ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ও ব্র্যাক ইউনিভার্সিটির মধ্যে একটি গবেষণা সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান ১৯ জানুয়ারি ২০২৬ ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. সৈয়দ ফরহাত আনোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. আরশাদ মাহমুদ চৌধুরী এবং ট্রেজারার আরিফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব হাসান মাহমুদ রাজা, ইউআইইউর উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া এবং ইউআইইউ ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড রিসার্চ (আইএআর)-এর নির্বাহী পরিচালক ও প্রফেসর ইামেরিটাস ড. এম. রিজওয়ান খান।
ইউআইইউ’র উপাচার্য এবং ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় উভয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের প্রধান, রেজিস্ট্রার, পরিচালক, অনুষদ সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সমঝোতা চুক্তির আওতায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ব্র্যাক ইউনিভার্সিটির মধ্যে যৌথ গবেষণা সহযোগিতা জোরদার করা হবে এবং সম্মিলিত গবেষণা কার্যক্রম আন্তর্জাতিক মানের জার্নালে প্রকাশের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষার্থীদের এক্সচেঞ্জ কার্যক্রম এবং পিএইচডি শিক্ষার্থীদের যৌথ তত্ত্বাবধান পরিচালিত হবে। এ ছাড়া গবেষণা সংশ্লিষ্ট ক্ষেত্রে উভয় বিশ্ববিদ্যালয়ের অনুষদ সদস্যরা গবেষণা তহবিল প্রাপ্তির সুযোগ পাবেন।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড রিসার্চ (আইএআর) বিভিন্ন বিষয়ে গুণগত গবেষণা ও গবেষণা কার্যক্রম উন্নয়নের লক্ষ্যে গবেষকদের জন্য গবেষণা ও উন্নয়ন (আরএন্ডডি) তহবিল প্রদানে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ২০১৯ সাল থেকে ইউনাইটেড গ্রুপের সক্রিয় আর্থিক সহায়তায় আইএআর এ পর্যন্ত ৮০ মিলিয়ন টাকারও বেশি গবেষণা তহবিল প্রদান করেছে। প্রতিষ্ঠানটি বছরে দু’বার গবেষণা প্রস্তাব আহ্বান করে এবং বর্তমানে ১২০টিরও বেশি গবেষণা প্রকল্পে অর্থায়ন করছে।
মন্তব্য করুন








