাশাপাশি দেশের তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনবল তৈরিতে ভূমিকা রাখবে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মোঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক, প্রশিক্ষক ও আমন্ত্রিত অতিথি এবং  জাইকা এক্সপার্টসহ প্রজেক্ট কো-অর্ডিনেটর নাহো কাটসুকি উপস্থিত ছিলেন।
বিআরডিবি'র ২০২৬-২৭ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় উপকার ভোগীদের দুই দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
কালিয়াকৈরে তুরাগ নদীতে ইলেকট্রিক শকে মাছ শিকারবিরোধী অভিযান
প্রেমিকের ভাড়া বাসায় প্রেমিকার মৃ'ত্যুর ঘটনায় মামলা দায়ের
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ইউএফটিবিতে মতবিনিময় সভা
কালিয়াকৈরে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত   

 গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রশাসনের মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর)অনুষ্ঠিত হয়েছে।  উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদের সভা কক্ষে  এসভার আয়োজন করা হয়।  মাসিক সামান্য সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ১ আসনের সাংসদ  মুজিবর রহমান এমপি।  এ সময় এমপি বলেন আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সরকারের পক্ষ থেকে যে সমস্ত অনুদান প্রদান করা হয় ওই অনুদান২১ সেপ্টেম্বরের তিন থেকে চার দিন আগে প্রদান করার কথা উল্লেখ করেন । এছাড়া পূজা উপলক্ষে সার্বক্ষণিক তদারকের ব্যবস্থা গ্রহণের জন্য রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।  তারা যেন তাদের অধিকার পূর্ণাঙ্গ ভাবে নিশ্চিত পালন করতে পারে তারই ব্যবস্থা করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করার কথা বলেন।  কাউকে অযথা হয়রানী না করার জন্য আইন প্রয়োগের ক্ষেত্রে বিষয়টা গুরুত্বের সাথে দেখার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশনা প্রদান করেন।  তিনি উল্লেখ করেন উপজেলায় প্রকৃত চাঁদাবাজ কত যান তা অফিশিয়ালি প্রদান করার জন্য বলেন। যারা এই চাঁদাবাজির সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে আইনগত বিধি ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি উল্লেখ করেন।  পুরো এলাকাসহ উপজেলার কোথাও যেন ছিনতাইয়ের ঘটনা না ঘটে সেই দিকে লক্ষ্য রাখার জন্য সকলের সার্বিক সহজতা কামনা করেন।  অনুষ্ঠানের সভাপতি বলেন উপজেলার সকল প্রকার দুর্নীতি চুরি ছিনতাইসহ সকল অপকর্ম বন্ধের জন্য আইন-শৃঙ্খলা কমিটির সবার সার্বিক সহযোগিতা কামনা করেন। কারু একার পক্ষে উপজেলার প্রতিটি অঞ্চল থেকে দুর্নীতি রোধ করা সম্ভব নয়। উপজেলার যেখানেই কোন প্রকার অনিয়ম দুর্নীতির তথ্য পাওয়া যাবে সেই তথ্য তাকে জানালে তিনি তাৎক্ষণিক বিষয়টি দেখার সহ প্রয়োজনীয় আইনগত সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।  বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং এ বিষয়ে তিনি উল্লেখ করেন কি কারণে এত ঘন ঘন লোডশেডিং হয় এবং কিভাবে জনগণকে ঘন ঘন লোডশেডিং থেকে পরিত্রান করা যায় সেই বিষয় নিয়েও উপজেলার  তিনটি পল্লী বিদ্যুৎ অফিসের জেনারেল ডেপুটি ম্যানেজারের সার্বিক সহযোগিতা কামনা করেন। আলোচনা সভায় উপজেলা আইন-শৃঙ্খলা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, মোবাইলে অনলাইন জুয়া, শারদীয় দর্ঘাপুজা, ডেঙ্গু - হামের টিকা, বাল্যবিবাহ, নারী নির্যাতন ও যৌন হয়রানি, মোবাইল কোর্ট পরিচালনা, খাদ্যে ভেজাল রোধ,অবৈধ ক্লিনিক বন্ধকরণ,যানজট রোধ,  লোডশেডিং,নিষিদ্ধ  সংগঠনের অপতৎপরতা রোধ  বিষয়ে ব্যাপক আলোচনা করে বাস্তবমুখী  পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়।  উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (টিএইচও) সাদিয়া তাসনিম মুনমুন, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) শামসুন নাহার  শিলা , কালিয়াকৈর থানা অফিসার্স ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম পিপিএম, উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার মাকসুদুন্নবী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ডিপি হেলাল উদ্দিন, বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আনম খলিলুর রহমান ইব্রাহিম,কালিয়াকৈর পৌরসভার মেয়র পদপ্রার্থী সাইজ উদ্দিন আহমদ, মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইমারত হোসেন, মডেল প্রেস ক্লাবের  সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ অন্যান্যরা।  

