নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগোরা লিমিটেড। গ্রাফিক্স ডিজাইন বিভাগে অফিসার পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আবেদন নেওয়া শুরু হয়েছে ৬ জানুয়ারি থেকে। আবেদন করা যাবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। অনলাইনে আবেদন করা যাবে।
প্রতিষ্ঠানের নাম : আগোরা লিমিটেড
চাকরির ধরন : বেসরকারি চাকরি
পদ ও লোকবল : পদ ১টি, লোকবল নির্ধারিত নয়।
পদের নাম ও বিভাগ : গ্রাফিক্স ডিজাইন বিভাগে অফিসার।
আবেদনের যোগ্যতা : গ্রাফিক্স ডিজাইনে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশন সম্পর্কে ভালো জ্ঞান লাগবে। কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা লাগবে। অভিজ্ঞ না হলেও আগ্রহীরা আবেদন করতে পারবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। বয়স ২৫ বছর হতে হবে। ঢাকায় অফিসে কাজ করতে হবে।
বেতন ও অন্যান্য সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, লাভের ভাগ, সাপ্তাহিক দুদিন ছুটি, গ্র্যাচুইটি, বিমা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস পাওয়া যাবে।
আগ্রহী প্রার্থীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।
মন্তব্য করুন








