ময়মনসিংহে ল্যাম্পপোস্টের খুঁটিতে উঠে ‘ল্যাম্পপোস্ট চুরি’ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে শহরের জিলা স্কুল হোস্টেল খেলার মাঠে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নগরীর মাদ্রাসা কোয়ার্টার এলাকার সেলিম মিয়ার ছেলে মাছ বিক্রেতা হৃদয় মিয়া (২৫) ও নগরীর আকুয়া এলাকার শাহজান মিয়ার ছেলে রাকিব মিয়া (২৪)।
ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব গণমাধ্যমকে বলেন, জিলা স্কুল হোস্টেল খেলার মাঠে একটি ল্যাম্পপোস্টের খুঁটিতে উঠে ল্যাম্পপোস্ট কেটে নিতে চেষ্টা করে রাকিব। এ সময় পিডিবির তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হলে রাকিবের শরীর ঝলসে যায়। বিষয়টি হৃদয় দেখতে পেয়ে তাকে বাঁচাতে চেষ্টা করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই রাকিব মারা যায়। স্থানীয়রা হৃদয়কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন








