ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
চৌদ্দগ্রামে সম্প্রীতির বার্তা, ডা. তাহের এমপি'র পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের নারীদের উপহার সামগ্রী বিতরণ
দক্ষিণ এশিয়ায় জলবায়ু-সহনশীল মৎস্য ও জলজ চাষ উন্নয়নে সার্ক কৃষি কেন্দ্রের কর্মশালা কুমিল্লায় অনুষ্ঠিত
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার - কুমিল্লায়  কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী 
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার - কুমিল্লায়  কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী 
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার কুমিল্লায় পরিস্কার পরিচ্ছন্ন অভিযান শেষে বক্তব্য রাখছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। পরে তিনি নিজে মেডিক্যাল কলেজ হাসপাতালের ড্রেন পরিস্কার পরিচ্ছন্নতা কাজে অংশ নেন।  দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে  জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, পরিচ্ছন্নতা বলতে শুধু রাস্তাঘাটের ময়লা-আবর্জনা পরিষ্কার করাকে বোঝায় না। যেখানে যা নিয়মবহির্ভূত রয়েছে, সেগুলোও পরিচ্ছন্নতার আওতায় আনা হবে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টার দিকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি ২০২৬’-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। কৃষিমন্ত্রী বলেন, এক দিনে সবকিছু পরিচ্ছন্ন করা সম্ভব নয়। সরকার সিদ্ধান্ত নিয়েছে, যেখানে অনিয়ম ও অপরিচ্ছন্নতা রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে দূর করা হবে। এ কার্যক্রম শুধু ড্রেন পরিষ্কারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; পরিচ্ছন্নতার প্রয়োজন রয়েছে এমন সব জায়গায় কাজ করা হবে। কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রসঙ্গে তিনি বলেন, নিয়ম অনুযায়ী তার এই হাসপাতালে আসার কথা নয়, কারণ তিনি কৃষি খাতের দায়িত্বে রয়েছেন। তবে তার বাড়ি কুমিল্লায়। এ ছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তে দেশের প্রতিটি বড় হাসপাতালে কমিটি গঠন করা হয়েছে। প্রটোকল অনুযায়ী কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের কমিটিতে তাকে সভাপতি করা হয়েছে। মন্ত্রী আরো বলেন, হাসপাতালে অনিয়ম পুরোপুরি দূর হয়েছে, এমনটা বলা ঠিক হবে না। তবে হাসপাতাল ও কলেজের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দেশের ও জনগণের প্রয়োজনে এই প্রতিষ্ঠানকে ভবিষ্যতে সত্যিকার অর্থে বিশ্বমানের হাসপাতালে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে। এর আগে কৃষিমন্ত্রীর হাসপাতাল পরিদর্শনের খবর ছড়িয়ে পড়লে সকাল থেকেই সেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতার তোড়জোড় শুরু হয়। সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বারান্দা ও আঙিনা ধোয়া-মোছা করেন। পাশাপাশি ড্রেন পরিষ্কার এবং আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। পরে মন্ত্রী নিজেও ড্রেন পরিষ্কারের কাজে অংশ নেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। এ ছাড়া সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়া, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ মাছুম হাছান এবং হাসপাতালের  পরিচালক ডা. মো. শাহজাহানসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
চৌদ্দগ্রামে অস্বচ্ছল হিন্দু পরিবারকে জামায়াতের ঘর উপহার
কুমিল্লায় যুবদল নেতাকে প্রকাশ্যে কু'পিয়ে হ'ত্যা
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫ শতাধিক
চৌদ্দগ্রামে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্ধনা
বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে আলীনকিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে নবীন বরণ

