ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
কুয়াকাটার ঐতিহ্যবাহী সীমা বৌদ্ধ বিহার পরিদর্শনে নিষেধাজ্ঞা
১ হাজার মিটার জালসহ দুই জেলে আটক
কলাপাড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদকের পদ স্থগিত
কলাপাড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদকের পদ স্থগিত
কলাপাড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুর পদ স্থগিত করা হয়েছে।  বুধবার পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি ও সাধারন সম্পাদক এ্যাড. মো. মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে তার পদ স্থগিত করা হয়। ওই নোটিশে হাফিজুর রহমান চুন্নুকে উদ্দেশ্য করে বলা হয়, দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থের পরিপন্থি কর্মকান্ডের অভিযোগের প্রেক্ষিতে আপনার কলাপাড়া উপজেলা সাধারণ সম্পাদকের পথ স্থগিত করা হলো। দলের ভাবমূর্তি রক্ষা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বুধবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর মানিব্যাগ চুরির অপবাদে জিসান (১২) নামের এক শিশু ও তার মা নাজমা বেগম (৩৫) কে বেত্রাঘাত করার অভিযোগ উঠে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুর বিরুদ্ধে। এঘটনায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় সংবাদ প্রকাশ হয় এবং মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে তার পদ স্থগিত করা হয়েছে। সে দলীয় কোন প্রোগ্রামে অংশগ্রহন করতে পারবেনা। যদি কোন নেতা কর্মী দলীয় শৃঙ্খলা ভঙ্গ কিংবা সমাজ বিরোধী কাজে জড়িত থাকে ভবিষ্যতে তাদের বিরুদ্ধেও ঠিক এভাবে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হইবে।
ডিবি পরিচয়ে তুলে নিয়ে নি'র্যাতন, পদ হারালেন দুই ছাত্রদল নেতা
পা ধরে ‘আব্বা’ ডেকেও রেহাই পেলেন না ছাত্রদল নেতা!
জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে জেলেদের ক্ষোভ
পায়রা বন্দরের দক্ষিণ-পশ্চিমে নিম্নচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত
আরও
X