বিশ্বের বিভিন্ন শহরের মতো মেগাসিটি ঢাকায়ও দিন দিন বায়ুদূষণ বাড়ছে। প্রায় প্রতিদিনের মতো আজও ‘খুব অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে দূষিত শহরের তালিকায় বিশ্বে দ্বিতীয় অবস্থানে ঢাকা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৮টায় বায়ুমানের সূচক (একিউআই) অনুযায়ী, ঢাকায় বাতাসের মান ছিল ২৬০ স্কোর। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। একই সঙ্গে এই স্কোর নিয়ে বিশ্বে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ঢাকার নাম।
এ ছাড়া স্কোর ৪৭৩ নিয়ে প্রথম স্থানে সেনেগালের রাজধানীর ডাকার, ২৩০ স্কোর নিয়ে তৃতীয় স্থানে ভারতের দিল্লি এবং ২২৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।
তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০-এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।
ঢাকায় এমন ভয়াবহ বায়ুদূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।
ভয়াবহ এই দূষণের ফলে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষ করে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।
মন্তব্য করুন








