দিনাজপুরের বিরামপুরে "নজরুল বর্ষ ' উপলক্ষ্যে দেশ ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের শুভ উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৩১ আগস্ট সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুস সালাম সঞ্চালিত ও উপজেলা পরিষদ বিরামপুর, দিনাজপুর আয়োজিত নজরুল বর্ষ শুভ উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সহকারি কমিশনার, (ভূমি) নাজিয়া নওরিন, বিরামপুর থানা ওসি ( তদন্ত) শামিম আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রোকনুজ্জান, উপজেলা সহকারি প্রগ্রামার পাপিয়া৷ নাসরিন, উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ রকিবুল হাসান, উপজেলা খাদ্যকর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান, বিরামপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, উপজেলা শিল্পকলা একাডেমির অন্যতম সদস্য ও বিরামপুর প্রেসক্লাব কলেবাজার শাখার যুগ্ম আহবায়ক মোঃ জালাল উদ্দীন রুমী, কিশোর-কিশোরীর ক্লাব শিক্ষিকা ও উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য মনিরা খাতুন প্রমূখ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিথিবৃন্দ উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ, স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশিত সংগীত, নৃত্য ও বিভিন্ন বিষয়ে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন।