তামিল সিনেমার দুই তারকা নয়নতারা ও তৃষা কৃষ্ণন। সিনেমায় দুজন প্রতিদ্বন্দ্বী হলেও ব্যক্তী জীবনে তারা খুবই ভালো বন্ধু। সম্প্রতি দুবাইয়ে ছুটি কাটাতে গিয়ে এই দুই অভিনেত্রী একসঙ্গে সময় কাটান এবং সেই মুহূর্তের ছবি শেয়ার করেন নিজেদের সোশ্যাল মিডিয়ায়। এরপরই ছবিগুলো ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়, তৈরি হয় আলোচনা।
সামাজিকমাধ্যমে শেয়ার করা যৌথ পোস্টে দেখা যায়, ইয়টের ওপর দাঁড়িয়ে সমুদ্রের বুকে সূর্যাস্ত উপভোগ করছেন নয়নতারা ও তৃষা। দিনের শেষের এই মুহূর্তে দুজনকেই দেখা যায় একেবারে স্বচ্ছন্দ ভঙ্গিতে। গ্ল্যামার আর প্রশান্তির এক অপূর্ব মেলবন্ধন যেন ধরা পড়েছে ছবিগুলোতে।
স্টাইলের দিক থেকেও দুজনই নজর কেড়েছেন। নয়নতারা কালো পোশাকের সঙ্গে সাদা সানগ্লাস পরে এক মিনিমাল ও এলিগ্যান্ট লুকে হাজির হন। অন্যদিকে, তৃষা কালো টপের সঙ্গে লেদার জ্যাকেট ও নীল আভাযুক্ত সানগ্লাসে নিজের চিরচেনা স্মার্ট ও আধুনিক স্টাইলকে তুলে ধরেন।
বর্তমানে দুজনই দুবাইয়ে অবকাশ যাপন করছেন। শহরের ব্যস্ততা ছেড়ে সমুদ্রের ধারে সূর্যাস্তের শান্ত পরিবেশে সময় কাটানো যেন তাদের এই মুহূর্তকে আরও বিশেষ করে তুলেছে।
নয়নতারা এখন ব্যস্ত একাধিক বড় প্রজেক্ট নিয়ে। তাকে পরবর্তীতে দেখা যাবে যশ অভিনীত বহু প্রতীক্ষিত গ্যাংস্টার অ্যাকশন ছবি ‘টক্সিক’-এ। গীতু মোহন্দাস পরিচালিত এই ছবিটি আগামী ১৯ মার্চ, ২০২৬, উগাদি উপলক্ষে মুক্তি পাওয়ার কথা। ছবিতে ‘গঙ্গা’ চরিত্রে অভিনয় করছেন নয়নতারা। তার সঙ্গে আরও রয়েছেন কিয়ারা আদভানি, হুমা কুরেশি, রুক্মিণী বসন্ত ও তারা সুতারিয়া।
এ ছাড়াও নয়নতারার হাতে রয়েছে ‘ডিয়ার স্টুডেন্টস’, ম্যামুট্টি ও মোহনলাল অভিনীত ‘প্যাট্রিয়ট’, ‘হাই’সহ একাধিক ছবি। পাশাপাশি, বর্ষীয়ান পরিচালক আদূর গোপালকৃষ্ণনের পরিচালনায় ম্যামুট্টির সঙ্গে একটি নতুন ছবিতেও তাকে দেখা যেতে পারে।
অন্যদিকে, তৃষা কৃষ্ণনের সামনে রয়েছে সূর্যের সঙ্গে ফ্যান্টাসি অ্যাকশন ছবি ‘কারুপ্পু’। পাশাপাশি, চিরঞ্জীবীর সঙ্গে তার অভিনীত সিনেমা ‘বিশ্বম্ভরা’ নিয়েও দর্শকদের আগ্রহ তুঙ্গে।
সূত্র: পিংকভিলা
মন্তব্য করুন








