ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
ঘোড়াঘাটে ৫ম বীর বাহা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হৃদয় যুব সংঘ
দুর্গাপূজার নিরাপত্তায় ফুলবাড়ীতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
১৮ বছরে রেলে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা ব্যয়, দৃশ্যমান উন্নয়ন হয়নি: রেলমন্ত্রী শেখ রবিউল আলম
১৮ বছরে রেলে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা ব্যয়, দৃশ্যমান উন্নয়ন হয়নি: রেলমন্ত্রী শেখ রবিউল আলম
বিগত ১৮ বছরে রেল খাতে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা ব্যয় করা হলেও দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম।  তিনি বলেন, এ সময়ে রেল খাতে অর্থের অপচয় ও লুটপাট হয়েছে। ফলে রেল যে অগ্রগতির পথে থাকার কথা ছিল,তা হয়নি বরং অনেক ক্ষেত্রে রেলব্যবস্থা স্থবির হয়ে পড়েছে, কোথাও পিছিয়ে গেছে, আবার কোথাও ধ্বংস হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে দিনাজপুরের পার্বতীপুরের রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রেলমন্ত্রী বলেন,রেলের সেবার মান সময়ের সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তিত হয়নি। ১৮ বছর সরকার পরিচালিত হলেও রেল খাতের যথাযথ উন্নয়নে কার্যকর নজরদারি ছিল না। এখন সেই অবস্থা থেকে উত্তরণের চেষ্টা চলছে। তবে রেল খাতের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে কিছুটা সময় লাগবে। তিনি আরও বলেন, রেলযাত্রীদের প্রত্যাশিত সেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। রেলব্যবস্থাকে আধুনিক ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমান তৎপর রয়েছেন। পরিদর্শনকালে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ,রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত  
আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন ঘোড়াঘাটের আনভিল বাপ্পি 
ঘোড়াঘাটে ৩৬ টি পূজামণ্ডপে চালের ডিও বিতরণ করলেন মন্ত্রী জাহিদ হোসেন
মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে স্মারকলিপি
পার্বতীপুরে দূর্গা পূজায় নিরাপত্তা জোরদারে প্রস্তুতিমূলক সভা 

দিনাজপুরের পার্বতীপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু,শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পার্বতীপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পূজামণ্ডপের নিরাপত্তা, সিসি ক্যামেরা স্থাপন, বিদ্যুৎ সরবরাহ, যানবাহন নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। বুধবার (৭ অক্টোবর) বিকেলে পার্বতীপুর  উপজেলা প্রশাসনের  আয়োজনে উপজেলা  সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ।  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  দিনাজপুর-৫ পার্বতীপুর-ফুলবাড়ি আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ও  বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক। এ ছাড়াও সভায় পার্বতীপুর উপজেলা বিএনপি'র নবগঠিত আহবায়ক  কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক আমিনুল ইসালাম শাহ, বাংলাদেশ জামায়তে ইসলামী উপজেলা শাখার সেক্রেটারি আবু সায়েম শাহ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সানাউল্লাহ, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি কৈলাস প্রসাদ সোনার, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দীপেশ চন্দ্র সরকার, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ দত্তসহ রেলওয়ে, আনসার ভিডিপি, পার্বতীপুর উপজেলা ও পৌরসভার প্রতিটি পূজা মন্ডপের সভাপতি/ সম্পাদক মন্ডলীর প্রতিনিধিগণ বক্তব্য দেন। সভায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি ১৫০ টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। সংসদ সদস্য আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক  বলেন, পার্বতীপুর উপজেলায় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশ সম্প্রীতির দেশ উল্লেখ করে তিনি সবাইকে গুজবে কান না দিয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

