সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মানিকগঞ্জ ও ঝিনাইদহ জেলার দুই শীর্ষস্থানীয় নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আদেশ জারি করা হয়।
বহিষ্কৃত দুই নেতা হলেন—মানিকগঞ্জ জেলা বিএনপির সদস্য মো. আতাউর রহমান আতা, ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম ফিরোজ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য মানিকগঞ্জ জেলা বিএনপির সদস্য মো. আতাউর রহমান আতা এবং ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম ফিরোজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
একইসঙ্গে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে সাইফুল ইসলাম ফিরোজকে স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
মন্তব্য করুন








