ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
ঘোড়াঘাটে ৫ম বীর বাহা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হৃদয় যুব সংঘ
ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত  
আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন ঘোড়াঘাটের আনভিল বাপ্পি 
আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন ঘোড়াঘাটের আনভিল বাপ্পি 
আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন দিনাজপুরের ঘোড়াঘাটের আনভিল বাপ্পি।  আজ শনিবার (১০ অক্টোবর) ঢাকার ৫৬ পুরানা পল্টনের শখ সেন্টারের ষষ্ঠ তলায় আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়।  বৈঠক শেষে মো. আনভিল বাপ্পিকে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে ঘোষণা করা হয়। তিনি ঘোড়াঘাট  পৌর বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদকের দায়িত্ব রয়েছেন।  এ সময় উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি তাজুল বাশার তাপু, সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দীন মিলন, অর্থ বিষয়ক সম্পাদক মো.নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মো.মনির হোসেন, সদস্য মো. নুরুজ্জামানসহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ. আনভিল বাপ্পি কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হওয়ায় স্থানীয় ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টরা তাকে অভিনন্দন জানিয়েছেন।
ঘোড়াঘাটে ৩৬ টি পূজামণ্ডপে চালের ডিও বিতরণ করলেন মন্ত্রী জাহিদ হোসেন
ঘোড়াঘাটে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন
ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত
ঘোড়াঘাটে ফুটবল টুর্নামেন্টের মাঠ পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
ঘোড়াঘাটে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত 

দিনাজপুরের ঘোড়াঘাটে  ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে প্রবীণ দিবস উপলক্ষে উপজেলা পরিষদের  সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমাজসেবা কার্যালয় ও কারিতাস বাংলাদেশ দিনাজপুর অঞ্চল এস ডি ডি বি প্রকল্পের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত  আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিন।  এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকতা মো. মজসুদ রানা। বিশেষ অতিথির রাখেন, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলাম,উপজেলা শিক্ষা অফিসার মো.আফজাল হোসেন ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন মিয়া, একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার। এছাড়া বক্তব্য রাখেন, ওসমানপুর কারিতাস ভোকেশনাল ট্রেনিং সেন্টারে ইনচার্জ সিলভিয়া রোজারিও, এস ডি ডি বি প্রকল্পের এনিমেটর আসুন্তা হেম্ব্রম, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজকল্যাণ সংস্থার সভাপতি শ্রী সজল চন্দ্র মন্ডল প্রমূখ।    আলোচনা সভা  শেষে  ৫০ জন প্রতিবন্ধী ব্যক্তিকে ১টি করে আম ও মেহগনি গাছের চারা প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে গঠিত সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে বিতরণ করা হয়। ক্যাপশন.দিনাজপুরের ঘোড়াঘাটে  ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি বের করা হয় 

ঘোড়াঘাটে ঐতিহ্যবাহী হাডুডু খেলার উদ্বোধন

মাদকে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলি—মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে ১৬ দলের হাডুডু( কাবাডি) খেলা শুরু হয়েছে। বুধবার (৩০সেপ্টেম্বর) বিকেলে উপজেলার  পালশা ইউনিয়নের বিশাইনাথপুর দামপাড়া যুবসমাজের আয়োজনে খেলার উদ্বোধন হয়। উদ্বোধনী ম্যাচে জয়পুরহাট  ও হাকিমপুর দল মুখোমুখি হয়। খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন পালশা ইউনিয়ন বিএনপির সভাপতি এ কে এম মনিরুজ্জামান মিঠু সিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন ঘোড়াঘাট থানার ওসি মাহামুদ হাসান। বিশেষ অতিথি ছিলেন পালশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুনসুর আলী মাস্টার ও সাংগঠনিক সম্পাদক মো. বুলু মিয়া। আয়োজকেরা বলেন, তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার  প্রতি আগ্রহ বাড়ানো জরুরি। মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সরকারের মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের অঙ্গীকার ও উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরীর দিক-নির্দেশনায় এ ধরনের সামাজিক ও ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে  

ঘোড়াঘাটে স্বাস্থ্যকেন্দ্রে দক্ষ মিডওয়াইফের মাধ্যমে প্রসবসেবা

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সরকারি  ও বেসরকারি উন্নয়ন সংস্থা ল্যাম্বের SAY-SRHR প্রকল্পের সার্বিক সহযোগিতায় দক্ষ মিডওয়াইফ ও CSBA-এর মাধ্যমে এক প্রসূতির স্বাভাবিক প্রসব সম্পন্ন হয়েছে। সোমবার দুপুর প্রায় ২টার দিকে শ্রীচন্দ্রপুর বলগাড়ি গ্রামের মোছা. সাদিয়া আক্তার (২২), স্বামী মো. আব্দুল মালেক, নিরাপদে সন্তান প্রসব করেন। প্রসবের পর মা ও নবজাতক দুজনেই সুস্থ রয়েছেন। গ্রামাঞ্চলে এ ধরনের মানসম্মত প্রসবসেবা পাওয়ায় প্রসূতির স্বজন ও স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে সেবাগ্রহীতা পরিবারের পক্ষ থেকে সরকারি স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ল্যাম্বের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।  

