চট্টগ্রামের পলোগ্রাউন্ডে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশ শুরু হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে এ সমাবেশ শুরু হয়।
এর পর বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন। সমাবেশে সভাপতিত্ব করছেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ।
সভামঞ্চে উপস্থিত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সন্দ্বীপের সাবেক সংসদ সদস্য কামাল পাশা, চট্টগ্রাম ৭ আসনের প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম ১০ আসনের প্রার্থী সাঈদ আল নোমান, কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোনায়েম হোসেন মুন্না, ছাত্রদলের সাধারন সম্পাদক নাসির উদ্দিন, যুবদলের সাবেক সহ সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী।
রোববার সকাল সাড়ে ৭টার দিকে পলোগ্রাউন্ড মাঠের সামনের দিকে নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়। সময়ের সঙ্গে সঙ্গে উপস্থিতিও বাড়ে।
এর আগে গতকাল শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামের মাটিতে পা রাখেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১৪৭ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে তিনি সরাসরি নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে যান। সেখানেই রাত্রিযাপন করেন তিনি।
তারেক রহমান সর্বশেষ ২০০৫ সালে চট্টগ্রামে গিয়েছিলেন। সে সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় অংশ নিয়ে তিনি নগরীর লালদিঘী ময়দানে জনসভায় বক্তব্য দিয়েছিলেন।
মন্তব্য করুন








