রাজধানীর কারওয়ান বাজারে একটি কাঠের দোকানসহ কয়েকটি স্থাপনায় লাগা আগুন এখনো নেভেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে লাগা আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ শুরু করে। পরে ক্রমন্বয়ে তা বাড়তে থাকে।
সবশেষ রাত ১টায় এ খবর লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের মোট ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, আগুন লাগার খবর পেয়ে রাত পৌনে ১১টার দিকে প্রথমে পাঁচটি ইউনিট পাঠানো হয়। পরে আরও ছয়টি ইউনিট যুক্ত হয়। সব মিলিয়ে ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, কারওয়ান বাজার কাঠপট্রিতে একটি পাঁচ তলা ভবনের বিভিন্ন ফ্লোরে আগুন লেগেছে। পাশে কাঠের দোকান রয়েছে।
ভবনের ২য় থেকে ৫ তলায় হাগিজ ডায়াপারের গোডাউন রয়েছে বলে জানান ভবনের কর্মকর্তা ও কর্মচারীরা।
মন্তব্য করুন








