ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
১৮ বছরে রেলে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা ব্যয়, দৃশ্যমান উন্নয়ন হয়নি: রেলমন্ত্রী শেখ রবিউল আলম
মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে স্মারকলিপি
পার্বতীপুরে দূর্গা পূজায় নিরাপত্তা জোরদারে প্রস্তুতিমূলক সভা 
পার্বতীপুরে দূর্গা পূজায় নিরাপত্তা জোরদারে প্রস্তুতিমূলক সভা 
দিনাজপুরের পার্বতীপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু,শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পার্বতীপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পূজামণ্ডপের নিরাপত্তা, সিসি ক্যামেরা স্থাপন, বিদ্যুৎ সরবরাহ, যানবাহন নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। বুধবার (৭ অক্টোবর) বিকেলে পার্বতীপুর  উপজেলা প্রশাসনের  আয়োজনে উপজেলা  সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ।  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  দিনাজপুর-৫ পার্বতীপুর-ফুলবাড়ি আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ও  বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক। এ ছাড়াও সভায় পার্বতীপুর উপজেলা বিএনপি'র নবগঠিত আহবায়ক  কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক আমিনুল ইসালাম শাহ, বাংলাদেশ জামায়তে ইসলামী উপজেলা শাখার সেক্রেটারি আবু সায়েম শাহ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সানাউল্লাহ, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি কৈলাস প্রসাদ সোনার, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দীপেশ চন্দ্র সরকার, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ দত্তসহ রেলওয়ে, আনসার ভিডিপি, পার্বতীপুর উপজেলা ও পৌরসভার প্রতিটি পূজা মন্ডপের সভাপতি/ সম্পাদক মন্ডলীর প্রতিনিধিগণ বক্তব্য দেন। সভায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি ১৫০ টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। সংসদ সদস্য আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক  বলেন, পার্বতীপুর উপজেলায় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশ সম্প্রীতির দেশ উল্লেখ করে তিনি সবাইকে গুজবে কান না দিয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
পার্বতীপুরে অতিরিক্ত দামে এলপিজি বিক্রি,দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ই'য়াবার টাকা জোগাতে চার মাসের শি'শুকে বিক্রি!
পার্বতীপুরে বস্ত্র ব্যবসায়ী সমিতির নির্বাচন, সভাপতি রকিব উল ইসলাম সম্পাদক রেজাউল করিম
পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

দিনাজপুরের পার্বতীপুরে বাবলি আক্তার (২৬) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী রাজু ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পার্বতীপুর রেলওয়ে শহরের সাহেবপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, অসুস্থ অবস্থায় গৃহবধূ বাবলি আক্তারকে তার স্বামী রাজু ইসলাম ও শাশুড়ি আয়েশা আক্তার ভ্যানে করে স্থানীয় ল্যাম্প হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে স্থানীয় লোকজন হাসপাতাল থেকে গৃহবধূর মরদেহ নিয়ে আসেন। মৃত্যুর ঘটনাটি রহস্যজনক হওয়ায় খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর গৃহবধূর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় নিহতের স্বামী রাজু ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে বাবলী আক্তার মৃত্যু ঘটনায় তাঁর মামা আতিকুর রহমান এর লিখিত অভিযোগের প্রেক্ষিতে পার্বতীপুর রেলওয়ে থানায় একটি হত্যা  মামলা দায়ের করা হয়েছে বলে পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী নিশ্চিত করেছেন।  

বড়পুকুরিয়া কয়লা খনির ইনফ্লুয়েন্স জোনের বাইরে অবস্থিত গ্রাম সমূহে চেক বিতরণ

পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনির infolian জনের বাইরে ১৩ টি গ্রাম ও দুটি বাজারের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে এর উদ্বোধন করেন, সমাজ কল্যাণ ও মহিলা ও শিশু  বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয়  মন্ত্রী অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এমপি। বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শাহ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক,অতিরিক্ত সচিব ও পেট্রো বাংলার  চেয়ারম্যান আব্দুল মান্নান, দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম, দিনাজপুর পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম। চেক বিতরণ অনুষ্ঠানে মাননীয় সমাজ কল্যাণ ও মহিলা শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার এ জেডএম জাহিদ হোসেন বলেন মাটির নিচে কয়লা পাথর ও যত খনিজ সম্পদ রয়েছে বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার আপনারা যারা জায়গা জমি দিয়েছেন যে কারণে কয়লা উত্তোলন হচ্ছে সেই সাথে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। বর্তমান সরকারের পরিকল্পনা অনুযায়ী ফুলবাড়ী, দীঘিপাড়া, জামালগঞ্জ, খালাস পীর সহ সকল কয়লাক্ষেত্র থেকে কয়লা উত্তোলনের মাধ্যমে বিদ্যুৎ জ্বালানি সমস্যার সমাধান করা হবে। ক্ষতিপূরণ পেতে কোন প্রকার দালাল ও নেতাকে ধরতে হবে না।খনি কর্তৃপক্ষ ও জেলা প্রশাসকের মাধ্যমে নিয়মিত চেক বিতরণ চলবে আপনাদের জায়গা জমি দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।  এছাড়াও বড়পুকুরিয়া উন্নয়ন ফোরামের আহ্বায়ক সোলায়মান সামি জানান,ক্ষতিপুরনের পাশাপাশি খনি এলাকার বেকার সমস্যার সমাধান করতে হবে সেই সাথে আন্তর্জাতিক মানের ক্ষতিপুরন দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী পদক্ষেপে উত্তরাঞ্চলের  কয়লা খনি গুলো থেকে কয়লা উত্তোলন করতে পারলে দেশের জ্বালানি সংকট নিরসনের নিয়ামক হবে। এসময় ক্ষতিগ্রস্থ এলাকার গর্নমান্য ব্যাক্তি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

