ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
মির্জাগঞ্জে মা ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলায় কর্মকর্তা আহত
মির্জাগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
মির্জাগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত  
মির্জাগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত    
পটুয়াখালীর মির্জাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদের সম্প্রসারিত কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা মো. আবু সালেহ এবং গীতা পাঠ করেন ঝুমুর রানী।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন  ইউনিয়ন সমাজকর্মী মো. হাবিবুর রহমান। আলোচনা সভায় প্রধান অতিথি ও আমন্ত্রিত বক্তারা প্রবীণদের অধিকার, মর্যাদা, সামাজিক নিরাপত্তা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। প্রবীণদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা ও সমাজ গঠনে তাঁদের অতীত অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে বক্তারা পরিবার ও সমাজের সকল স্তরে তাঁদের প্রতি আরও যত্নশীল ও সহমর্মী আচরণ নিশ্চিত করার আহ্বান জানান। একই সাথে প্রবীণদের জন্য একটি সম্মানজনক, নিরাপদ ও মানবিক সমাজ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবদুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আহমেদ অশ্রু,প্রবীণ ব্যক্তিদের মধ্যে সাবেক ইউপি সদস্য মোঃ আঃ করিম, উপজেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক এবং মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ,একতা বহুমুখী সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ কাওছার আহমেদ, সাংবাদিক জিয়াউর রহমান, আয়াতুল্লাহ সুজন জোমাদ্দারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং এলাকার প্রবীণ ব্যক্তিরা।  
মির্জাগঞ্জে এমপি আলতাফ হোসেন চৌধুরীর মতবিনিময়
মির্জাগঞ্জে মাছের ঘের থেকে ইয়াবাসহ গ্রেপ্তার ২
মির্জাগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি আটক
মির্জাগঞ্জে পদবঞ্চিত যুবদল নেতাকর্মীদের বিক্ষোভ  
মির্জাগঞ্জে যুবদলের বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীর মির্জাগঞ্জে মাদক কারবারী, চাকরিজীবী ও অযোগ্য ব্যক্তিদের স্থান দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৭ সদস্যের বিতর্কিত উপজেলা কমিটি গঠনের প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৯ আগস্ট) সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন বরগুনা-বাকেরগঞ্জ মহাসড়কে স্থানীয় যুবদলের একাংশ ও ত্যাগী নেতা-কর্মীদের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, “বিগত ১৭ বছর ধরে যারা হামলা-মামলা, জেল-জুলুম ও নির্যাতন সহ্য করে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন, তাদের বাদ দিয়ে কোনো কমিটি তৃণমূল নেতাকর্মীরা মেনে নেবে না। সম্প্রতি ঘোষিত মির্জাগঞ্জ উপজেলা যুবদলের ৭ সদস্যের আংশিক কমিটিতে ত্যাগী ও যোগ্য নেতাদের বঞ্চিত করা হয়েছে। কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়া অযোগ্য, সক্রিয় মাদক কারবারি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চাকরিজীবীদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে, যা দলের নীতি ও আদর্শের পরিপন্থী। শনিবারের এ মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান সুজন, মো. বাবুল মুন্সি, মো. শাহীন ফরাজীসহ অন্য নেতারা। এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা। ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে বক্তারা অবিলম্বে ঘোষিত এই বিতর্কিত ও পকেট কমিটি বাতিল করে ত্যাগী, পরিচ্ছন্ন ও রাজপথের পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে নতুন কমিটি পুনর্গঠনের দাবি জানান। দাবি মানা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। একই সঙ্গে দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের দায়িত্বশীল নেতাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।  

মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল  

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা যুবদলের সদ্য ঘোষিত বিতর্কিত ‘পকেট কমিটি’ অবিলম্বে বাতিল এবং রাজপথের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের দাবিতে উত্তাল হয়ে উঠেছে মির্জাগঞ্জ। বিতর্কিত এ কমিটি প্রত্যাখ্যান করে ঝাড়ু মিছিল, বিক্ষোভ সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছেন ক্ষুব্ধ নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল দশটায় উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর থেকে রাজপথের বঞ্চিত ও ত্যাগী নেতাকর্মীদের উদ্যোগে এক বিশাল ঝাড়ু মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। পরে দুপুরে মির্জাগঞ্জ প্রেসক্লাব হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ ও কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদ জানান তৃণমূলের নেতারা। সংবাদ সম্মেলনে ও সমাবেশে বক্তব্য দেন মির্জাগঞ্জ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান সুজন হাওলাদার, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. বাবুল মুন্সি ও শাহীন ফরাজীসহ রাজপথের শীর্ষ সারির নেতাকর্মীরা। বিক্ষুব্ধ নেতারা অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় সভাপতি আবুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন অনুমোদিত সাত সদস্যের আংশিক কমিটিতে দীর্ঘদিন ধরে হামলা-মামলা ও জেল-জুলুম সহ্য করে রাজপথে টিকে থাকা ত্যাগীদের সম্পূর্ণ বঞ্চিত করা হয়েছে। অনৈতিক  এবং ব্যক্তিস্বার্থ হাসিলের মাধ্যমে অরাজনৈতিক ও বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। তারা বলেন, কমিটিতে গাজী রাশেদ শামসকে সভাপতি করা হয়েছে যিনি দীর্ঘ দুই যুগ রাজনীতিতে নিষ্ক্রিয় এবং কর্মীবিহীন। ইঞ্জিনিয়ারিং মহসীন হাদীকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদ দেওয়া হয়েছে, একজন পুরোদস্তুর চাকরিজীবী, যিনি কখনোই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। অভিযোগ উঠেছে, মোটা অঙ্কের অর্থ লেনদেনের বিনিময়ে তাকে এই পদ পাইয়ে দেওয়া হয়েছে। উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মইনুল ইসলাম শাহীনকে সরাসরি যুবদলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘সাংগঠনিক সম্পাদক’ পদ দেওয়া হয়েছে। তিনি ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক। উপজেলা ছাত্রদলের একজন জুনিয়র নেতাকে জ্যেষ্ঠ রাজপথের নেতাদের ডিঙিয়ে সরাসরি যুবদলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংগঠনিক সম্পাদক করা হয়েছে, যা চরম সাংগঠনিক বিশৃঙ্খলা ও ত্যাগী নেতাদের প্রতি চরম অবমাননা। ইব্রাহিম হোসেন জুয়েল মৃধাকে দপ্তর সম্পাদক করা হয়েছে। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, ২০২৪ সালের ৭ অক্টোবর ২১৮ পিস ইয়াবাসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়া চিহ্নিত এক মাদক কারবারিকে এই পদ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে এখনও মাদকের মামলা চলমান। এমন অপকর্মের সঙ্গে যুক্ত ব্যক্তিকে পদে বসানোয় যুবদলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা অত্যন্ত আবেগঘন কণ্ঠে জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন রাজপথের পরীক্ষিত, পরিচ্ছন্ন ও ত্যাগী কর্মীদের মূল্যায়ন করার। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, তৃণমূলের ত্যাগী শেষ কর্মীটাও মূল্যায়ন পাবেন। কিন্তু মির্জাগঞ্জে কেন্দ্রীয় নির্দেশনার তোয়াক্কা না করে পকেট কমিটি গঠন করা হয়েছে, যা তৃণমূল নেতাকর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। তৃণমূল সমর্থিত নেতারা অনতিবিলম্বে এ বিতর্কিত আংশিক কমিটি বাতিল করে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা স্পষ্ট জানিয়ে দেন, অবিলম্বে স্বজনপ্রীতি ও অর্থের বিনিময়ে গঠিত এ কমিটি বাতিল না করা হলে রাজপথে আরও কঠোর থেকে কঠোরতর আন্দোলন গড়ে তোলা হবে।

মির্জাগঞ্জে ছাত্রদলের সব বিতর্কিত ইউনিয়ন কমিটি বাতিল

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় সদ্য গঠিত সকল ইউনিয়ন কমিটি বাতিল ঘোষণা করা হয়েছে। যথাযথ সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ না করে গঠন করার অভিযোগে রবিবার (২৩ আগস্ট) কেন্দ্রীয় সংসদের এক সিদ্ধান্তের মাধ্যমে এ নির্দেশ প্রদান করা হয়। কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির কর্তৃক অনুমোদিত এবং  বার্তা প্রেরক হিসেবে কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম  স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বার্তা দেয়া হয়। যার ফলে তৃণমূলের ত্যাগী ও পদবঞ্চিত নেতাকর্মীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পরবর্তীতে নতুন নির্দেশনা না দেওয়া পর্যন্ত এসব ইউনিয়নের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম সম্পূর্ণ স্থগিত থাকবে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা ছাত্রদলের সভাপতি আবুল বাশার মোখলেছ ও সাধারণ সম্পাদক নাজমুল মৃধা কর্তৃক গত সপ্তাহে গঠিত কমিটিতে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা ত্যাগী কর্মীরা চরম অবমূল্যায়নের শিকার হয়েছিলেন। যার জবাবে পাল্টাভাবে কমিটি গঠন করেছিলেন উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি (সিগনেচার পাওয়ার) মোঃ রাজিব হোসেন, ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম হোসেন সহ কয়েকজন মিলে।   ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নজরে গেলে এক সপ্তাহ পার হতে না হতেই তাঁরা বিতর্কিত সমগ্র কমিটিগুলো বাতিল বলে ঘোষণা করেন। কমিটি বাতিলের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন স্থানে সন্তোষ প্রকাশ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও আনন্দের জোয়ার দেখা দিয়েছে। তাদের মতে, কেন্দ্রীয় সংসদের এই পদক্ষেপ সংগঠনের শৃঙ্খলা রক্ষায় একটি ইতিবাচক বার্তা দিয়েছে। এ নিয়ে কথা বলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন। তিনি বলেন, "দলের মূল শক্তি হচ্ছে তৃণমূলের ত্যাগী কর্মীরা। অবমূল্যায়নের শিকার নেতাদের প্রত্যাশা পূরণে এবং সাংগঠনিক ধারাবাহিকতা ফিরিয়ে আনতে এই সিদ্ধান্ত অত্যন্ত সময়োপযোগী। এর মাধ্যমে মির্জাগঞ্জে ভবিষ্যতে একটি সুসংগঠিত ও আদর্শভিত্তিক কমিটি গঠিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।" উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাজিব হোসেন জানান, "বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি শৃঙ্খলাবদ্ধ সংগঠন। গঠনতন্ত্র ও সাংগঠনিক প্রক্রিয়া লঙ্ঘন করে কিছু সিদ্ধান্ত নেওয়ায় তৃণমূলের যোগ্য কর্মীরা বঞ্চিত হয়েছিলেন। কেন্দ্রীয় নেতৃত্বের এই সিদ্ধান্তে মির্জাগঞ্জ ছাত্রদলের প্রকৃত ও রাজপথের ত্যাগী নেতাকর্মীরা পুনরুজ্জীবিত হয়েছেন।"

আরও
X