রাজধানীর পুরান ঢাকায় একটি জুতার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ৪৫ মিনিটে বংশালের আগামাসি লেন এলাকায় একটি সাততলা ভবনের চারতলায় এ আগুন লাগে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।
তিনি বলেন, রাত ১০টা ৪৫ মিনিটে আগামাসি লেনের ওই ভবনে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। দ্রুত তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তারা সেখানে কাজ শুরু করে। আগুন নেভানোর চেষ্টা চলছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
হতাহতের কোনো সংবাদ তাদের কাছে নেই বলেও জানান তিনি।
এর আগে আজ সোমবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে একটি কাঠের দোকানসহ কয়েকটি স্থাপনায় আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
মন্তব্য করুন