কালিয়াকৈরে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রশাসনের মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা আজ বুধবার  (৩০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদের সভা কক্ষে  এসভার আয়োজন করা হয়। মাসিক সামান্য সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ১ আসনের সাংসদ  মুজিবর রহমান এমপি।  এ সময় এমপি বলেন আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সরকারের পক্ষ থেকে যে সমস্ত অনুদান প্রদান করা হয় ওই অনুদান২১ সেপ্টেম্বরের তিন থেকে চার দিন আগে প্রদান করার কথা উল্লেখ করেন । এছাড়া পূজা উপলক্ষে সার্বক্ষণিক তদারকের ব্যবস্থা গ্রহণের জন্য রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।  তারা যেন তাদের অধিকার পূর্ণাঙ্গ ভাবে নিশ্চিত পালন করতে পারে তারই ব্যবস্থা করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করার কথা বলেন। কাউকে অযথা হয়রানী না করার জন্য আইন প্রয়োগের ক্ষেত্রে বিষয়টা গুরুত্বের সাথে দেখার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশনা প্রদান করেন। তিনি উল্লেখ করেন উপজেলায় প্রকৃত চাঁদাবাজ কত যান তা অফিশিয়ালি প্রদান করার জন্য বলেন। যারা এই চাঁদাবাজির সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে আইনগত বিধি ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি উল্লেখ করেন। পুরো এলাকাসহ উপজেলার কোথাও যেন ছিনতাইয়ের ঘটনা না ঘটে সেই দিকে লক্ষ্য রাখার জন্য সকলের সার্বিক সহজতা কামনা করেন। অনুষ্ঠানের সভাপতি বলেন, উপজেলার সকল প্রকার দুর্নীতি চুরি ছিনতাইসহ সকল অপকর্ম বন্ধের জন্য আইন-শৃঙ্খলা কমিটির সবার সার্বিক সহযোগিতা কামনা করেন। কারু একার পক্ষে উপজেলার প্রতিটি অঞ্চল থেকে দুর্নীতি রোধ করা সম্ভব নয়। উপজেলার যেখানেই কোন প্রকার অনিয়ম দুর্নীতির তথ্য পাওয়া যাবে সেই তথ্য তাকে জানালে তিনি তাৎক্ষণিক বিষয়টি দেখার সহ প্রয়োজনীয় আইনগত সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন। ঘন ঘন লোডশেডিং এ বিষয়ে তিনি উল্লেখ করেন কি কারণে এত ঘন ঘন লোডশেডিং হয় এবং কিভাবে জনগণকে ঘন ঘন লোডশেডিং থেকে পরিত্রান করা যায় সেই বিষয় নিয়েও উপজেলার তিনটি পল্লী বিদ্যুৎ অফিসের জেনারেল ডেপুটি ম্যানেজারের সার্বিক সহযোগিতা কামনা করেন।   আলোচনা সভায় উপজেলা আইন-শৃঙ্খলা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, মোবাইলে অনলাইন জুয়া, শারদীয় দর্ঘাপুজা, ডেঙ্গু - হামের টিকা, বাল্যবিবাহ, নারী নির্যাতন ও যৌন হয়রানি, মোবাইল কোর্ট পরিচালনা, খাদ্যে ভেজাল রোধ, অবৈধ ক্লিনিক বন্ধকরণ, যানজট রোধ,  লোডশেডিং, নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা রোধ  বিষয়ে ব্যাপক আলোচনা করে বাস্তবমুখী  পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (টিএইচও) সাদিয়া তাসনিম মুনমুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা, কালিয়াকৈর থানা অফিসার্স ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম পিপিএম, উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার মাকসুদুন্নবী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ডিপি হেলাল উদ্দিন, বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আনম খলিলুর রহমান ইব্রাহিম, কালিয়াকৈর পৌরসভার মেয়র পদপ্রার্থী সাইজ উদ্দিন আহমদ, মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইমারত হোসেন, মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ অন্যান্যরা।

