রাজধানীর কারওয়ান বাজারে একটি কাঠের দোকানসহ কয়েকটি স্থাপনায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।
তিনি বলেন, রাত পৌনে ১১টার দিকে প্রথমে পাঁচটি ইউনিট পাঠানো হয়। পরে আরও তিনটি ইউনিট যুক্ত হয়। সব মিলিয়ে আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। হতাহতের কোনো সংবাদ তাদের কাছে নেই বলেও জানান তিনি।
মন্তব্য করুন








