ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
বাউফলে মরা-অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগ। 
বাউফলে ২৪ পিস ইয়াবাসহ দশমিনার অন্তর দাস গ্রেপ্তার
বাউফলে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ
বাউফলে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ
পটুয়াখালীর বাউফল উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সুবিধাভোগীদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।  অনুষ্ঠানে প্রধান অতিথি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, বৈষম্যমুক্ত সমাজ গঠনে আমাদের আন্দোলন চলবে। আমরা সমাজে কোনো বৈষম্য মেনে নেব না। তিনি বলেন, আজকে যেসকল ক্ষতিগ্রস্ত পরিবার ঢেউটিন ও আর্থিক সহায়তা পেয়েছেন তাদেরকে কোন দল করে কিংবা কে কোন ধর্মের সেটি বিবেচনা করা হয়নি। বিবেচনা করা হয়েছে কেবলমাত্র তারা সবাই সমাজের বাসিন্দা রাষ্ট্রের নাগরিক। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে কোন নাগরিক ক্ষতিগ্রস্ত হলে তার পাশে দাঁড়ানো। বাউফলের কোন মানুষ যেন অসহায়ত্ব ও কষ্টে দিন না কাটায়, সে জন্য আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি।" এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে তাঁদের কল্যাণ ও পুনর্বাসনে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় আশ্বাস প্রদান করেন।  তাৎক্ষণিক ভাবে ঢেউটিন ও অর্থ সহায়তা পেয়ে উপকৃত পরিবারগুলো ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি এবং আয়োজকদের প্রতি গভীর সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্হিত ছিলেন বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, বাউফল উপজেলা জামায়াতের আমীর মোঃ রফিকুল ইসলাম।  বাউফল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলামের পরিচালনায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।   
বাউফলে পাওনা ছয়শ টাকা চাওয়াকে কেন্দ্র করে মা ও তিন ছেলেকে পিটিয়ে ও কুপিয়ে জখম
বাউফলে পানিতে ডুবে শিশুর মৃত্যু
বাউফলে ইয়াবাসহ তিনজন গ্রেফতার
বাউফলে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
বাউফলে টেকসই বেড়িবাঁধ ও সেতুর দাবিতে মানববন্ধন 

পটুয়াখালীর বাউফলে টেকসই বেড়িবাঁধ ও সেতুর দাবীতে দীর্ঘ চার কিলোমিটার জুড়ে মানববন্ধন করেছে তেঁতুলিয়া নদীর পাড়ে গড়ে ওঠা ধুলিয়া ও দূর্গাপাশা ইউনিয়নবাসী।  পরে আন্দোলন কমিটির এক সাংবাদিক সন্মেলন করে ৬টি জেলার সাথে সেতু নির্মাণে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক মুক্তি ও মানুষের নিরাপদ বসবাসে টেকসই বাঁধে বিকল্প নেই বলে যোগাযোগ মন্ত্রী ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে এ দাবীর কথা জানান। আজ শুক্রবার সকাল ১০টার দিকে ভোলা জেলার ভেলুমিয়া ও বাউফলের ধুলিয়া সেতু ও টেকসই বাঁধ আন্দোলন কমিটির আহবায়ক মোফাজ্জেল হক মফুর সভাপতিত্বে  উপস্থিত বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলের  অবহেলিত মানুষ স্বাধীনতার পরে থেকে প্রাকৃতিক দূর্যোগের সাথে লড়াই করে বেঁচে আছেন। প্রমত্তা তেঁতুলিয়ার জোয়ার হলে ঘর,বাড়ি,ফসলী জমি তলিয়ে যায়। এবং ভাটার সময়ে জেগে ওঠে। এতে প্রাকৃতিক দূর্যোগে পুকুরের মাছ, ফসলী জমি হারিয়ে নিঃস্ব হয়েছে প্রায় কয়েক হাজার মানুষ। নদীতে বিলিন হয়েছে কয়েকটি গ্রাম। তারা বেরিবাধসহ সেতু নির্মাণের দাবী জানান। বক্তারা আরো বলেন, পটুয়াখালী ইপিজেট পায়রা বন্দর। ভোলার ভেলুমিয়া,বাউফলের তেতুলিয়া নদীতে একটি সেতু হলে  ভোলা, লক্ষ্মীপুর, চট্রগ্রাম, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, বরিশালসহ পায়রা বন্দর এবং বাকেরগন্জের সাথে যোগাযোগের ক্ষেত্রে তৈরি হবে অর্থনৈতিক সেতুবন্ধন। এলাকার মানুষ কম সময়ে ঢাকাসহ বিভিন্ন স্থানে যাতায়াতের পথ সুগম হবে।  গড়ে উঠবে শিল্প কলকারখানা। তৈরি হবে মানুষের ব্যবসা, বাণিজ্য। এতে ৬টি জেলার ২৫ টি উপজেলার বসবাসরত মানুষের বাড়বে কর্মসংস্থান,  কর্মমূখী চঞ্চলতা ব্যস্ত সময় পার করবে এসব উপজেলা ও জেলার মানুষ। এতে ভার্চুয়ালি বক্তব্য রাখেন,স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুূদ, বিএনপির সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার, বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ তছলিম তালুকদার, জামায়াতের উপজেলা আমির মাওলানা রফিকুল ইসলাম,  সেক্রেটারি খালিদুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় কমিটি, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব নাইম তারেক সিকদার, আবদুল্লাহ আল ফাহাদ, সভাপতি বাউফল উপজেলা ছাত্রদল, নিয়াজ খান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বাউফল উপজেলা ছাত্রদল প্রমূখ।   

বাউফলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

পটুয়াখালীর বাউফলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা  ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫ টায় উপজেলা পরিষদ মিলনায়নতনে এ আলোচনা ও দোয়া মিলাদের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক কৃষিবিদ একেএম মিজানুর রহমান লিটু।   উপজেলা কৃষকদলের আহ্বায়ক গাজী  মোঃ জাহাঙ্গীর হোসেন তারা'র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের সাধারন সম্পাদক সোহেল আকন, উপজেলা কৃষকদলের সহ- সভাপতি মোঃ সাইফুল মোল্লা, পৌর কৃষকদলের আহ্বায়ক মোঃ খলিলুর রহমান, উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি মোঃ মোশারেফ হোসেন সিকদার প্রমুখ । এসময় বক্তারা দলের ঐক্য ধরে রাখতে ও দলকে শক্তিশালী করতে উপজেলা বিএনপির কমিটি গঠনের দাবি জানান। পরে দোয়া মিলাদ পরিচালনা করেন মাওলানা আবুল খায়ের।  

বাউফলে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

"সবার আগে বাংলাদেশ" প্রতিপাদকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা শেষে সরকারি পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করা হয়েছে। বেলা ১১টায় বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি'র ভারপ্রাপ্ত আহবায়ক তসলিম তালুকদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সাবেক এমপি শহিদুল আলম তালুকদার এবং তার সহধর্মিণী ছালমা আলম লিলি।  সভায় অন্যদের অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, যুগ্ন আহবায়ক গনি সিকদার ও পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি শাহজাহান হাওলাদার, দাসপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি  মোঃ আলী আজম চৌধুরী, বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদ, রায়হান আকাশ তালুকদার প্রমূখ। অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বরের সরকারি পুকুরে বিএনপি'র উদ্যোগে বিভিন্ন মাছের পোনা ও মুক্ত করা হয়।   