কালিয়াকৈরে উদ্ধারকৃত  চোরাই গরু নিয়ে  বিপাকে পুলিশ   

 গজীপুরের কালিয়াকৈর  উদ্ধারকৃত চোরাই গরু নিয়ে বিপাকে পড়েছেন থানা পুলিশ।  পুলিশ সূত্রে জানা গেছে গত ৪জুন  তারিখে উপজেলার মসজিদ চালাসহ উপজেলা বিভিন্ন  এলাকা থেকে চোরাই গরু উদ্ধার করে থানায় নিয়ে আসে। এদিকে উদ্ধারকৃত গরুর ঘটনা নিয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় সংবাদ প্রচার হলেও গরুর কোন মালিক পাওয়া যায়নি। প্রতিদিন পাঁচটি গরুর খাবাব হিসেবে প্রায় ১০ থেকে ১৫ কেজি খাবার দেওয়া হচ্ছে। এত অল্প খাবারে গরুগুলির প্রয়োজনীয় ক্ষুধা নিবারণ হচ্ছে না। এতে   দীর্ঘদিন থানায় গরুগুলোকে রাখার ও প্রয়োজনীয় খাবারের অভাবে গরুগুলির স্বাস্থ্য দিন দিন খারাপ হচ্ছে।   ১ কেজি গরুর খাবারের দাম ৬০ টাকা হলে প্রতিদিন পাঁচটি গরুর পিছনে প্রায় ৬০০ টাকার খাবার দিতে হচ্ছে।  এ টাকা কে খরচ করবে এটা নিয়েও নানা জটিলতা রয়েছে। এজন্য উদ্ধারকৃত চোরাই গরু নিয়ে পুলিশ বিপাকে পড়েছে।  এ বিষয়ে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম পিপিএম  জানান গরুর প্রকৃত মালিক খুঁজে পাওয়া যাচ্ছে না। দীর্ঘদিন ধরে থানায় গরুগুলি রয়েছে। এগুলি লালন পালন করা খুবই কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম ফখরুল হোসাইন জানান বিষয়টি থানার পক্ষ থেকে আমাকে জানানো হয়নি। এখন যেহেতু বিষয়টা জেনে তাই সরকারি নিয়ম নীতি মেনে গরুগুলি  নিলামে বিক্রি করার  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালিয়াকৈরে গ্রাম পুলিশের মাঝে প্রয়োজনীয় সরঞ্জামাদি বিতরণ 

গাজীপুরের কালিয়াকৈরে গ্রাম পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও সেবা কার্যক্রম বেগবান করতে পোশাকসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের  মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান। এসময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান বলেন, "তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও সরকারি সেবা পৌঁছে দিতে গ্রাম পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের দেওয়া এসব সরঞ্জাম তাদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে।" এছাড়াও অনুষ্ঠানের সভাপতি  উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম ফখরুল হোসাইন তার বক্তব্যে গ্রাম পুলিশের সদস্যদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে উপস্থিত গ্রাম পুলিশের সদস্যদের হাতে নতুন পোশাক (ইউনিফর্ম), জুতা, বেল্ট, টর্চলাইট ও লাঠিসহ প্রয়োজনীয় অন্যান্য সরঞ্জাম তুলে দেন অতিথিরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা  এএইচএম. ফখরুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে কালিয়াকৈর থানার অফিসার্স ইনচার্জ শহিদুল ইসলাম পিপিএম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলম, উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলায় কর্মরত সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