কাহারোলে সাব-রেজিস্ট্রারের অবসরজনিত বিদায় সংবর্ধনা

দিনাজপুরের কাহারোলে সাব-রেজিস্ট্রার মোছাঃ রোকসানা আহাম্মদের অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) কাহারোল সাব-রেজিস্ট্রার অফিসের আয়োজনে এবং কাহারোল দলিল লেখক সমিতির সহযোগিতায় এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাব-রেজিস্ট্রার মোছাঃ রোকসানা আহাম্মদের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁকে সম্মাননা ও শুভেচ্ছা জানানো হয়। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারি চাকরিজীবনে দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করা একজন কর্মকর্তার অবসর শুধু কর্মজীবনের সমাপ্তি নয়; এটি তাঁর দীর্ঘ কর্মযাত্রার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কাহারোল সাব-রেজিস্ট্রার হিসেবে মোছাঃ রোকসানা আহাম্মদ দায়িত্ব পালনকালে অফিসের কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর কর্মদক্ষতা, দায়িত্বশীলতা ও সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ কর্মক্ষেত্রে স্মরণীয় হয়ে থাকবে বলেও বক্তারা উল্লেখ করেন। অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, কর্মজীবনের ব্যস্ততা পেরিয়ে অবসর জীবনে প্রবেশ করলেও একজন মানুষের কর্মের স্মৃতি ও অবদান সহকর্মী ও সাধারণ মানুষের মাঝে দীর্ঘদিন বেঁচে থাকে। তাঁরা মোছাঃ রোকসানা আহাম্মদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী-সমৃদ্ধ অবসর জীবন কামনা করেন। বিদায়ী সাব-রেজিস্ট্রার মোছাঃ রোকসানা আহাম্মদ তাঁর বক্তব্যে কর্মজীবনে সহকর্মী, দলিল লেখক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। দায়িত্ব পালনকালে কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান তিনি। একই সঙ্গে কাহারোল সাব-রেজিস্ট্রার অফিসে কর্মরত সহকর্মী ও দলিল লেখক সমিতির সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। সংবর্ধনা অনুষ্ঠানে কাহারোল সাব-রেজিস্ট্রার অফিসের কর্মকর্তা-কর্মচারী, দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ ও সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী সাব-রেজিস্ট্রার মোছাঃ রোকসানা আহাম্মদের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত সবাই তাঁর অবসর জীবন আনন্দময় ও সুন্দর হোক—এই প্রত্যাশা ব্যক্ত করেন।  

পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুরে নেসকোর বিদ্যুতের পোল থেকে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইদুর রহমান (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) ভোর রাতে পার্বতীপুর পৌরসভাধীন নয়াপাড়া এলাকার দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সাইদুর রহমান বিদ্যুতের পোল থেকে তার চুরি করার চেষ্টা করছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত সাইদুর রহমান পার্বতীপুর পৌরসভার রেয়াজনগর এলাকার বাসিন্দা। স্থানীয়দের দাবি, তিনি পূর্বে অমল নামে পরিচিত ছিলেন এবং পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেন। স্থানীয় কয়েকজনের ধারণা, এ ঘটনায় সাইদুর রহমান একা ছিলেন না; তার সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারেন। তবে ঘটনার পর পুলিশ ঘটনাস্হল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

পার্বতীপুরে অতিরিক্ত দামে এলপিজি বিক্রি,দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

দিনাজপুরের পার্বতীপুরে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি এবং নির্ধারিত মূল্যে প্রতিশ্রুত পণ্য সরবরাহ না করার অভিযোগে দুই গ্যাস ডিলার প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে এসআরবি-১৩, দিনাজপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত পার্বতীপুর উপজেলার হলদিবাড়ী নতুন বাজার এলাকায় সিপিসি-১, এসআরবি-১৩, দিনাজপুর এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি এবং নির্ধারিত মূল্যে প্রতিশ্রুত পণ্য সরবরাহ না করার অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত আমিন আজিজের নেতৃত্বে গ্যাস ডিলার প্রতিষ্ঠান মেসার্স রজব অ্যান্ড ব্রাদার্সকে ৫০ হাজার টাকা এবং মেসার্স মন্ডল ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ঘটনাস্থলেই দুই প্রতিষ্ঠান থেকে মোট ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এসআরবি-১৩ সূত্র জানায়, দিনাজপুরের বিভিন্ন এলাকায় এলপিজি গ্যাস ডিলারদের বিরুদ্ধে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগ পাওয়ার পর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় অভিযোগের সত্যতা যাচাই করে হলদিবাড়ী নতুন বাজারে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। এসআরবি-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, অবৈধ মজুতদারি, অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি এবং খাদ্যে ভেজালসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।  