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে কুমিল্লার মনোহরগঞ্জের আলীনকিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। বৃহস্পতিবার দুপুরে এ উপলক্ষে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য মোঃ আবুল কালাম এমপি।                    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আলীনকিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্ণিং বডির সভাপতি অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আহসান পারভেজ। অনান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইলিয়াস পাটওয়ারী, সিনিয়র সহ সভাপতি শাহ সুলতান খোকন, সহ সভাপতি ইউসুফ ভূঁইয়া, কাজী আবুল বাশার কিরন, সাধারন সম্পাদক অধ্যাপক সরোয়ার জাহান ভূঁইয়া দোলন, আলীনকিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ মোঃ জহিরুল ইসলাম প্রমুখ।                       এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি শরীফ হোসেন চেয়ারম্যান, আব্দুল মুনাফ, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, লাকসাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশু, জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, বিশিষ্ট শিক্ষানুরাগী আনোয়ার হোসেন, আব্দুল মজিদ ভূঁইয়া প্রমুখ। পরে বিকাল ৪ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত জাহানের সভাপতিত্বে আয়োজিত উপজেলা পরিষদ মিনি কনফারেন্স কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির এক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আবুল কালাম এমপি।

কুমিল্লায় আমির নির্বাচন নিয়ে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ

আমির নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের গাড়ি ভাঙচুর এবং দলীয় কার্যালয়ের ছাদে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর মোগলটুলীতে অবস্থিত মহানগর জামায়াতের দলীয় কার্যালয়ে এ উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। দলীয় সূত্রে জানা গেছে, মহানগর জামায়াতের নতুন আমির নির্বাচন নিয়ে বেশ কিছুদিন ধরে শীর্ষ নেতাদের মধ্যে মতবিরোধ চলে আসছিল। বুধবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে কমিটি গঠন-সংক্রান্ত একটি বৈঠক চলাকালে সেই বিরোধ প্রকাশ্যে রূপ নেয়। বর্তমান সেক্রেটারি মাহবুবুর রহমান নতুন কমিটির আমির হতে পারেন—এমন গুঞ্জনকে কেন্দ্র করে প্রথমে উত্তেজনা ও পরে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জামায়াতের একটি অংশ সেক্রেটারি মাহবুবুর রহমানের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ ঘটনায় দলটির সহকারী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এবং দাওয়াহ ও তথ্য সম্পাদক হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও দলীয় কার্যালয়ের ছাদে ককটেল বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এ বিষয়ে বক্তব্য জানতে সহকারী সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ঘটনার বিষয়ে কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, ‘এটি আমাদের অভ্যন্তরীণ বিষয়। আমরা এ বিষয়ে গণমাধ্যমে ব্রিফিং দেব। বর্তমানে আমাদের মিটিং চলছে।’ এ বিষয়ে বক্তব্য জানতে জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ ও সেক্রেটারি মাহবুবুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন ধরেননি। এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। তিনি আরও বলেন, দলের ঊর্ধ্বতন নেতারা কার্যালয়ের ভেতরে আছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং কেউ লিখিত অভিযোগও দেননি।

চৌদ্দগ্রামে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে পূজা মন্ডপে অনুদান হস্তান্তর

কুমিল্লার চৌদ্দগ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে  হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর উদ্যোগে চৌদ্দগ্রাম উপজেলার ২২টি পূজা মন্ডপে অনুদান হস্তান্তর করা হয়েছে।  বুধবার (১৪ অক্টোবর) বিকালে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাৎ হোসেন।  হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপি’র সভাপতি জিএম তাহের পলাশী, চৌদ্দগ্রাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবুল কালাম আজাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. লতিফুর রহমান, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবু প্রমোদ রঞ্জন চক্রবর্তী, সেক্রেটারি মাস্টার অনীল চন্দ্র দেবনাথ, সাংগঠনিক সম্পাদক বলরাম কর্মকার প্রমুখ। 

