ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
তেঁতুলিয়া নদীতে মা ইলিশ ধরার দায় তার জেলে আটক ও২৪ লাখ টাকার অবৈধ জাল জব্দ 
দশমিনায় খালে পরে ২ বছরে শিশুর মৃত
দশমিনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, ৬ জেলের কারাদণ্ড
দশমিনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, ৬ জেলের কারাদণ্ড
দশমিনা উপজেলায় তেঁতুলিয়া নদীতে মা ইলিশ শিকারের নিষেধাজ্ঞা অমান্য করায় ছয় জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়। বুধবার (১৪ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা প্রশাসন, নৌপুলিশ ফাঁড়ি ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে তাঁদের আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন ভোলার লালমোহন উপজেলার চরকচপিয়া গ্রামের আনিচুল হকের ছেলে মো. মহসিন, মৃত মানিক হাওলাদারের ছেলে মো. রুবেল, নাসির পল্লানের ছেলে মো. শাকিল পল্লান, হাফেজ হাওলাদারের ছেলে শাহাবুদ্দিন এবং দশমিনা উপজেলার বড়গোপালদী ইউনিয়নের চরঘূর্ণী গ্রামের সলেমান মোল্লার ছেলে মো. মাসুম মোল্লা ও জলিল হাওলাদারের ছেলে আলাউদ্দিন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে তেঁতুলিয়া নদীতে মাছ ধরার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন, নৌপুলিশ ও মৎস্য বিভাগ। এ সময় নদীতে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ছয় জেলেকে আটক করা হয় এবং মাছ ধরার কাজে ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়। পরে আটক জেলেদের সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেন। পরে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। দশমিনা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ফেরদাউস ও উপজেলা মৎস্য দপ্তরের উপসহকারী মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা চলাকালে তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে মাছ ধরার সময় ছয় জেলেকে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে এক মাসের কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার সময়জুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান, মা ইলিশের প্রজনন মৌসুমে তেঁতুলিয়া নদীতে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর ও নৌপুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে আটক ছয় জেলেকে মৎস্য সংরক্ষণ আইনে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
তেঁতুলিয়া নদীতে থামছে না জেলেদের দৌরাত্ম্য, ইলিশ শিকারে নেমেছে নারীরাও
দশমিনার তেঁতুলিয়া নদীতে থামছে না জেলেদের দৌরাত্ম্য, নারীরাও ইলিশ শিকারে নেমেছে
দশমিনায় সেইন্ট -বাংলাদেশ প্রকল্পের অবহিতকরণ সভা
দশমিনায় তেতুলিয়া নদীতে ২০ কেজি ইলিশসহ জাল জব্দ
দশমিনায় অনুমতি ছাড়া কমিটি গঠন, গণঅধিকার পরিষদের দুই নেতা বহিষ্কার

দশমিনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ, গঠনতন্ত্র অমান্য ও অনিয়মতান্ত্রিকভাবে ইউনিয়ন কমিটি ঘোষণার অভিযোগে গণঅধিকার পরিষদের দুই নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।  আজ সোমবার (১২ অক্টোবর) সাময়িক বহিষ্কৃত দুই নেতা হলেন গণঅধিকার পরিষদের দশমিনা উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি আফজাল হোসেন রাড়ী ও সাধারণ সম্পাদক মো. লিয়ার হোসেন হাওলাদার।একই সঙ্গে কেন তাঁদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে সাত কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গণঅধিকার পরিষদের পটুয়াখালী জেলা শাখার দপ্তর সম্পাদক আবদুল কাইয়ুম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা শাখার সভাপতি সৈয়দ নজরুল ইসলাম লিটু ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম শিকদারের যৌথ সিদ্ধান্তে তাঁদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট শাখার সভাপতির পূর্বানুমতি ও আলোচনা ছাড়াই অভিযুক্ত দুই নেতা অনিয়মতান্ত্রিকভাবে ইউনিয়ন কমিটি অনুমোদন ও ঘোষণা করেন। সভাপতির অনুমোদন ছাড়া এ ধরনের সিদ্ধান্ত নেওয়া দলীয় শৃঙ্খলা, ঐক্য ও নীতিমালার পরিপন্থী। তাঁদের এমন কর্মকাণ্ডে সংগঠনের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়। এতে আরও বলা হয়, অভিযুক্ত দুই নেতাকে দশমিনা উপজেলা শাখার পদসহ দলের সব ধরনের দায়িত্ব থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তাঁদের ঘোষিত নিয়মবহির্ভূত সব ইউনিয়ন কমিটি বাতিল করা হয়েছে। কারণ দর্শানোর নোটিশে তাঁদের আগামী সাত কার্যদিবসের মধ্যে পটুয়াখালী জেলা কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাঁদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া, কারণ দর্শানোর প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বহিষ্কৃত দুই নেতা দলের নাম ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না বলেও বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়েছে। বহিষ্কৃত সাধারণ সম্পাদক মো. লিয়ার হোসেন হাওলাদার জানান,সংগঠনের গঠনতন্ত্র মেনে দুই ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে আমাদের বিরুদ্ধে এবং ভিত্তিহীন তুলে ষড়যন্ত্রমূলকভাবে এমনটা করা হয়েছে। 

দশমিনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

পটুয়াখালীর দশমিনা উপজেলায় মালিহা নামের সাড়ে (৩) বছরের এক শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দুপুর দের টার দিকে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের  মাছুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।  নিহত মালিহা ওই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মাছুয়াখালী গ্রামের আব্দুল মালেকের একমাত্র কন্যা। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়,পরিবারের সদস্যদের অগোচরে তার নিজ ঘরের উত্তর পাশে শিশুটি পুকুর থেকে পানি সংগ্রহ করতে গেলে পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুটিকে ওই পুকুর ভাসতে দেকে উদ্ধার করেন তাৎক্ষণিক দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃআবিদা নাসরিন জিতু শিশুটিকে মৃত ঘোষণা করেন।

মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞার প্রথম রাতেই দশমিনায় তিনজনের কারাদণ্ড

ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা শুরুর প্রথম রাতেই পটুয়াখালীর দশমিনায় তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। তবে দণ্ডপ্রাপ্ত তিনজন ইলিশ শিকার করছিলেন না। তারা হাতটানা তিনটি ‘মইয়া জাল’ নিয়ে ট্রলারে করে তেঁতুলিয়া নদী পাড়ি দিয়ে চরহাদী এলাকায় নদীর পাড়ে চিংড়ি মাছ ধরতে যাচ্ছিলেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ২টার দিকে উপজেলার চরহাদী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত তাদের বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেন। এ সময় তাদের কাছ থেকে তিনটি হাতটানা মইয়া জাল জব্দ করা হয়। পরে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন,উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাঁশবাড়িয়া গ্রামের মৃত আ. রহিম হাওলাদারের ছেলে হাবিব হাওলাদার (৫৫), মৃত কাঞ্চন আলীর ছেলে মাহাবুব (৫২) এবং মৃত আহাম্মদ হাওলাদারের ছেলে খাকন হাওলাদার (৪৫)। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা বলেন,সরকার ঘোষিত নিষেধাজ্ঞার সময়ে নদীতে কোনো ধরনের মাছ ধরা, বহন, পরিবহন, ক্রয়-বিক্রয় ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ। দণ্ডপ্রাপ্তরা নদীতে মাছ ধরার সরঞ্জামসহ অবস্থান করায় তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা কার্যকর করতে দশমিনা উপজেলার নদ-নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ নদীতে মাছ ধরার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় চলতি বছর ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত নদ-নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

দশমিনায় গ্যাস ট্যাবলেট খেয়ে ৭০ বছরের বৃদ্ধের মৃত্যু

পটুয়াখালীর দশমিনায় গ্যাস ট্যাবলেট খেয়ে মো. আলম জোমাদ্দার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রনগোপালদী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের রনগোপালদী গ্রামের শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আলম জোমাদ্দার রনগোপালদী ইউনিয়নের যৌথা গ্রামের সোবাহান বাজার এলাকার বাসিন্দা মো. রত্তন জোমাদ্দারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রনগোপালদী গ্রামের ২ নম্বর ওয়ার্ডে শ্বশুরবাড়ির এলাকায় ঘর নির্মাণ করে বসবাস করে আসছিলেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রী খাদিজা বেগমের সঙ্গে আলম জোমাদ্দারের কথা কাটাকাটি হয়। পরে সন্ধ্যার দিকে তিনি রনগোপালদী বাজারে যান। সেখান থেকে গ্যাস ট্যাবলেট কিনে বাড়িতে ফিরে ঘরের ভেতর তা সেবন করেন বলে পরিবারের সদস্যরা জানান। পরে তাকে ঘরের মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্ত্রী খাদিজা বেগম ডাকচিৎকার করেন। এ সময় স্বজন ও স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আলম জোমাদ্দারের ভাগিনা মো. জাকির হাওলাদার জানান, রাত ৯টার দিকে তার মামি খাদিজা বেগমের ডাকচিৎকার শুনে তারা ঘটনাস্থলে গিয়ে আলম জোমাদ্দারকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। এ সময় তিনি গ্যাস ট্যাবলেট খাওয়ার কথা জানান। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।খবর পেয়ে দশমিনা থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি) করা হয়েছে। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দশমিনায় অনুমোদনহীনভাবে সার বিক্রি,ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীর জরিমানা

