ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
কাহারোলে সাব-রেজিস্ট্রারের অবসরজনিত বিদায় সংবর্ধনা
কাহারোলে এতিমখানার বিল্ডিংয়ের ছাদ ঢালাইয়ের উদ্বোধন
ঐতিহাসিক কান্তজীউ মন্দির পরিদর্শনে সমাজকল্যাণ মন্ত্রী ও সংস্কৃতি প্রতিমন্ত্রী
ঐতিহাসিক কান্তজীউ মন্দির পরিদর্শনে সমাজকল্যাণ মন্ত্রী ও সংস্কৃতি প্রতিমন্ত্রী
দিনাজপুরের কাহারোলে অবস্থিত ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজীউ মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এম পি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এম পি।  শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাঁরা ঐতিহাসিক এই মন্দির পরিদর্শন করেন।  এ সময় তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য মো. জাহাঙ্গীর আলম, দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম এবং জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা,কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মিজ মোকলেদা খাতুন মীম ও দিনাজপুর রাজদেবত্বর স্টেজের এজেন্ট রনজিৎ কুমার সিংহ।  এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।মন্ত্রী ও সংসদ সদস্য গন মন্দির পরিদর্শনে এলে তাঁদের কে মন্দির পরিচালনা কমিটির সদস্য গন পুষ্প স্তবক ও উত্তরীয় দিয়ে বরন করেন।  ঐতিহাসিক ও ধর্মীয় ঐতিহ্যের অন্যতম নিদর্শন শ্রী শ্রী কান্তজীউ মন্দির পরিদর্শনকালে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত অতিথিরা মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব ও ঐতিহ্য সম্পর্কে অবগত হন। দিনাজপুরের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম নিদর্শন এই কান্তজীউ মন্দির দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে পরিচিত।
কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এক্স -রে মেশিনের উদ্বোধন
কাহারোলে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন
কাহারোলে বিএনপির মতবিনিময়
কাহারোলে ঝরে পড়া ও বাল্যবিবাহ-শিশুশ্রমমুক্ত উপজেলা ঘোষণার প্রথম বার্ষিকী উদযাপন
কাহারোলে ৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

দিনাজপুরের কাহারোলে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান, রামচন্দ্রপুর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহনেওয়াজ বাবু প্রমুখ। বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার চর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আলোচনা সভা শেষে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রতিযোগিতায় নারী হ্যান্ডবল ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কামোর উচ্চ বিদ্যালয়। বিজয়ী দলের খেলোয়াড় ও সংশ্লিষ্ট শিক্ষকদের অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

দিনাজপুরের ঐতিহাসিক কান্তজীউ মন্দির পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

দিনাজপুরের কাহারোল উপজেলায় অবস্থিত ঐতিহাসিক ও স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন শ্রী শ্রী কান্তজীউ রুক্মিণী মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তিনি ঐতিহাসিক এই মন্দির পরিদর্শনে এসে এর প্রাচীন স্থাপত্য, টেরাকোটা অলংকরণ এবং ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে অবগত হন। এ সময় মন্দিরের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং এর ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। মার্কিন রাষ্ট্রদূতের আগমনকে ঘিরে মন্দির প্রাঙ্গণে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ঐতিহাসিক কান্তজীউ মন্দিরের শিল্পকর্ম ও স্থাপত্যশৈলী দেখে তিনি মুগ্ধতা প্রকাশ করেন বলে সংশ্লিষ্টরা জানান। উল্লেখ্য, দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তনগরে অবস্থিত কান্তজীউ মন্দির বাংলাদেশের অন্যতম বিখ্যাত প্রত্নতাত্ত্বিক নিদর্শন। পোড়ামাটির ফলকে খোদাই করা অসাধারণ শিল্পকর্ম, নান্দনিক স্থাপত্য এবং ঐতিহাসিক গুরুত্বের কারণে দেশ-বিদেশের পর্যটক ও দর্শনার্থীদের কাছে মন্দিরটি বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। মার্কিন রাষ্ট্রদূতের এই সফর বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনা, ধর্মীয় সম্প্রীতি ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আন্তর্জাতিক আগ্রহকে আরও দৃশ্যমান করবে বলে মনে করছেন স্থানীয়রা।

কাহারোলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিনাজপুরের কাহারোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কাহারোল উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম। এ সময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মো. শামীম আলী, উপজেলা মহিলা দলের সভানেত্রী মোছা. শামীমা পারভীন রনি, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সাদেকুল ইসলাম সাদেক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ফরহাদ হোসেন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. হুসেন আলী, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. সেলিম আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলামের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কাহারোলে জব্দ সার সরকারি মূল্যে বিক্রয় ও অর্থ সরকারি কোষাগারে জমার দাবিতে স্মারকলিপি

দিনাজপুরের কাহারোলে জব্দকৃত সার সরকারি নির্ধারিত মূল্যে বিক্রয়, বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা, সার জব্দের ঘটনায় যথাযথ তদন্ত এবং খুচরা পর্যায়ে সার বিক্রয়ের সুযোগসহ বিভিন্ন দাবিতে আলোচনা সভা ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) কাহারোল উপজেলা রাসায়নিক সার, কীটনাশক ও বীজ ডিলার এবং খুচরা বিক্রেতা কল্যাণ সমিতির আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম এবং কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীমের কাছে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাহারোল উপজেলা সার ডিলার সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন। সভায় প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম ডিলার ও খুচরা সার বিক্রেতাদের বিভিন্ন দাবি-দাওয়া ও সমস্যার কথা শোনেন এবং বিষয়গুলো যথাযথভাবে দেখার আশ্বাস দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী এবং উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ তরিকুল ইসলাম। সভাটি পরিচালনা করেন কাহারোল উপজেলা সার ডিলার সমিতির সাধারণ সম্পাদক পুলিন রায়। আলোচনা সভায় সার ডিলার ও খুচরা বিক্রেতারা জব্দকৃত সার নিয়ে সৃষ্ট পরিস্থিতির সুষ্ঠু তদন্ত, সরকারি নির্ধারিত মূল্যে জব্দকৃত সার বিক্রয় করে অর্থ সরকারি কোষাগারে জমা এবং খুচরা পর্যায়ে সার বিক্রয়ের সুযোগসহ তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন।

কাহারোলে নজরুল বর্ষ ২০২৬-এর উদ্বোধন

দিনাজপুরের কাহারোলে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম। অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। পরে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, নজরুলসংগীতসহ বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে,উপস্হিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইমতিয়াজ আহমেদ,  প্রাথমিক শিক্ষা অফিসার এম কে এ জিন্নাত আলী, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম সহ বিভিন্ন দপ্তরের  সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম ও জীবনাদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব আয়োজনের মাধ্যমে নজরুলের মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িকতার বাণী সমাজে ছড়িয়ে দেওয়াই মূল লক্ষ্য।

আরও
X