ঢাকা, বাংলাদেশ ||
সোমবার
০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ||
রোজা শুরুর তারিখ জানাল ৬ দেশ
বিশ্বব্যাপী এক্স বিভ্রাট
আন্তর্জাতিক গণমাধ্যমে বিএনপির নিরঙ্কুশ বিজয়
আন্তর্জাতিক গণমাধ্যমে বিএনপির নিরঙ্কুশ বিজয়
দীর্ঘদিন পর বৃহত্তম রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবার সাধারণ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে গণভোটও। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। দলটি টানা দুই দশক পর বাংলাদেশের সরকার গঠন করতে যাচ্ছে। ফলে দলটির জন্য এই নির্বাচনকে ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। তারেক রহমান ১৭ বছর লন্ডনে স্বেচ্ছানির্বাসনে থাকার পর গত বছরের শেষ দিকে দেশে ফেরেন। এর মাত্র দেড় মাসের মাথায় দলের এমন সাফল্য তার রাজনৈতিক জীবনের অন্যতম বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) চূড়ান্ত ফলাফল প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে দেখা যাচ্ছে, বিএনপি এককভাবে বৃহৎ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের এই প্রথম জাতীয় নির্বাচন বিশেষভাবে আন্তর্জাতিক মহলেরও নজর কেড়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমেও এই নির্বাচন ব্যাপক গুরুত্ব পেয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে বলেছে, দীর্ঘ নির্বাসনের পর তারেক রহমানের প্রত্যাবর্তন ও বিপুল বিজয় দেশের রাজনৈতিক বাস্তবতায় নাটকীয় পরিবর্তনের ইঙ্গিত দেয়। জনগণ রাজনৈতিক পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে বলেও উল্লেখ করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বিএনপির সাফল্যকে ‘ভূমিধস জয়’ হিসেবে আখ্যা দিয়েছে। তাদের বিশ্লেষণে বলা হয়, এই বিজয় দেশের অর্থনীতি, বাণিজ্য ও আন্তর্জাতিক সম্পর্কের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন প্রতিবেদনে উল্লেখ করেছে, তীব্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও নির্বাচন প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সম্পন্ন হয়েছে এবং ভোটাররা নির্দলীয়ভাবে ভোটাধিকার প্রয়োগ করেছেন। অন্যদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, এই ফলাফল বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান বিশ্লেষণে বলেছে, বাংলাদেশের এই রাজনৈতিক পরিবর্তন দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকদের মতে, নতুন সরকারের নীতিনির্ধারণে আঞ্চলিক শক্তির সমীকরণ ও আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের গণমাধ্যমের শিরোনামজুড়ে ছিল বাংলাদেশের নির্বাচনের খবর। ভারতের পর্যবেক্ষক দল না এলেও দেশটির সাংবাদিকরা ভোটকেন্দ্র ঘুরে সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। বিএনপির বিজয়কে ‘বিশাল জয়’ আখ্যা দিয়ে প্রতিবেদন প্রকাশ করে এনডিটিভি। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা হওয়ার আগেই জাতিসংঘ একে ঐতিহাসিক বিজয় বলে উল্লেখ করেছে বলে জানায় ভারতীয় এই গণমাধ্যম। তারেক রহমানকে জয়ী ঘোষণা করে প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তানি গণমাধ্যম ডনও।
ভয়ভীতিমুক্ত ভোট চায় জাতিসংঘ
পানি দেউলিয়াত্বের যুগে বিশ্ব, জাতিসংঘের সতর্কতা
কর্মী হিসেবে কাজ করার জন্য ‘মানুষ’ খুঁজছে এআই
নিয়ন্ত্রণহীন পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার যুগে বিশ্ব
আরও