বাউফলে নবগঠিত স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন নব গঠিত ম্যানেজিং কমিটির সভাপতি ও কেশবপুর ফজলুল হক ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মোহাম্মদ তোফাজ্জেল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিএনপি দলীয় সাবেক এমপি মোঃ শহিদুল আলম তালুকদারের ছেলে রাইয়ান আকাশ তালুকদার, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ ।  এছাড়া অনুষ্ঠানে শিক্ষক- কর্মচারী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।   নবগঠিত ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যরা হলেন, অভিভাবক সদস্য মোঃ আল আমিন(রিয়াদ), শিক্ষক প্রতিনিধি এস.এম  মাঈনুল ইসলাম ও সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ইসরাত জাহান। সভা শেষে ঈদ এ মিলাদুন্নবী(সঃ) উদযাপন উপলক্ষে ছাত্র- ছাত্রীদের মধ্যে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়।  পরে দোয়া মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক হাফেজ ওমর ফারুক। 

বাউফলে বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সংবর্ধনা

আন্তর্জাতিক পর্যায়ে কোরআন হিফজ ও তেলাওয়াত প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জনকারী পটুয়াখালীর বাউফলের কৃতি সন্তান বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সংবর্ধনা দিয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও নগদ পঞ্চাশ হাজার টাকা উপহার দেওয়া হয়। শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টায় বাউফল উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “হাফেজ জাকারিয়া আন্তর্জাতিক অঙ্গনে কোরআন তেলাওয়াত ও হিফজ প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করে শুধু তার পরিবার বা বাউফল নয়, পুরো বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। তার এ অর্জন বাউফলের মানুষের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়।” তিনি আরও বলেন, বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীদের মধ্যে বাউফলের সন্তান হাফেজ জাকারিয়ার এ সাফল্য প্রমাণ করে। সুযোগ ও সঠিক দিকনির্দেশনা পেলে বাংলাদেশের মেধাবী সন্তানরা বিশ্বমঞ্চে দেশের সুনাম বয়ে আনতে পারে। তার এ অর্জন আগামী প্রজন্মের শিক্ষার্থী ও হাফেজদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। ড. মাসুদ বলেন, কোরআনের আলোয় আলোকিত প্রজন্ম গড়ে তুলতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করার মাধ্যমে তাদের সামনে এগিয়ে যাওয়ার পথ আরও সুগম করতে হবে। অনুষ্ঠানে হাফেজ জাকারিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তার হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ পঞ্চাশ হাজার টাকা উপহার তুলে দেন প্রধান অতিথি ড. শফিকুল ইসলাম মাসুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফলের সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু, বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম, বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজ এবং বাউফল প্রেসক্লাবের সভাপতি মো. জলিলুর রহমান। এ ছাড়া অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা হাফেজ জাকারিয়ার আন্তর্জাতিক সাফল্যের ভূয়সী প্রশংসা করে বলেন, তার এ অর্জন শুধু বাউফল নয়, পুরো পটুয়াখালী তথা বাংলাদেশের জন্য গৌরবের। তারা হাফেজ জাকারিয়ার উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও সাফল্য কামনা করেন।

বাউফলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভায় ঐক্যের বার্তা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর বাউফলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১লা সেপ্টেম্বর প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি সফল ভাবে বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার( ২৫ আগস্ট) বিকেল ৫টার দিকে বাউফল উপজেলা বিএনপির (হাচন দালাল মার্কেট ‌)কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ দীর্ঘদিনের দলীয় ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় আগামী ১লা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী একসঙ্গে ও ঐক্যবদ্ধ ভাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে বাউফলে বিএনপির দলীয় কোনো কর্মসূচি বা অনুষ্ঠান পৃথকভাবে নয়, ঐক্যবদ্ধভাবে পালন করার বিষয়ে নেতারা একমত পোষণ করেন। উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গনি সিকদার, সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সহসভাপতি শাহজাহান হাওলাদার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান খোকন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মাসুম বিল্লাহ পলাশ, বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তিই বিএনপিকে আরও শক্তিশালী করবে। তাই সব ধরনের মতপার্থক্য ও ভেদাভেদ ভুলে দলের বৃহত্তর স্বার্থে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের সক্রিয় ও শান্তিপূর্ণ ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। এ সময় প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি সফল করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি, সাংগঠনিক বিষয় ও কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। সভায় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

আরও
X