গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা মারা গেছেন।
শনিবার (২৪ জানুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মরদেহ হলি ফ্যামিলি হাসপাতালে রাখা হয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম এশিয়া পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ বিকেল ৪টায় গুলিবিদ্ধ কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এর আগে, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে কেরানীগঞ্জের জগন্নাথপুর এলাকায় হযরতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের পাশে গুলিবিদ্ধ হন তিনি। আহত অবস্থায় রাত পৌনে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
জানা গেছে, রাতে মোটরসাইকেলে করে আসা অজ্ঞাত দুই ব্যক্তি কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে লক্ষ্য করে গুলি করে। ঘটনার পরপরই তারা আবারও মোটরসাইকেলযোগে দ্রুত পালিয়ে যান।
মন্তব্য করুন








