রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজ এলাকায় নির্বাচনি প্রচারণার সময় ঢাকা-৮ আসনে ১০ দলীয় জোট মনোনীত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য পদপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির নির্বাচনি মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম।
তিনি বলেন, হাবিবুল্লাহ বাহার কলেজে আমন্ত্রিত অতিথি হিসেবে একটি অনুষ্ঠানে উপস্থিত হলে ছাত্রদল পরিচয়ে সন্ত্রাসীরা ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাসীরুদ্দীন পাটওয়ারীর হাবিবুল্লাহ বাহার কলেজের ভেতরে ঢোকার পর দুই পক্ষই উত্তেজনামূলক স্লোগান দেয় এবং নাসীরুদ্দীন ওপর ডিম নিক্ষেপ করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রেনে আনে।
এর আগে, গত ২৩ জানুয়ারি সিদ্ধেশ্বরী রোডে মৌচাক এলাকার একটি গলিতে পথসমাবেশ চলাকালে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও নোংরা পানি ফেলার অভিযোগ ওঠে।
মন্তব্য করুন