পটুয়াখালীর দশমিনা উপজেলায় অনুমোদিত লাইসেন্স ছাড়া অবৈধভাবে সার বিক্রির অভিযোগে মো. কামাল হোসেন নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁর দোকান থেকে ৬-৮ বস্তা সার জব্দ করা হয়। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বেতাগী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ী মোঃকামাল হোসেন বেতাগী সানকিপুর ইউনিয়নের মোঃকাজেম আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বেতাগী বাজারে কীটনাশক ও কৃষি উপকরণ বিক্রি করে আসছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে বেতাগী বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ব্যবসায়ী কামাল হোসেনের দোকানে অনুমোদিত লাইসেন্স ছাড়া সার বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে তাঁর দোকান থেকে অবৈধভাবে মজুত করা ৬-৮ বস্তা সার জব্দ করা হয়। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবসায়ী কামাল হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রমে জড়িত না হওয়ার শর্তে তাঁর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃজাফর আহমেদ বলেন, উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় জানতে পারে, কামাল হোসেনের দোকানে সরকারের অনুমোদিত লাইসেন্স ছাড়া অবৈধভাবে সার বিক্রি করা হচ্ছে। পরে অভিযান চালিয়ে সার জব্দ করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেতাগী সানকিপুর বাজারের ব্যবসায়ী মো. কামাল হোসেনের দোকান থেকে অবৈধভাবে মজুত করা সার জব্দ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড না করার শর্তে মুচলেকা নেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দশমিনায় ফুটবল খেলার সময় এক শিক্ষার্থীর মৃত্যু

পটুয়াখালীর দশমিনা উপজেলায় ফুটবল খেলার সময় মো.আনজুম (১৩) বছর বয়সী এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৫ টার দিকে  দশমিনা সরকারি আবদুর রশিদ তালুকদার কলেজ মাঠে ফুটবল খেলার সময় এ ঘটনা ঘটে। আনজুমান দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার রাঙ্গাবালী ইউনিয়নের মো.আরিফুর রহমানের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আনজুমান আগ থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিল। আজ বিকেলে আবদুর রশিদ তালুকদার কলেজ সড়ক সংলগ্ন খেলার মাঠে ফুটবল খেলাতে গিয়ে মাঠেই অসুস্থ হয়ে পড়ে। সেখানে শারীরিকভাবে অসুস্থ বোধ করলে সহপাঠীরা তার মাকে খবর দিলে তিনি এসে প্রাথমিক ভাবে পানি খাওয়ান ও মাথায় পানি দেন। পরে দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। পরে তাকে সবুজবাগ ভাড়া বাসায় নিয়ে যাওয়া হয়। সহপাঠী সাইদ জানান, আনজুমানসহ আমরা একই ক্লাসে পড়াশোনা করি। ওর এজমার সমস্যা আছে। আজ বিকেলে কলেজের পাশের সড়কের একটি মাঠে ফুটবল খেলছিলাম হঠাৎ সে অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়ে। আমি ওর মাকে ফোনে খবর দিলে তিনি এসে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই মারা যায়। নিহত আনজুমানের বাবা মো. আরিফুর রহমান জানান, আমি দশমিনা ব্র্যাক অফিসে চাকরি করি সেই কারণে দশমিনা উপজেলার সবুজবাগ ভাড়া বাসায় থাকি। আমার ছেলে শারীরিক ভাবে অসুস্থ। আজ বিকেলে ফুটবল খেলা দেখতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে দশমিনা হাসপাতালে নিয়ে যাই। ডাক্তার দেখে বলেন হাসপাতালে আনার আগেই সে মারা গিয়েছে। এখন আমরা তাকে গ্রামের বাড়ি নিয়ে যাচ্ছি। মঙ্গলবার সকালে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

দশমিনায় পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

দশমিনা উপজেলায় পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ নামে (২) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের  গেদু খান বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ওই এলাকার বাসিন্দা কালাম খানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় আব্দুল্লাহর মা খাদিজা পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। এ সুযোগে পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি বাড়ি থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির দক্ষিণ পাশের পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে দ্রুত তাকে উদ্ধার করে তাৎক্ষণিক দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ এইচ এম আলভী আহমেদ শিশুটিকে মৃত ঘোষণা করেন। এতথ্য নিশ্চিত করেন ওই ইউনিয়নের চেয়ারম্যান কাজী আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেন। 

আরও
X