রাজধানীর পুরান ঢাকায় একটি জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১১টা ৩৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে রাত ১০টা ৪৫ মিনিটে বংশালের আগামাসি লেন এলাকায় একটি সাততলা ভবনের চারতলায় এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।
তিনি বলেন, রাত ১০টা ৪৫ মিনিটে আগামাসি লেনের ওই ভবনে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। দ্রুত তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান তিনি।
মন্তব্য করুন