পার্বতীপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দিনাজপুরের পার্বতীপুরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল ও পৌর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে শহরের ঢাকা মোড় কোচ স্ট্যান্ডের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। উপজেলা যুবদলের ​নবগঠিত আহবায়ক কমিটির সদস্য মোমিনুল ইসলাম ডাক্তারের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ও অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ​সমাবেশে বক্তারা বলেন, "দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য একটি কুচক্রী মহল গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষকে জিম্মি করে এবং পরিকল্পিত সন্ত্রাস সৃষ্টি করে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা যুবদল প্রতিহত করবে। সমাবেশে আরও বক্তব্য রাখেন নবগঠিত পৌর আহবায়ক কমিটির আহবায়ক আনোয়ারুল হক, রবিউল ইসলাম বাবু, সাবেক অধ্যক্ষ মোখলেছুর রহমান, আবু বক্কর সিদ্দিক, দীপঙ্কর শাহ মানিক, গোলাম রাব্বানী গোলাপ প্রমুখ। এ সময় উপজেলা ও পৌর যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পার্বতীপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

দেশের চলমান সন্ত্রাস, নৈরাজ্য, ককটেল বিস্ফোরণ এবং অর্থনীতি ধ্বংসের চক্রান্তের প্রতিবাদে দিনাজপুরের পার্বতীপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল। শনিবার (২৬ সেপ্টেম্বর)  দুপুরে পার্বতীপুর রেলওয়ে স্টেশন চত্বর ও প্ল্যাটফর্ম এলাকায় বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের পার্বতীপুর ওপেন লাইন শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিলটি স্টেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রচারণা সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম মিশু এবং বিভাগীয় সমন্বয়ক ফজলুর রহমান। পার্বতীপুর রেলওয়ে শ্রমিক দল ওপেন লাইন শাখার কার্যকরী সভাপতি আবু হেনা ও সাধারণ সম্পাদক সুমন শরীফের নেতৃত্বে কর্মসূচিতে আরও বক্তব্য দেন রেলওয়ে শ্রমিক-কর্মচারী লোকো শাখার জাহিদুল ইসলাম, কেলোকো শাখার সহ-সভাপতি ইলিয়াস আকন্দ এবং আইন বিষয়ক সম্পাদক টিপু। বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী যেকোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে রেলওয়ে শ্রমিকেরা ঐক্যবদ্ধ। দেশের অর্থনীতি ও রেলওয়ের কার্যক্রম সচল রাখতে যেকোনো ধরনের চক্রান্ত প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। কর্মসূচি শেষে স্টেশন ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের নজরদারি অব্যাহত ছিল।

পার্বতীপুর রেলওয়ে স্টেশনে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ মো. আরিফ হোসেন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে স্টেশনের ২ ও ৩ নম্বর প্লাটফর্মের মাঝামাঝি ফুটওভার ব্রিজের সিঁড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। পার্বতীপুর রেলওয়ে থানার ওসি মাহমুদ উন নবী জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

পার্বতীপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে মশাল মিছিল

দিনাজপুরের পার্বতীপুরে নেসকোর প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌর শহরের গুলপাড়া এলাকায় নাগরিক কমিটির ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। নেসকোর গ্রাহক হয়রানি ও অতিরিক্ত আর্থিক চাপের অভিযোগ তুলে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবি জানান আন্দোলনকারীরা। সন্ধ্যায় গুলপাড়া চত্বর থেকে মশাল মিছিলটি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাইওয়ে সড়ক দিয়ে মামা-ভাগিনা হোটেল  চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নেসকোর গ্রাহক ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশ নেন।

পার্বতীপুরে সংসদ সদস্যকে নাগরিক সংবর্ধনা 

জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত হওয়ায় দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ.জেড.এম রেজওয়ানুল হককে সংবর্ধনা দিয়েছে পার্বতীপুর উপজেলার ৬ নম্বর মোমিনপুর ইউনিয়নবাসী। বৃহস্পতিবার সন্ধ্যায় যশাই উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এলাকার বিভিন্ন বয়সের নারী-পুরুষ নানা স্লোগান দিতে দিতে মিছিল নিয়ে সংবর্ধণাস্থলে উপস্থিত হন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও কমিটির পক্ষ থেকে প্রধান অতিথি এজেডএম রেজওয়ানুল হক এমপিকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। আলহাজ মো. জয়নাল আবেদীন এর সভাপতিত্বে  এবং মোস্তাফিজুর রহমান ও কামরুল হাসান (রুবেল) এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ.জেড.এম রেজওয়ানুল হক এমপি ।  বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আকরাম হোসেন মাস্টার, ৪নং পলাশবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অহিদুল সরদার, উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, সাবেক যুবদল সভাপতি মাহফিজুল ইসলাম মাসুম, সাবেক ভিপি সোহেল মারুফ স্বপন, সাবেক যুবদল নেতা জুবায়ের হোসেন বাবু, আজহার আলী, আব্দুল ওহাব, শফিকুল ইসলাম ও আরিফুল ইসলাম প্রমুখ।

আরও
X