কুমিল্লার প্রবীণ আলেম আল্লামা নুরুল হক আর নেই

কুমিল্লা তথা সারা দেশের অন্যতম বিশিষ্ট আলেমে দ্বীন, আল্লামা শাইখুল হাদিস নুরুল হক সাহেব আর আমাদের মাঝে নেই। তিনি ছিলেন একজন প্রাজ্ঞ আলেম ও হাজারো আলেমের উস্তাদ। তাঁর ইন্তেকালে দ্বীনি অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মহান আল্লাহ তাআলা মরহুমের সকল নেক আমল কবুল করুন, তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, স্বজন, ছাত্র-শিক্ষক ও অসংখ্য গুণগ্রাহীকে এই শোক সইবার তাওফিক দান করুন। আমিন।  কুমিল্লা জেলা কাওমী মাদরাসা সংগঠনের সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় নায়েবে আমীর, কুমিল্লা জেলা সভাপতি এবং সুয়াগঞ্জ এলাকার বট্টগ্রাম হামিদিয়া কওমিয়া মাদরাসার  মুহতামিম আল্লামা নুরুল হক ছিলেন। তার মৃত্যুতে  গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা ০৬ আসনের এমপি মোঃ মনিরুল হক চৌধুরী।  এবং সংগঠনের সাধারণ সম্পাদক সহ মাওনা মোঃ আব্দুল কুদ্দুস সাহেব  শোকবার্তায় তারা বলেন, আল্লামা নুরুল হক সাহেব ছিলেন এ অঞ্চলের দ্বীনি শিক্ষার একজন পথিকৃৎ ও প্রাজ্ঞ আলেম। দ্বীনি শিক্ষার প্রসার এবং অসংখ্য আলেম গড়ে তোলার ক্ষেত্রে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর ইন্তেকালে আলেম সমাজ ও দ্বীনি অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হয়ে গেলো। মহান আল্লাহ তাকে জান্নাতের সুউচ্চ স্থান দিন।  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৯০ বছর। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ১০ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, ছাত্র ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর পৈতৃক নিবাস কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার দাতামা (সাতবাড়িয়া) গ্রামে। আজ সকাল ১১টায় সদর দক্ষিণ উপজেলার সুয়াগঞ্জ উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দুপুর ২ ঘটিকায় নিজ গ্রাম দাতামায় তাকে দাফন করা হবে। মরহুমের একমাত্র জামাতা মাওলানা নেজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। 

দেবিদ্বারে দুর্যোগ প্রশমন দিবসে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় ফায়ার সার্ভিসের মহড়া

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ মাঠে ভূমিকম্পে আহত ব্যক্তিদের উদ্ধার ও অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের ওপর একটি সচেতনতামূলক মহড়া প্রদর্শন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এতে অংশ নেন দেবিদ্বার মফিজ উদ্দিন আহাম্মদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও উপজেলা পরিষদ স্কুলের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকাল ৩টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে র‌্যালী, আলোচনা সভাসহ এসব কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হয়। এবারের প্রতিপাদ্য ছিলো “ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”। দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমার সভাপতিত্বে ওই সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ জোবায়ের হাসান, মুরাদনগর ফায়ার সার্ভিসের লিডার মোঃ আনোয়ার হোসেন, দেবিদ্বার রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ আক্তার হোসেনসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা। বক্তারা বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি ও জনসচেতনতার বিকল্প নেই। দুর্যোগ মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, স্থানীয় জনগণ ও স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা আরও বলেন, দুর্যোগের ঝুঁকি কমাতে পরিবার থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে। বিশেষ করে শিশু, নারী, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি রাখা জরুরি। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব বিভাগের মধ্যে সমন্বয় জোরদার করতে হবে। আয়োজিত এ মহড়ায় ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার, প্রাথমিক উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং অগ্নিকাণ্ডের সময় আগুন নিয়ন্ত্রণে আনার বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়। 

বুড়িচংয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বুড়িচংয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও বজ্রপাতের ঝুঁকি মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যোবায়ের হাসান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, বুড়িচং ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. জহিরুল ইসলাম, স্টেশন মাস্টার আতাউর রহমান, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, বুড়িচং বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম এবং বিদ্যালয়ের শিক্ষক মো. তাজুল ইসলাম ও মো. ইসমাইলসহ শিক্ষক-শিক্ষার্থীরা। আলোচনা সভায় ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও বজ্রপাতের ঝুঁকি মোকাবিলা এবং দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে করণীয় বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দুর্যোগের সময় জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যক্তিগত সচেতনতা, পারিবারিক প্রস্তুতি ও সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে শিক্ষার্থীসহ উপস্থিত ব্যক্তিদের মধ্যে দুর্যোগের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ জীবনযাপনে প্রস্তুতি গ্রহণের বার্তা দেওয়া হয়।  

আরও
X