ইউএফটিবি ও পিপলএনটেকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

শিক্ষার্থীদের আধুনিক তথ্যপ্রযুক্তি ও সফটওয়্যারভিত্তিক দক্ষতা উন্নয়ন, ব্যবহারিক প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈরে  ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি) এবং পিপলএনটেকের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর)  ইউএফটিবির প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।   ইউএফটিবির ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কোলাবোরেশন সেল (NICC)সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করেন। ইউএফটিবির ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কোলাবোরেশন সেলের (NICC) পরিচালক মোঃ তৌকির আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএফটিবির উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান খান। পিপলএনটেকের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ফারহানা হানিপ এবং ভাইস প্রেসিডেন্ট মাশরুল হোসাইন খান লিওন। পিপলএনটেক ইনস্টিটিউট অব আইটি একটি সরকার অনুমোদিত ও ISO-সার্টিফায়েড প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি অ্যাকাডেমিক শিক্ষা ও তথ্যপ্রযুক্তি শিল্পের বাস্তব চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরিতে কাজ করে আসছে। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের ঢাকায় কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানটি অভিজ্ঞ মেন্টরদের তত্ত্বাবধানে ব্যবহারিক ও ল্যাবভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে ৬০টিরও বেশি আইটি ও সফটওয়্যার কোর্স পরিচালনা করে। পিপলএনটেকের অন্যতম গুরুত্বপূর্ণ কার্যক্রম হলো এর ডেডিকেটেড প্লেসমেন্ট সেল, যা ২০০টিরও বেশি প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। এর মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্তদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহযোগিতা করা হয়। পাশাপাশি যুক্তরাষ্ট্রের Washington University of Science and Technology (WUST)-এ উচ্চশিক্ষার সুযোগ এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে পিপলএনটেকের। এই সমঝোতা স্মারকের মাধ্যমে ইউএফটিবি ও পিপলএনটেকের মধ্যে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হবে। এর আওতায় ইউএফটিবির শিক্ষার্থীরা পিপলএনটেকের বিশেষায়িত প্রশিক্ষণ, ব্যবহারিক ল্যাব, ইন্ডাস্ট্রি-ভিত্তিক স্কিল ডেভেলপমেন্ট, ক্যারিয়ার গাইডলাইন ও প্লেসমেন্ট-সংক্রান্ত সুবিধা গ্রহণের সুযোগ পাবে। এর ফলে শিক্ষার্থীরা একাডেমিক শিক্ষার পাশাপাশি তথ্যপ্রযুক্তি ও সফটওয়্যার শিল্পের বাস্তব চাহিদা অনুযায়ী নিজেদের দক্ষতা গড়ে তুলতে পারবে। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি  ইউএফটিবির উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলী বলেন, বর্তমান বিশ্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শুধু একাডেমিক জ্ঞান অর্জন করলেই হবে না; তাদের শিল্প ও কর্মবাজারের বাস্তব চাহিদা অনুযায়ী দক্ষ করে গড়ে তুলতে হবে। ইউএফটিবি একটি প্রযুক্তিনির্ভর বিশ্ববিদ্যালয় হিসেবে একাডেমিক শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং শিল্পের প্রয়োজনীয়তার মধ্যে কার্যকর সংযোগ স্থাপনে গুরুত্ব দিচ্ছে। পিপলএনটেকের সঙ্গে এই সমঝোতা সেই লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ভিক্ষা চাই না, ব্যবসা করে খেতে চাই

