আজকাল জিমেইল শুধু ইমেইল পাঠানোর মাধ্যম নয়। এটি ব্যাংক নোটিফিকেশন, সামাজিক যোগাযোগের বার্তা, ক্লাউডে থাকা নথি, ফোন ব্যাকআপ, কন্টাক্ট ও ব্যক্তিগত তথ্য সবকিছুর কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। তাই জিমেইল অ্যাকাউন্ট হ্যাকড হলে সমস্যার মাত্রা অনেক বড় হয়ে যেতে পারে।
অনেক সময় ব্যবহারকারী বুঝতেই পারেন না কেউ তাদের অ্যাকাউন্ট ব্যবহার করছে কি না। গুগলের নিরাপত্তা সেটিংস ব্যবহার করে খুব সহজেই এ ব্যাপারটি যাচাই করা যায়। তথ্য প্রযুক্তি
হ্যাকড হয়েছে কি না যাচাই করবেন যেভাবে
-প্রথমে কম্পিউটার থেকে আপনার গুগল অ্যাকাউন্টে লগইন করুন
- এরপর Security ট্যাবে যান
- Your Devices অপশনে ক্লিক করুন
- Manage All Devices নির্বাচন করলে আপনার অ্যাকাউন্টে যেসব ডিভাইস ব্যবহার হয়েছে সবগুলো দেখা যাবে
এই তালিকায় যদি কোনো অপরিচিত ডিভাইস বা সন্দেহজনক ডিভাইস দেখেন, সেটি নির্বাচন করে Sign Out করুন। যদি কোনো ডিভাইস চিনতে না পারেন, তাহলে Don’t Recognize Something অপশনে ক্লিক করে দ্রুত ব্যবস্থা নিন। অন্য কোথাও আপনার অ্যাকাউন্ট ব্যবহারের প্রমাণ পেলে সাথে সাথে পাসওয়ার্ড পরিবর্তন করা নিরাপদ।
জিমেইল অ্যাকাউন্ট নিরাপদ রাখার কিছু উপায়
- টু ফ্যাক্টর অথেনটিকেশন বা 2FA চালু করুন, যাতে পাসওয়ার্ড ফাঁস হলেও কেউ সহজে ঢুকতে না পারে
- একই পাসওয়ার্ড একাধিক অ্যাকাউন্টে ব্যবহার করবেন না
- স্মার্টফোন বা কম্পিউটারের সফটওয়্যার এবং নিরাপত্তা নিয়মিত আপডেট করুন
- অচেনা ইমেইলের লিংক বা অ্যাটাচমেন্টে ক্লিক করা থেকে বিরত থাকুন
প্রয়োজনে পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করে শক্তিশালী পাসওয়ার্ড তৈরি ও সংরক্ষণ করুন
জিমেইল অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে কি না যাচাই করা খুব সহজ। গুগলের নিরাপত্তা টুল ব্যবহার করে আপনি সন্দেহজনক ডিভাইস দ্রুত শনাক্ত করতে পারবেন এবং প্রয়োজনে সেগুলো থেকে সাইন আউট করতে পারবেন। পাশাপাশি টু ফ্যাক্টর অথেনটিকেশন, শক্তিশালী পাসওয়ার্ড এবং সচেতন ব্যবহার আপনার অ্যাকাউন্টকে দীর্ঘ সময় নিরাপদ রাখতে সাহায্য করবে।
মন্তব্য করুন