ঘোড়াঘাটে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

দিনাজপুরের ঘোড়াঘাট পৌর এলাকার পূর্বপাড়ায় ফুটবল খেলার মাঠ দখলমুক্ত ও রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (৫ অক্টোবর) বিকেলে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পূর্বপাড়ার ঐতিহ্যবাহী খেলার মাঠটি দীর্ঘদিন ধরে সাহাদুল নামের এক ব্যক্তি দখল করে রেখেছেন। এতে স্থানীয় শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার সুযোগ ব্যাহত হচ্ছে। মাঠটি দখলমুক্ত করে আগের অবস্থায় ফিরিয়ে এনে খেলাধুলার জন্য উন্মুক্ত রাখার দাবি জানান তারা। মানববন্ধনে বক্তব্য দেন ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন, বীর মুক্তিযোদ্ধা নজরুল, স্থানীয় বাসিন্দা রেজওয়ান মিয়া, মদুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী। পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন বলেন, ১৯৮১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হেলিকপ্টারযোগে দিনাজপুরের ঘোড়াঘাট পৌর এলাকার পূর্বপাড়া মাঠে অবতরণ করেন। এই মাঠের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি জড়িয়ে রয়েছে। সে সময় তৃণমূল মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং গ্রামীণ অর্থনীতিকে স্বনির্ভর করার লক্ষ্যে তিনি স্থানীয় জনগণকে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতায় স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খাল খনন, সেচব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন কর্মসূচিতে কৃষক ও স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা হয়।   তিনি বলেন, তৎকালীন সময়ে গ্রামীণ জনপদের উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাশ্রমভিত্তিক এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তৃণমূলমুখী উন্নয়ন ভাবনা আজও মানুষের কাছে স্মরণীয় হয়ে আছে। বক্তারা বলেন, একটি এলাকার শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠের গুরুত্ব অপরিসীম। পূর্বপাড়ার মাঠটি দীর্ঘদিন ধরে স্থানীয় শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার অন্যতম স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। মাঠটি দখল হয়ে গেলে নতুন প্রজন্ম খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হবে। কোনো ব্যক্তি বা মহলের স্বার্থে এলাকার খেলার মাঠ নষ্ট হতে দেওয়া যাবে না। আরেক স্থানীয় বাসিন্দা মদু বলেন, “দীর্ঘদিন ধরে এলাকার মানুষ এই মাঠে খেলাধুলা করে আসছেন। মাঠটি দখল হয়ে গেলে এলাকার তরুণ সমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। তাই মাঠটি দখলমুক্ত করে সবার জন্য উন্মুক্ত রাখার দাবি জানাচ্ছি।” মানববন্ধন থেকে স্থানীয় প্রশাসনের প্রতি মাঠটির বিষয়ে গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং মাঠটি শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার জন্য সংরক্ষণের আহ্বান জানানো হয়।  

ই'য়াবার টাকা জোগাতে চার মাসের শি'শুকে বিক্রি!

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় মাদক কেনার টাকা জোগাড় করতে সাড়ে চার মাস বয়সি ভাগিনাকে বিক্রি করেছেন শিশুটির মামা জিয়ারুল ইসলাম। পুলিশ অভিযান চালিয়ে জিয়ারুল ইসলামকে গ্রেপ্তার ও বিক্রি হওয়া শিশুকে উদ্ধার করেছে। আজ সোমবার (৫ অক্টোবর) বিকেল পাঁচটায় জিয়ারুল ইসলামকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। এর আগে, রোববার রাতে পার্বতীপুর উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জিয়ারুল ইসলাম পার্বতীপুর উপজেলার চন্দ্রপুর হাফেজপাড়ার মনোয়ার ইসলামের ছেলে। বিক্রি হওয়া চার মাস বয়সি শিশুর নাম মাহিম ইসলাম আনাস। সে দিনাজপুর সদর উপজেলার আনন্দসাগর নেমতারা গ্রামের আল-আমিন ইসলাম ও মনিরা বেগম দম্পতির ছেলে। পরিবারের বরাতে পুলিশ জানায়, শনিবার রাত ১২টায় পার্বতীপুর উপজেলার চন্দ্রপুর হাফেজপাড়া নানার বাড়ি থেকে শিশুকে চুরি করে মানব পাচারকারীদের কাছে বিক্রি করে দেন মাদকাসক্ত মামা জিয়ারুল ইসলাম। শিশুর খোঁজ না পাওয়ায় বাবা ও মা থানায় অভিযোগ করেন। রোববার রাতে পুলিশ অভিযান চালিয়ে জিয়ারুল ইসলামকে গ্রেপ্তার করে।‌ তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিক্রি হওয়া জায়গা থেকে শিশুকে উদ্ধার করা হয়। পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওয়াদুদ (ওসি) জানান, চুরি হওয়া শিশুর বাবা বাদী হয়ে মানব পাচার আইনে মামলা করেছেন। 

ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত

দিনাজপুরের ঘোড়াঘাটে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। পরে ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ রুবানা তানজিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আফজাল হোসেন ও ইন্সট্রাক্টর মো.শাহিদুল ইসলাম। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি ঘোড়াঘাট উপজেলা শাখার আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বকুল সরকার, সদস্য সচিব একেএম মনিরুজ্জামান মিঠু সিদ্দিকী, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি ঘোড়াঘাট উপজেলা শাখার সভাপতি মো. মশফিকুর রহমান এবং ছয়ঘট্টি দাখিল মাদ্রাসার সুপার মো. আলতাফ হোসেন সরকারসহ শিক্ষক নেতৃবৃন্দ। বক্তারা শিক্ষকদের মর্যাদা, অধিকার ও শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। একই সঙ্গে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।  আলোচনা সভা শেষে উপজেলার গুণী শিক্ষকদের সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করেন অতিথিরা।

আরও
X