ঘোড়াঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির ১২০ বস্তা চাল জব্দ: ব্যবসায়ী আটক

দিনাজপুরের ঘোড়াঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির ১২০ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় নুরুল ইসলাম (৭০) নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক নুরুল ইসলাম উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কালুপাড়া গ্রামের মৃত রহিম উদ্দিন মণ্ডলের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বুলাকীপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ কেজি ওজনের ১২০ বস্তা চাল কিনে নিজ বাড়ির গুদামে মজুত করেন নুরুল ইসলাম। পরে গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানা-পুলিশ সেখানে অভিযান চালিয়ে চালগুলো জব্দ করে থানায় নিয়ে যায়। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দ করা চালের ঘটনায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।  

ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের আকুতি

দিনাজপুরের ঘোড়াঘাটে নিখোঁজ স্বামী আলমগীর সিদ্দিককে ফিরে পেতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়েছেন তার স্ত্রী ও সন্তান।  তাকে দ্রুত খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিখোঁজের পরিবার।  রোববার নিজ বাসভবন ওসমানপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করা হয়। এ সময় নিখোঁজ আলমগীর সিদ্দিকের স্ত্রী, সন্তান, মা-বাবা ও স্বজনরা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে নিখোঁজ আলমগীরের সন্তান শোভন জানান,আলমগীর সিদ্দিক গত ২২ সেপ্টেম্বর তারিখে সকাল দশটায় গাইবান্ধা যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর থেকে নিখোঁজ হন। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি।পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়ি, সম্ভাব্য বিভিন্ন স্থানসহ বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এঘটনায় ঘোড়াঘাট থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। যার জিডি নং- ৯৬৫, তাং- ২৪/৯/২০২৬ইং।  তবে নিখোঁজের ৫ দিন পেরিয়ে গেলেও আলমগীরের সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে। সংবাদ সম্মেলনে আলমগীর সিদ্দিকের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বামীকে ছাড়া সন্তানদের নিয়ে অত্যন্ত কষ্টে দিন কাটাচ্ছি। তিনি কোথায় আছেন, কী অবস্থায় আছেন—আমরা কিছুই জানি না। প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, দ্রুত তাকে খুঁজে বের করে আমাদের কাছে ফিরিয়ে দিন। পরিবারের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করে বলা হয়, আলমগীরকে কেউ আটকে রেখেছে কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন। তাকে উদ্ধারে পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেন তারা।

ঘোড়াঘাটে ২৮ বছর পর স্মৃতির আঙিনায় এসএসসি-৯৮ ব্যাচের মিলন মেলা

দীর্ঘ ২৮ বছর পর পুরোনো স্মৃতি আর বন্ধুত্বের টানে একত্রিত হলেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজের এসএসসি-৯৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। আনন্দ-উচ্ছ্বাস ও স্মৃতিচারণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে এসএসসি-৯৮ ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মিলন মেলা-২০২৬। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাণীগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে এ মিলন মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের রাণীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। র‌্যালিতে অংশ নেওয়া প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন পর সহপাঠীদের কাছে পেয়ে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। অনেকেই পুরোনো দিনের স্মৃতিচারণ করেন এবং বিদ্যালয় জীবনের নানা ঘটনা নিয়ে একে অপরের সঙ্গে গল্প-আড্ডায় মেতে ওঠেন। মিলন মেলায় প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, কর্মজীবন ও নানা ব্যস্ততায় দীর্ঘদিন একে অপরের সঙ্গে দেখা-সাক্ষাতের সুযোগ হয়নি। ২৮ বছর পর একই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রিয় বন্ধু ও সহপাঠীদের একসঙ্গে পেয়ে তারা আবেগাপ্লুত ও আনন্দিত। এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা। এ সময় এসএসসি-৯৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ঘোড়াঘাটের ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনে সমাজকল্যাণমন্ত্রী  

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থাপনা ঘোড়াঘাট দুর্গ ও সুরা মসজিদ পরিদর্শন করেছেন সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন। আজ শনিবার দুপুরে তিনি প্রথমে ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ পরিদর্শন করেন। এরপর উপজেলার ঐতিহাসিক সুরা মসজিদ পরিদর্শন করেন।  এসময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিন,সহকারি কমিশনার ভূমি আব্দুল আল মামুন কাওছার শেখ, ঘোড়াঘাট থানার ওসি মো.মাহমুদ হাসান, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো.মাহফুজুর রহমান লাবলুসহ উপজেলা ও পৌর বিএনপিমাহ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও
X