রাজধানীর কারওয়ান বাজারে একটি কাঠের দোকানসহ কয়েকটি স্থাপনায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এর আগে রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।
তিনি বলেন, প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এর আগে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, আগুন লাগার খবর পেয়ে রাত পৌনে ১১টার দিকে প্রথমে পাঁচটি ইউনিট পাঠানো হয়। পরে আরও ছয়টি ইউনিট যুক্ত হয়। সব মিলিয়ে ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি আরও বলেন, কাঠপট্রিতে একটি পাঁচ তলা ভবনের বিভিন্ন ফ্লোরে আগুন লাগার ঘটনা ঘটে। পাশে কাঠের দোকান রয়েছে। ভবনের ২য় থেকে ৫ তলায় রয়েছে হাগিজ ডায়াপারের গোডাউন।
মন্তব্য করুন