গাজীপুরের কালিকৈরের উপজেলা চত্বরে অবস্থানরত প্রতিবন্ধী  আব্দুল মান্নান (৭৫) বলেন আমি ভিক্ষা করে খেতে চাইনা আমি ব্যবসা করে খেতে চাই । ভিক্ষা করা খুবই লজ্জাজনক একটি বিষয়। এই জন্য আমি মানুষের কাছে হাত পেতে টাকা রোজগার করতে  চাইনা,ব্যবসা করে খেতে চাই। তিনি উপজেলা চত্বরে একটি ওজন মাপার যন্ত্র নিয়ে এভাবেই ব্যবসা করে আসছিলেন হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে তিনি আর বসে বসে ব্যবসা করতে পারছিলেন না।  গোডাউনের বারান্দায় শুয়ে শুয়ে ওজন মাপার ব্যবসা করে আসছিলেন। উপজেলার গোডাউনের বারান্দায় থাকে পড়ে থাকতে দেখে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা মোঃ মিজানুর রহমান আজ (২০ সেপ্টেম্বর ) রবিবার তাকে একটি হুইল চেয়ার  প্রদান করেন। প্রতিবন্ধী আব্দুল মান্নান  যাতে করে হুইল চেয়ারে বসে বসে মানুষের ওজন মেপে কিছু অর্থ উপার্জন করে তার পরিবারের চার সদস্যকে নিয়ে কোনভাবে জীবনযাপন  করতে পারেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বিডি বুলেটিনকে জানান আমি অফিসে যাওয়ার টাইমে কয়েকদিন ধরে দেখতেছিলাম তিনি অসুস্থ হয়ে গোডাউনের বারান্দায় শুয়ে শুয়েই মানুষের ওজন মেপে যাচ্ছিলেন। তার এই অসুস্থতা দেখে আমি আমার অধিদপ্তর থেকে তাকে একটি চেয়ার দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। তারই প্রেক্ষিতে তাকে একটি হুইল চেয়ার প্রদান করা হয়। তিনি যাতে এই চেয়ারে বসে বসে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মানুষের ওজন মেপে কিছু আয় রোজগার করতে পারে তারই উদ্দেশ্যে তাকে এই হুইলচেয়ার প্রদান করা হয় । সমাজসেবা অধিদপ্তর থেকে বিভিন্ন প্রকার প্রতিবন্ধীদের জন্য আমরা বিভিন্ন প্রকার সহযোগিতা করে আসছি। তারই ধারাবাহিকতায় আজকেও এই প্রতিবন্ধী আব্দুল মান্নান কে আমাদের পক্ষ থেকে এই হুইলচেয়ারটি প্রদান করা হলো। উপজেলা চত্বর এলাকায় উপস্থিত সুশীল সমাজের ব্যক্তিবর্গরা জানায় মানুষ মানুষের জন্য, একজন মানুষের বিপদে আরেকজন মানুষ এগিয়ে আসবে দেশবাসীর কাছে এমনটাই প্রত্যাশাসহ সমাজসেবা অধিদপ্তর থেকে যাতে অসহায় দরিদ্র মানবতার জীবন যাপন কারীদের পাশে তারা তারাই সেই প্রত্যাশাও  করেন ।

কালিয়াকৈরে পুলিশের হাতে ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায়  ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়িয়া গ্রামের রশিদুল (৩১), একই উপজেলার বাগদরিয়া গ্রামের মোঃ অপু মিয়া (২৭), মাদারদহ গ্রামের মোঃ ফারুক মিয়া (৩০), দিকবাড়ি গ্রামের মোঃ আনজু মিয়া (৪০) এবং বগুড়া সদর উপজেলার সরলপুর গ্রামের মোঃ খোকন মিয়া (২৭)। পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে চন্দ্রা এলাকায় একটি চক্র ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানার চৌকস ও অভিজ্ঞ অফিসার্স ইনচার্জ  মোঃ শহীদুল ইসলাম পিপিএম এর নেতৃত্বে অভিযান চালানো হয়।  পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে পুলিশ ডাকাত দলের  পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেন। পরে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।  গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠিয়েছে  পুলিশ । কালিয়াকৈর থানার  অফিসার্স ইনচার্জ  মোঃ শহীদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও
X